ঢাকা-আরিচা মহাসড়ক
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-সবুজ এলাকা গড়া সম্ভব: প্রধানমন্ত্রী
সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গত দুই মাসে আমিনবাজার এলাকার দৃশ্যমান পরিবর্তনকে এর উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাস থেকে ঢাকায় ফেরার পথে আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি একটি গাছের চারাও রোপণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে মানুষের ভালো ও উপকারের জন্য একটি জায়গাকে সুন্দরভাবে পরিবর্তন করা যায়। এই জায়গাটিই তার সবচেয়ে বড় প্রমাণ।’
তিনি আরও বলেন, গত দুই মাসে এলাকাটির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এর ফলে প্রায় চার কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারী মানুষের জন্য পরিবেশ আরও উন্নত হয়েছে এবং তাদের নির্মল বাতাসে শ্বাস নেওয়া সহজ হয়েছে।
এলাকাটির পরিবর্তনে ভূমিকা রাখায় ঢাকা জেলার প্রশাসক ফরিদা খানম এবং এ উদ্যোগের সঙ্গে যুক্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান।
উন্নত পরিবেশ ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সরকার এলাকাটি সুন্দর করে গড়ে তুলেছে, তবে এর সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব এখন এ এলাকার বাসিন্দাদের।
সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সহযোগিতা থাকলে ধীরে ধীরে দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি আমিনবাজারের কাছাকাছি ঢাকা জেলার অন্য এলাকাগুলোতেও সবুজায়ন কর্মসূচি সম্প্রসারণ করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেন।
মহাসড়কের পাশে অবস্থিত কলকারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের দেওয়ার সম্ভাবনা বিবেচনার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি যেসব এলাকায় এখনও বর্জ্য জমে থাকে, সেসব স্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা তৈরির জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
স্থানীয় সংসদ সদস্যদের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, মানুষ যাতে বুক ভরে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারে, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আমিনবাজারে পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজের মাধ্যমে ঢাকা জেলার প্রশাসক অন্য জেলার প্রশাসকদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অন্য জেলার জেলা প্রশাসকরাও একইভাবে এলাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও আকর্ষণীয় করে তুলতে কার্যকর উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন।
১৫ ঘণ্টা আগে
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন।
রবিবার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাস থেকে ঢাকায় ফেরার পথে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিবেশের উন্নয়ন ও মহাসড়কের সৌন্দর্য বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ মহাসড়কের পাশের এলাকাগুলোতে বর্জ্য ফেলা হতো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি গাছের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে তিনি মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
১৮ ঘণ্টা আগে
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারীর হাতে ট্রাকচালক নিহত
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম নামে শাহ্ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) ভোরে মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ (সোমবার) ভোরের দিকে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় শাহ্ সিমেন্ট কোম্পানির গাড়ির চালককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে সাভার থানা রোডের একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: খুলনায় পিকআপের চাপায় ইজিবাইক-চালকসহ নিহত ৩, আহত ৫
ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় হওয়ায় ওই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলেও জানান তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’
উল্লেখ্য সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের দাবি, রাতের বেলায় মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা।
৪১৯ দিন আগে
সাভারে আবারও দিনে দুপুরে চলন্ত বাসে ছিনতাই
সাভারের একই স্থানে দুই সপ্তাহের ব্যবধানে ঢাকা-আরিচা মহাসড়কে দিনে দুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রবিবার (২ মার্চ) দুপুর ২টার দিকে মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় ঘটনাটি ঘটে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি শুভযাত্রা পরিবহনের বাসে একই ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন যাত্রী আহত হয়েছিলেন।
