বীর মুক্তিযোদ্ধা
আবদুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর তারেক রহমান আবদুল হাইয়ের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
জানাজায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল হাই বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
৩ দিন আগে
নরসিংদীতে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার মৃত্যু
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গে
আজ (শনিবার) আসরের নামাজের পর নরসিংদী কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা এবং এশার নামাজের পর গ্রামের বাড়ি শিবপুর উপজেলার জয়নগর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
আব্দুর রশিদের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
২৫৪ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা বদরুল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বীর মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলমের (বীর উত্তম) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৮ অক্টোবর) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে অপারেশন কিলো ফ্লাইটের এই নির্ভীক উড়োজাহাজ চালকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: আবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
১০৮৭ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: ৬ মাসের মধ্যে বিচার নিষ্পত্তির নির্দেশ
বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রবিবার (২৭ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
একইসঙ্গে এ মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তির জামিন আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: আপিল বিভাগে মেয়র জাহাঙ্গীরের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
আদালতে আসামি মুক্তির পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম।
গত ১৯ জুলাই বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তির জামিন আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ।
একইসঙ্গে তথ্য গোপন করে জামিন আবেদন করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান মুক্তি।
সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মুক্তি। যে আবেদনের ওপর আজ শুনানি হয়।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে এ হত্যায় তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান ও তার ভাইদের নাম আসে।
২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ।
এ মামলায় আমানুর ছাড়াও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পাসহ ১৪ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের মামলার শুনানি শুরু আপিল বিভাগে
বিচারপতিকে নিয়ে আপত্তিকর বক্তব্য, মেয়রকে আপিল বিভাগে তলব
১১৪৮ দিন আগে
প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়া মারা গেছেন
প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল (বুধবার) রাতে রামপুরার নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাংবাদিকতা জীবনে শাহজাহান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এবং ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: কাজী সাজিদুল হকের মায়ের মৃত্যুতে বিপিজেএ'র শোক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাজিয়া সুলতানার মৃত্যু
১১৮০ দিন আগে
বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে ‘কটূক্তি’র অভিযোগ, ব্যবসায়ী আটক
কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে ‘অশ্লীল মন্তব্য ও কটূক্তি’ করার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটক মো. আব্দুস সাত্তার (৬০) উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত বারিক প্রামাণিকের ছেলে।
জানা যায়, গত ৫ অক্টোবর সেরকান্দি এলাকার লুঙ্গী ব্যবসায়ী আব্দুস সাত্তার তার নিজ দোকানে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে ‘অশ্লীল মন্তব্য ও কটূক্তি’ করেছেন।
আরও পড়ুন: শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে ৭২ জেলে আটক
এ ঘটনায় গত ৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচারের দাবিতে লিখিত অভিযোগ করেন জেলার মুক্তিযোদ্ধারা। অভিযোগের পর থেকেই ওই ব্যবসায়ী পলাতক ছিলেন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাকে আটক করে উপজেলা প্রশাসন। পরে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করেছেন। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছি। আমরা এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির ছোট ছেলে আসলাম শেখ বলেন,‘ব্যবসায়ীক শত্রুতার কারণে কেউ একজন মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা পুঁজি করে বাবাকে ফাঁসাচ্ছে। আমার বাবা নির্দোষ।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন,‘এক ব্যবসায়ীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের গার্ড অব অনার নিয়ে কটূক্তি করা লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিল। রবিবার তাকে আটকের পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম পুলিশ পরিচালনা করবেন।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন,অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সিলেটে মাদরাসাছাত্রকে হোটেলে আটকে নির্যাতন, গ্রেপ্তার ২
কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর আটক
১৪৬৩ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার শেখ হাসিনা এক শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধে শওকত আলী সরকারের বীরত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতা হারালো এবং দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হলো।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পড়ুন: সাবেক সংসদ সদস্য আব্বাস আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফজলে রাব্বীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশনের শোক
১৫১৯ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দুঃসাহসিক নৌ অভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে আবু মুসার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, ৭ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত আড়াইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা যান আবু মুসা চৌধুরী।
পড়ুন: বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো আবু মুসা চৌধুরী মারা গেছেন
১৫৬৩ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো আবু মুসা চৌধুরী মারা গেছেন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবু মুসা চৌধুরী (৬৮) মারা গেছেন।
(৭ জুলাই) বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা যান তিনি। আজ শুক্রবার বিকালে ফটিকছড়ির নিজবাড়ীতে রাষ্ট্রিয় মর্যদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামের মহব্বত আলী মুন্সী বাড়ি বাসিন্দা ও একাত্তরে নৌ-অপারেশন এমটি অ্যাভলুজসহ অনেক সফল নৌ-যুদ্ধের নায়ক ছিলেন মরহুম এই বীর মুক্তিযোদ্ধা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পড়ুন: গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন
১৫৬৩ দিন আগে
উদয়ন ট্রেন থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে জুবেদ আলী (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। পরিবারসহ সিলেট থেকে চট্টগ্রামে আসার মুক্তিযোদ্ধা জুবেদ আলী পথে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে মারা গেছেন বলে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রবিবার (২৬ জুন) সকাল ৬টার দিকে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে মরদেহটি উদ্ধার করে রেল পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, জুবেদ আলী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। তার সঙ্গে রেলে তার স্ত্রী, ছেলে, আত্মীয় স্বজনরা ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ওসি বলেন, মুক্তিযোদ্ধা জুবেদ আলীর বাড়ি সুনামগঞ্জের ছাতক। রাঙামাটির কাপ্তাইয়ের পরিবার নিয়ে বসবাস করেন। ১৫ দিন আগে ছাতক গিয়েছিলেন। তিনি চট্টগ্রামে আবার ফেরত আসার সময় তার মৃত্যু হয়।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। বিষয়টি রেলওয়ে কন্ট্রোলে জানানো হলে, কন্ট্রোল নির্দেশনা দেয় ট্রেন থামানো হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এতে অস্বীকৃতি জানায় তার পরিবার। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয় চট্টগ্রামে এসে হাসপাতালে যাবেন তারা। কিন্তু ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যাত্রী।
চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ভোরে সিলেট থেকে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখ ভাল করছে।
পড়ুন: ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই
ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়
১৫৭৬ দিন আগে