মোটরসাইকেল আরোহী
যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় মো. আরাফাত (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর মোল্লা কলেজের ইউটার্নের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরাফাতের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মুন্সীকান্দি গ্রামে। তার বাবার নাম রুহুল আমিন। তিনি পরিবারের সঙ্গে কোনাপাড়া বাসের পুল এলাকায় বসবাস করতেন।
নিহতের বাবা রুহুল আমিন জানান, ‘আমার ছেলে গত বছর মুন্সিগঞ্জ সদর স্কুল থেকে এসএসসি পাস করেছিল। এরপর সে যাত্রাবাড়ী এলাকায় একটি মোবাইলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। গতরাতে এক বন্ধুর সঙ্গে সে মোটরসাইকেলের পেছনে বসে ঘুরতে বেরিয়েছিল। পরে আমরা জানতে পারি, মোল্লা কলেজের সামনে ইউটার্নে একটি ট্রাকের চাপায় সে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।’
তিনি আরও জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১৯ দিন আগে
গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ জন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাজীপুর মহানগরের পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সজিব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পী (৩৫)।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, টঙ্গী ঘোড়াশাল সড়কের পূবাইল রেলক্রসিং এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
২১ দিন আগে
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম শাহ জামাল (৪৫)। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার চরসিতায়জাহ এলাকার আব্দুর সাত্তার ছেলে। ঠিকাদারি কাজের সুবাদে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে সেখানে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৯ দিন আগে
দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজার এলাকায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাটের শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব (৩৫) এবং একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে রাব্বি (৩৪)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, উপজেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক ও আরোহী নিহত হন। ট্রাকটির চালককে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
৩৫ দিন আগে
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম (৩২) গাজীপুর জেলার জয়দেবপুর থানার কালনী গ্রামের প্রয়াত মকসেদ আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান, রাত সোয়া ১১টার দিকে আশরাফুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন নম্বর টার্মিনালের সামনে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
পুলিশ জানায়, খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান হাসান। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা এয়ারপোর্ট থানার পুলিশ সদস্য ইসমাইল জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
২৫৭ দিন আগে
মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জের সদর উপজেলায় সেলফী পরিবহন নামের একটি বাসের চাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের চরখণ্ড গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, ‘আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তারা মিয়া। এ সময় সেলফী পরিবহনের দ্রুতগতির একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।’
এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সোহেল সারোয়ার।
২৭৯ দিন আগে
নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। সম্পর্কে তারা একে অপরের বন্ধু ছিলেন।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— একই উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), একই এলাকার বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০) ও বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩)।
স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার দিকে সাইফুল, অপু ও আশিক নরসিংদী শহরে ঘুরতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সামনে পড়ে যায় তাদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪
স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম ও আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার তিন তরুণের নিহতের বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা জানান, নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯০ দিন আগে
মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় নিহত ৩
মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) বিকাল ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পৌর এলাকার আবালপুর পেট্রোল পাম্পসংলগ্ন হাওড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— মাগুরার হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২৩), বরইচারা গ্রামের প্রতাসের ছেলে জয় (২৪) এবং কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে সাজিম (২৩)। নিহতরা সবাই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রাক উল্টে নিহত ২
এ বিষয়ে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, এ ঘটনায় মাগুরা থানায় মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে বলেও নিশ্চিত করেন তিনি।
২৯৮ দিন আগে
সিরাজগঞ্জে ট্রাকচাপায় তিন যুবক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
নিহতরা হলেন— রায়গঞ্জ উপজেলার সেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২১), একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২০) ও তাড়াশ উপজেলার তেঘড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২১)।
আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ওসি লতিফ জানান, নলকা এলাকা থেকে তিন যুবক মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভদ্রঘাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা লাশ নিয়ে যান বলে জানান তিনি।
৩০২ দিন আগে
পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
পাবনার বেড়ায় পেঁয়াজবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকায় কাজিরহাট–কাশিনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. মুন হোসেন (২২) ও সন্ন্যাসী বাধা এলাকার সৌরভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই যুবক মোটরসাইকেলে করে কাজিরহাট ফেরিঘাট থেকে নগরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ছোট নওগাঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চালক মুন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গী সৌরভ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত, দুইজন আহত
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ইউএনবিকে বলেন, ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক বা ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।
৩০২ দিন আগে