ভুক্তভোগী বাসের যাত্রী নাজমুল হোসেন বলেন, ‘দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেই। বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার জন্য থামলে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ৫-৬ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে বাসের যাত্রীদের মানিব্যাগ ও মোবাইলসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।’
আরও পড়ুন: ছিনতাইকারী সন্দেহে গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা
ভুক্তভোগী আরেক যাত্রী বলেন, ‘কয়েকদিন আগেও একই স্থানে চলন্ত বাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন। আজ আমরাও দিনে দুপুরে চলন্ত বাসে ছিনতাইয়ের শিকার হলাম। আল্লাহর রহমতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এভাবে প্রতিনিয়ত দিনের বেলাতেই যেভাবে ছিনতাইকারীরা বাসে উঠে ছিনতাই করছে, এতে আমরা সাধারণ মানুষ আতঙ্কিত।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘বাসে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৫৯৫ দিন আগে
ঢাকা-আরিচা মহাসড়কে ২ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাধা দেওয়ায় আটক ৩
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সাভার পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকারের নেতৃত্বে রবিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় প্রশাসনের কাজে বাধা দেওয়ায় ৩ ব্যক্তি আটক হয়েছেন। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবু বকর সরকার।
এদিন উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা বাসস্ট্যান্ড ও সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলে।
আরও পড়ুন: বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আটক তিনজনের মধ্যে দুজন থানা বাসস্ট্যান্ডে ফুটপাত দখলে নিয়ে বিরিয়ানির ডেক্সি বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ ডেক্সি সরিয়ে দেওয়ার সময় তারা বাধা প্রদান করেন। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের আটক করা হয়। এছাড়া সিটি সেন্টারের পাশে এক পত্রিকা হকারকে আটক করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় মহাসড়কে চলাচলরত বেশ কিছু ব্যাটারিচালিত রিকশার চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। এছাড়া সকল ভাসমান অবৈধ স্থাপনাসহ গেন্ডা এলাকা থেকে একটি স’মিলের কাঠের বড় আকারের গুড়ি, ভাসমান হকারদের ব্যবহৃত বেশ কিছু চৌকি, চেয়ার-টেবিল, গ্যাসের চুলা ও কাঠের বাক্স ট্রাকে তুলে নেওয়া হয়।
এসব দ্রব্য নিলামে তোলা হবে বলে সাংবাদিকদের জানান ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রাসেল নুর, সাভার পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ছামছুদ্দিন, সহকারী প্রকৌশলী আলম মিয়া, সচিব আবদুর রব শিকদার প্রমুখ।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলায় আহত ৭, শ্রমিক গুলিবিদ্ধ
৬৮৬ দিন আগে
মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে গার্মেন্টস কর্মীবাহী একটি মিনি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়। অন্যদিকে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, আহত ২
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এবং স্থানীয় মানুষের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত ২০ জনকে চিকিৎসাসেবা দিয়েছেন। এছাড়া হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি মো. ইব্রাহিম।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
৭৫২ দিন আগে
মানিকগঞ্জে গাড়ি চাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ায় গাড়ি চাপায় আব্দুস সালাম ও ছানোয়ার হোসেন নামে দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম এবং আবদুস ছামাদের ছেলে ছানোয়ার হোসেন।
আরও পড়ুন: সাজেকে সড়ক দুর্ঘটনা: মৃত্যু বেড়ে ৯
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি কিনে কাটিগ্রাম বাজারে যাচ্ছিলেন তারা। যাত্রাপথে তাদের বহন করা ভ্যানটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানচালক রাস্তার পাশে পড়ে গেলেও ওই দুই সবজি বিক্রেতা ঘটনাস্থলেই মারা যায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত দুইজনের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়িটি ও চালককে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
৯০৫ দিন আগে
সাভারে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ৩ কর্মকর্তা নিহত
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪০জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার শ্যামলী সিএনজি প্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা প্রকৌশলী কাওছার হোসেন রাব্বি, পরীক্ষণ কর্মকর্তা আরিফুজ্জামান ও বৈজ্ঞানিক কর্মকর্তা পুজা সরকার।
