তরুণী
বাবার কাছ থেকে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, পরে হত্যার অভিযোগ
নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তার (১৫) নামে এক তরুণীকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষাখেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাদে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূর মোহাম্মদ ওরফে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছলে নূরার নেতৃত্বে আবারও ৫ জন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে মেয়েটির পরিরেরর লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পরও না পেয়ে বাড়ি ফিরে যান। সকালে একই এলাকার একটি সরিষাখেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় আমেনা আক্তারের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ বিষয়ে নিহত মেয়ের বাবা মো. আশরাফ জানান, নূরার নেতৃত্বে ৫-৬ জন লোক আমার সামনে থেকে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে রাতে আর পাইনি। সকালে আমরা জানতে পারি আমেনার মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, মেয়েটির সঙ্গে নূরার প্রেমের সম্পর্ক ছিল। এটি মেয়েটির পরিবার মেনে নেয়নি। গতকাল (বুধবার) তাকে বাবার কাছ থেকে নূরা তাকে তুলে নিয়ে গিয়েছিল বলে জেনেছি। পরে সকালে মেয়েটির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
৮ দিন আগে
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। প্রাথমিকভাবে প্রেমঘটিত মনোমালিন্যকে এ ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মণ্ডলের মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম রোজিনা সরকার পাখি (২১)। তিনি প্রায় দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের (৪০) সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। তার বাবার নাম ইদ্রিস আলী।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক যুবকের সঙ্গে প্রেমঘটিত মনোমালিন্যের জেরে তিনি এ পথ বেছে নেন। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে লাইভে ছিলেন এবং নিজের আইডি থেকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একাধিক পোস্ট দেন।
বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রায় ৫ ঘণ্টা আগে রোজিনা তার ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’
মৃত্যুর ২ ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগে কথিত প্রেমিককে উদ্দেশ করে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখেও পোস্ট দেন।
পরে তিনি ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
৮ দিন আগে
নেত্রকোণায় ধর্ষণচেষ্টায় প্রেমিকের বন্ধুকে ব্লেড দিয়ে আঘাত তরুণীর
নেত্রকোণার পূর্বধলায় ধর্ষণচেষ্টার সময় প্রেমিকের বন্ধুর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন এক তরুণী। সোমবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার রাজধলা বিলের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ধর্ষণচেষ্টাকারী আহত যুবকের নাম পারভেজ (২৫)। তিনি উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মান্নাফ মিয়ার ছেলে।
আর যৌন নিপীড়নের শিকার তরুণী একই উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার স্থানীয় একটি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়দের হাতে আটক ওই তরুণীর দাবি, জনৈক জাহিদ নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে দেখা করতে সে বিকাল ৪টার দিকে উপজেলা রাজধলা বিলপাড়ে আসে। এসময় প্রেমিক জাহিদ ফোনে তার বন্ধু পারভেজকে সেখানে ডেকে আনেন। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই তরুণীর ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করে। এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় লোকজন ওই তরুণীকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
আরও পড়ুন: যশোরে ফের শিশু ‘ধর্ষণের চেষ্টা’, পুলিশি হেফাজতেও অভিযুক্তের ওপর চড়াও স্থানীয়রা
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, যুবকের পুরুষাঙ্গের প্রায় অর্ধেক কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে এই বিষয়ে কোনো অভিযোগ পেলে আইগত ব্যবস্থা করা হবে বলেও জানান ওসি।
৩৩৩ দিন আগে
মুন্সীগঞ্জে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সহিদা বেগম নামে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে লাশটি উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি ফাঁকা গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
