পল্লবী থানা
পল্লবী থানা হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল
রাজধানীর পল্লবীতে পুলিশের হেফাজতে নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
এদিন অপর আসামি এএসআই রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গতকাল (রবিবার) এই রায় ঘোষণা শুরু হয় এবং আজ (সোমবার) তা শেষ হয়।
আদালতে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মো. আবদুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার উপস্থিত ছিলেন। বাদীপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এস এম রেজাউল করিম।
রায় ঘোষণার সময় মামলার বাদী নিহত ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এর আগে গত ৭ আগস্ট হাইকোর্টে শুনানি শেষে ১০ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
দণ্ডিত পাঁচ আসামির মধ্যে কামারুজ্জামান (তৎকালীন এএসআই) শুরু থেকেই পলাতক। অন্য আসামি সুমন সাজাভোগ করে কারামুক্তি পেয়েছেন। বাকি তিনজনের বিষয়ে আজ রায় দেন হাইকোর্ট।
জনির মৃত্যুর ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর অধীনে জনি হত্যার মামলাটি করা হয়। এই মামলায় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর রায় দেন ঢাকার মহানগর দায়রা জজ।
৩৯০ দিন আগে
গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা: ৯৯৯ এ ফোন কলে উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে আত্মহত্যার প্রচেষ্টায় গায়ে আগুন লাগিয়ে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঢাকার পল্লবী থানার পুলিশ।
২০২৮ দিন আগে
থানায় যুবককে পিটিয়া হত্যা: এসআই জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে রায় ৯ সেপ্টেম্বর
থানায় নিয়ে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পল্লবী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
২২০৩ দিন আগে
পল্লবী থানায় বিস্ফোরণ: গ্রেপ্তার তিনজন ১৪ দিনের রিমান্ডে
রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিনজনের ১৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২২২৮ দিন আগে
পল্লবী থানায় বিস্ফোরণে ৪ পুলিশ সদস্যসহ আহত ৫
বুধবার সকালে রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
২২২৯ দিন আগে