পাটগ্রাম উপজেলা
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। তাদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলাম নগরে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন নগর এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন ওই চারজন। এসময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেনের শব্দ টের না পাওয়ায় ট্রেনে কাটা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।
পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
৬৯৩ দিন আগে
লালমনিরহাটে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
জেলার পাটগ্রামে উপজেলার ধরলা নদী থেকে ভারতীয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২২০৮ দিন আগে
লালমনিরহাটে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
পাটগ্রাম উপজেলায় সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
২২৪৫ দিন আগে