মো. কামরুজ্জামান
২ বছর মেয়াদ বাড়ল জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামানের
দুই বছর মেয়াদ বাড়ল বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামানের।
গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ও বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. কামরুজ্জামানকে (পরিচিতি নম্বর ৫৫০৯) তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
আরও জানানো হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ ২ বছর বাড়ল
ডিএমপি কমিশনার শফিকুলের চাকরির মেয়াদ বাড়ল আরও এক বছর
৮৫০ দিন আগে
সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাত: খুলনায় গোডাউন কিপারের জামিন নামঞ্জুর
খুলনায় সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলার অন্যতম আসামি গোডাউন কিপার মো. কামরুজ্জামানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছে আদালত।
২১১৫ দিন আগে