সহিদা রাজধানীর ওয়ারীর একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।
এদিকে ওই গৃহপরিচারিকার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে পিবিআইয়ের বিশেষ টিম।
স্থানীয়রা জানান, ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। এ সময় কথা কাটাকাটিও হয় তাদের মধ্যে। এছাড়া লাশের পাশেই ছিলো একটি মোটরসাইকেল। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করায় এক্সপ্রেসওয়েতে অপরাধ বাড়ছে বলে দাবি স্থানীয়দের।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, সাহিদার মা জরিনা খাতুন মেয়ের লাশ শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে সাহিদাকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ভারত থেকে দেশে ফেরার পথে ৫ বাংলাদেশি আটক
৪৬১ দিন আগে
বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
বরিশাল নগরীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় যুবদল নেতা ইরমান আলী শোভনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
ইরমান রুপাতলি নতুন আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।
আরও পড়ুন: গাংনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার
নিজেকে ভুক্তভোগী দাবি করা তরুণী বলেন, ‘মঙ্গলবার বিকালে বন্ধুর সঙ্গে রুপাতলিতে ঘুরতে গেলে শোভনসহ ৩-৪ জন আমাকে রুমে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে। এছাড়া আমার বন্ধুকে মারধর করে তার মোটরসাইকেল আটকে রেখে ৫০ হাজার টাকা দাবি করে তারা। টাকা না পাওয়ায় তারা তাকে বেধড়ক মারধর করে।’
এরপর বুধবার সকালে কৌশলে পালিয়ে গিয়ে ওই যুবক বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে বলে জানান তিনি। সেসময় শোভনকে আটক করে থানায় নিয়ে এলেও বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ওই তরুণী। এরপর ওই মামলায় শোভনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’
আরও পড়ুন: মায়া চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬
৪৭১ দিন আগে
গান বাজানোয় সাতক্ষীরায় প্রতিবন্ধী তরুণীকে পিটিয়ে হত্যা
সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে গান বাজিয়ে যাওয়ায় চুমকি (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড়ে ঘটনাটি ঘটে।
আটক ইলিয়াস হোসেন একই এলাকার একরামুল হোসেনের ছেলে এবং চুমকি একই এলাকার রেজাউল ইসলামের প্রতিবন্ধী মেয়ে।
আরও পড়ুন: গভীর রাতে ঘরে ঢুকে নারীকে হত্যা, স্বর্ণালংকারসহ মালামাল লুট
স্থানীয়রা জানান, চুমকি রাস্তা দিয়ে একটি স্পিকারে জোরে গান বাজিয়ে যাচ্ছিলেন। জোরে গান বাজানোর কারণে হাতুড়ি দিয়ে চুমকির মাথায় কয়েকটি আঘাত করেন ইলিয়াস। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চুমকির। পরে ইলিয়াস ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে মারধর করেন। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে খবর দিলে র্যাব সদস্যরা এসে ইলিয়াস ও তার বাবা-মাসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।
সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মুজিদ বলেন, চুমকিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মো. ফয়সাল তানভীর বলেন, এ ঘটনায় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইলিয়াস হোসেন, তার মা ও বাবাসহ মোট পাঁচজনকে আটক করেছে। যাছাই-বাছাই শেষে অভিযুক্তদের বিষয়ে জানানো হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ইলিয়াস মাদকাশক্ত। জোরে গান বাজানোর কারণে তাকে হত্যা করেছে।
আরও পড়ুন: নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
৫৩৮ দিন আগে
চট্টগ্রামে ভাড়া বাসা খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১
চাকুরির সন্ধানে চট্টগ্রামে এসে বাসা খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ বছরের এক তরুণী।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় এই ঘটনার পর শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে থানায় ধর্ষণ মামলা করে তার পরিবার।
মামলার আসামিরা হলেন- মো. আকাশ, ওমর ফারুক, মো. সোলেমান, মো. রাজু, মো. নাজমুন, মো. জোবাইদ ও মো. আসিফ।
তাদের মধ্যে মামলার প্রধান আসামি মো. আকাশ গ্রেপ্তার হলেও বাকিরা এখনও পলাতক। তারা সবাই উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুন: শিক্ষার্থীকে ট্রেনের কেবিনে ধর্ষণের দায়ে অ্যাটেনডেন্ট গ্রেপ্তার