পুলিশ জানায়, সকালে রাজধানী ঢাকা থেকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বহনকৃত একটি বাস সাভারের গনকবাড়ি অফিসে যাচ্ছিল। এসময় বাসটি বলিয়ারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের ওপরে উঠিয়ে দিলে বাসটি দুমুড়ে মুচড়ে যায়। একই সময়ে সাভারের দিক থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি গরু বোঝাই ট্রাক ওই বাসটির পিছনে ধাক্কা দেয়। এসময় সাভার থেকে ছেড়ে আসা অপর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসও ওই বাস ও ট্রাককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় দুটি বাস ও ট্রাকের ৪০ আরোহী গুরুতর আহত হয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা প্রকৌশলী কাওছার হোসেন রাব্বি, পরীক্ষণ কর্মকর্তা আরিফুজ্জামান ও বৈজ্ঞানিক কর্মকর্তা পুজা সরকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাস চালক রাজীব ও হেলপার বাবুলসহ কয়েকজনকে ঢাকায় নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা সেবা চলছে হাসপাতালে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর খান।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১৫৯৬ দিন আগে
সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস ও ট্রাক ধর্মঘটের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন সরকারি ব্যাংকে চাকরি প্রত্যাশীরাও। এতে এ মহাসড়কে শুক্রবার প্রায় এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার সকাল ৮টার দিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে জড়ো হয়ে সড়কের উভয় প্রবেশপথ অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গণপরিবহন ধর্মঘটের কারণে ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হওয়ায় তারা সড়ক অবরোধ করেন। এরপর একই কারণে তাদের সঙ্গে সরকারি ব্যাংকে চাকরি প্রত্যাশীরাও যোগ দেন।
আবরার হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য শুক্রবার ভোরে আমি বাড়ি থেকে বের হই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৌঁছার পর অটোরিকশা চালককে অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে। তিনি আমাকে সাভার বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। এখানে এসে দেখতে পাই আমার মতো অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী বাসের অপেক্ষা করছে।’
আরও পড়ুন: ১১ দফা দাবিতে বিএম কলেজ অচলের হুমকি শিক্ষার্থীদের
তাসনিয়া রহমান নামে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আমি একটা প্রাইভেট কার ভাড়া করি। কিন্তু বিক্ষোভের কারণে শিমুলতলি এলাকায় আটকে পড়ি।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, পুলিশের হস্তক্ষেপে সকাল ৯টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পরিবহন মালিকদের ডাকা অনির্দিষ্টকালের গণপরিহন ও পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ফলে শুক্রবার সারাদেশে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন ছেড়ে যায়নি।
আরও পড়ুন: ৫৯৪ দিন পর ক্লাসে ফিরলো কুবির শিক্ষার্থীরা
ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা এখনও নিশ্চিত না: শিক্ষামন্ত্রী
১৮০৮ দিন আগে
মানিকগঞ্জে লকডাউনে তৎপর প্রশাসন, অবাধে চলাচল মানুষের
মানিকগঞ্জে লকডাউন মানাতে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এছাড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও শহরের রাস্তায় অভিযান পরিচালনা করছে।
এতোসব কিছুর মধ্যেও মানুষকে থামানো যাচ্ছে না। শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন রাস্তা ও মহাসড়ক দিয়ে অবাধে চলাচল করছে মানুষজন। বেশিরভাগ মানুষই মাস্ক পরছে না।
মহাসড়কে দিয়ে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ও রিকশা ভ্যান, পিকআপ ভ্যান ও ইজিবাইকে করে মানুষ দুরযাত্রায় রওয়ানা হচ্ছেন। প্রাইভেটকার, মাইক্রোবাসগুলো পুলিশের তল্লাশির মুখে পড়লেও নানান অযুহাত দেখাচ্ছে যাত্রীরা। বেশ কিছু প্রাইভেটকারকে পুলিশ জব্দও করেছে।
আরও পড়ুন: কোভিড-১৯: একদিনে শনাক্ত ৬ হাজার ছাড়াল, মৃত্যু ৮১
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে পণ্যবাহী ট্রাকে চড়েও মানুষজন ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে দক্ষিণের জেলাগুলোতে যেতে দেখা গেছে। বিভিন্ন পন্থায় মানুষজন পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছেছে। পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ি পারাপারে জন্য ফেরি সার্ভিস খোলা থাকায় এই সুযোগে মানুষজনও পারাপার হচ্ছে।
ফেরি কর্তৃপক্ষ বলছেন, জরুরি পরিষেবা ও পণ্যবোঝাই ট্রাক পারাপারের জন্য তাদের ১৫টি ফেরিই চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, তারা কঠোর লকডাউ পালেন সচেষ্ট রয়েছেন। জরুরি পরিষেবা ও পণ্যবাহী ট্রাক ছাড়া কোন ধরনের যানবাহন যেন চলাচল করতে না পারে সেজন্য তাদের অভিযান জোরদার রয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৬১জন। মোট মারা গেছেন ৪৯ জন। গত দুই দিনে ৯ শতাংশ থেকে বেড়ে সংক্রমণ হয়েছে সাড়ে ১২ শতাংশ।
১৯৪২ দিন আগে