নৌ পরিবহন প্রতিমন্ত্রী
অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থাপনায় মার্কিন সহযোগিতাকে স্বাগত জানালেন খালিদ মাহমুদ
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তি বাংলাদেশের নৌপথ ব্যবস্থাপনার উন্নতি ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মার্কিন বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (ইউএসটিডিএ) আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশন দলের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
আরও পড়ুন: ডিপোতে বিস্ফোরক ছিল না, আগুন নাশকতা কি না তদন্তে বেরিয়ে আসবে: নৌপ্রতিমন্ত্রী
অভ্যন্তরীণ নৌপথ ও নৌপরিবহন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মতো নদীমাতৃক দেশের জন্য এটি উপযুক্ত পরিবেশ বান্ধব এবং কম ব্যয়বহুল বিকল্প।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশন প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দীর্ঘ ও টেকসই সহযোগিতার নতুন পথ খুলে দেবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক তাদের যুক্তরাষ্ট্রে ১০ দিনের অবস্থানকালে বিভিন্ন বন্দর ও স্থাপনা পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বিআইডব্লিউটি’র কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাকে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিব: নৌপরিবহন প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে ইউএসটিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএসটিডিএর মেহনাজ আনসারী।
এর আগে খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তির পুষ্পস্তবক অর্পণ করেন।
১২৮৪ দিন আগে
নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে: প্রতিমন্ত্রী
বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের বিষয়টি আজকের মধ্যে সমাধান করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
১৯৩৪ দিন আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার
ঢাকার শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা এবং লাশ দাফনে আরও ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
২০৪৯ দিন আগে