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, তরুণী ধর্ষণের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর নানী। পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। তিনি চাকরির সন্ধানে বৃহস্পতিবার পেকুয়া থেকে কর্ণফুলী আসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার ভুক্তভোগী পেকুয়া থেকে বিকালে কর্ণফুলীর মইজ্জারটেক এলে সেখানে মাহিন্দ্রাচালক মো. শওকতের সঙ্গে পরিচয় হয়। সে সময় এই এলাকার গার্মেন্টে চাকরি করবে জানিয়ে ভুক্তভোগী তরুণী তাকে কর্ণফুলী এলাকায় একটি ভাড়া বাসা খুঁজে দিতে বলেন। পরে মাহিন্দ্রাচালক বাসা খোঁজার জন্য তার পরিচিত দুইজন নারীসহ শিকলবাহা এলাকায় বাসা খুঁজতে থাকেন।
রাত সাড়ে ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকায় পৌঁছালে আসামিরা তাদের মারধর করে ভুক্তভোগীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের পেছনে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শরীয়তপুরে ধর্ষণের পর হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড
৭৭৭ দিন আগে
৯৯৯ এ কল, যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ কল করে ময়মনসিংহ শহরের একটি যৌনপল্লি থেকে উদ্ধার পেয়েছেন এক তরুণী। তিন মাস ধরে তাকে ইচ্ছার বিরুদ্ধে যৌন ব্যবসায় বাধ্য করা হয়েছিল।
শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ ময়মনসিংহ কোতোয়ালি থানায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীকে কুপিয়ে খুন করে ৯৯৯-এ স্ত্রীর ফোন
জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ জানান, তিন মাস আগে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ঝিনাইদহ থেকে ঢাকার শান্তিনগরে নিয়ে আসে পরিচিত এক ব্যক্তি। পরে ময়মনসিংহে নিয়ে গিয়ে শহরের গাঙ্গিনারপাড় যৌনপল্লিতে তাকে বিক্রি করে দেওয়া হয়। এ সময় তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন ব্যবসা করতে বাধ্য করা হয়েছে।
এমন তথ্য জানিয়ে শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান।
তিনি আরও জানান, সেখানে তাকে বন্দি অবস্থায় থাকতে হচ্ছে। একজন খদ্দেরের মোবাইল থেকে তিনি ফোন করেছেন।
এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ ময়মনসিংহ কোতোয়ালী থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলার তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে তার অভিভাবক এসে পৌঁছালে তাদের কাছে তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়।
কোতোয়ালী থানা পুলিশ দলের নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সজীব ৯৯৯- কে এ বিষয়ে নিশ্চিত করেন।
আরও পড়ুন: ৯৯৯-এ ফোন: সুন্দরবনে বিকল নৌকার ১৯ যাত্রী উদ্ধার
৯৯৯ নম্বরে সাকিবের কল, দুর্ঘটনা থেকে রক্ষা
৮২৪ দিন আগে
মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর রমনা থানার মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচ থেকে রবিবার (৮ অক্টোবর) রাতে সাহিদা ইসলাম মীম (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সাহিদা ইসলাম মীম রাজধানীর পশ্চিম রামপুরার বাগিচারটেকের মৃত আবু সাঈদের মেয়ে।
রমনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোছা. আমেনা খানম জানান, আমরা খবর পেয়ে রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচ থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় রাস্তায় লাশ ফেলে পালালেন নারী
তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের মা আজিমুন ইসলাম জানান, আমার মেয়ে এখন পড়াশোনা করে না। আগে পড়াশোনা করত। বর্তমানে নাচ করত। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফোন করে ওর এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বারে বারে ফোন দিলেও ফোন ধরেনি।
তিনি বলেন, রাতে পুলিশ ফোন দিয়ে আমায় বলে আপনি একটু থানায় আসেন। পরে আমরা থানায় গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি।
তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।’
আরও পড়ুন: কুষ্টিয়ায় ঘোড়ার গাড়ির চালকের লাশ উদ্ধার
রাজশাহীতে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
৮৭৯ দিন আগে
সিলেটে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে নিজ বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানাধীন নিপবন মনিপুরীপাড়া এলাকার ঘটনাটি ঘটে।
মৃত ফাহিমা বেগম নিপবন মনিপুরীপাড়া এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে।
আরও পড়ুন: ময়মনসিংহে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রবিবার সকালে পরিবারের সদস্যরা তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পান।
ফাহিমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুর পাড়ে পড়েছিল বৃদ্ধর পোড়া লাশ
নওগাঁয় একই ঘর থেকে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার
৯০১ দিন আগে