র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
এসআরবি বিল পাস, বিলুপ্ত র্যাব
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ পাস হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ তৈরি হলো।
বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র বিরোধিতার মধ্যেই জাতীয় সংসদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিলটি পাস হয়।
২০০৩ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ থেকে র্যাব-সংক্রান্ত বিধানগুলো বাদ দিয়ে এসআরবি গঠনের বিধান রাখা হয়েছে এ বিলে। ওই অধ্যাদেশের ভিত্তিতেই র্যাব গঠনের আইনি কাঠামো তৈরি হয়েছিল। সংশোধিত ওই অধ্যাদেশের অধীনে ২০০৪ সালে র্যাব গঠিত হয়। তার পর থেকে মানবাধিকার লঙ্ঘন ও গুমের অভিযোগসহ বিভিন্ন সমালোচনার মুখে পড়ে বাহিনীটি।
এখন সরকার ওই অধ্যাদেশ বাতিল করে এসআরবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জন্য পৃথক আইন প্রণয়ন করছে।
গত ৩ সেপ্টেম্বর সংসদে এসআরবি বিলটি উত্থাপন করা হয়। ওই সময় বিরোধী দলের সংসদ সদস্যরা বিলটি উত্থাপনের বিরোধিতা করে বলেন, নতুন নামে কার্যত র্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে। সংসদীয় কমিটিতে বিলটি পরীক্ষা-নিরীক্ষার সময়ও তারা আটটি বিষয়ে আপত্তি জানিয়ে নোট অব ডিসেন্ট দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি দ্রুত বিবেচনার জন্য সংসদে তোলেন। কিন্তু বিরোধীদলীয় সদস্যরা বিলটি সংসদীয় কমিটিতে পাঠানোর পাশাপাশি পাসের আগে জনমত নেওয়ার দাবি জানান।
আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রুহুল আমিন, মো. রাশেদুল ইসলাম রাশেদ, নুরুল ইসলাম ও মোহাম্মদ নাজিবুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য এস কে মুজিবুর রহমান ইকবাল।
বিলে পুলিশের অধীনে এসআরবি গঠনের বিধান রাখা হয়েছে। সরকারের প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্দিষ্টসংখ্যক কর্মকর্তা, সশস্ত্র সদস্য বা কর্মচারীকে প্রেষণে নিয়োগ বা পদায়নের মাধ্যমে এই ইউনিট গঠন করা হবে।
এসআরবির সদস্যদের পদমর্যাদার কাঠামো, নিয়োগপ্রক্রিয়া ও চাকরির শর্তাবলি বিধির মাধ্যমে নির্ধারণ করা হবে। ইউনিটটির নিজস্ব পতাকা, প্রতীক ও নির্ধারিত পোশাক থাকবে।
এছাড়া এসআরবির মহাপরিচালক হবেন কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা, যার পদমর্যাদা অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নিচে হবে না।
বিল অনুযায়ী, র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুযোগ-সুবিধা, তহবিল, নগদ অর্থ ও ব্যাংক স্থিতি, দায়-দায়িত্ব, চুক্তি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, রেজিস্টার, নথিপত্র ও অন্যান্য দলিল এসআরবির কাছে হস্তান্তর করা হবে।
নতুন আইনের অধীনে বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত ২০০৫ সালের বিধির আওতায় র্যাব-সংক্রান্ত বিভাগীয় শৃঙ্খলামূলক কার্যক্রম ও আদালতের কার্যক্রম বহাল থাকবে।
এসআরবিকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হবে। ইউনিটটির অধীনে হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখারও বিধান রয়েছে।
এছাড়া নাগরিকদের অভিযোগ ও ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। ইউনিটটির একজন অতিরিক্ত মহাপরিচালক এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও গুমের ঘটনায় কথিত সম্পৃক্ততার কারণে মানুষ এখনও র্যাবকে ভয় পায়।
যথাযথ পরামর্শ ছাড়াই মাত্র চার কার্যদিবসের মধ্যে বিলটি পাসের সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।
বিরোধীদলীয় এই সংসদ সদস্য আরও প্রশ্ন করেন, প্রস্তাবিত অভিযোগ নিষ্পত্তি কমিটির কাছে অভিযোগগুলোর যথাযথ প্রতিকার দেওয়ার মতো পর্যাপ্ত ক্ষমতা থাকবে কি না। তিনি কমিটির নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতিকে রাখার প্রস্তাবও দেন।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের কোথায় রাখা হবে, বিলটিতে তা স্পষ্ট করা হয়নি। এসআরবির সব স্থাপনা ও কার্যালয় গেজেটের মাধ্যমে প্রকাশ করারও দাবি জানান তিনি।
নাজিবুর রহমান ২০১৪ সালের নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা উল্লেখ করে বলেন, ওই ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, পরে খালেদা জিয়া র্যাবকে ‘ক্যানসার’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং ২০২৪ সালে বিএনপি আনুষ্ঠানিকভাবে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছিল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক ব্যবস্থা, হিউম্যান রাইটস ওয়াচ ও গুমসংক্রান্ত তদন্ত কমিশনও র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছিল।
তার মতে, র্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথিপত্র, সম্পদ, চুক্তি ও দায়-দায়িত্ব এসআরবির কাছে হস্তান্তরের অর্থ হলো ‘শুধু সাইনবোর্ড পরিবর্তন করা হচ্ছে’।
শফিকুর রহমান বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে র্যাব বিলুপ্ত করার দাবি ছিল। তবে একই ধরনের আরেকটি বাহিনী গঠনের দাবি কেউ করেনি।
তিনি আরও বলেন, প্রস্তাবিত আইনে র্যাবের সদস্য, সুযোগ-সুবিধা, লজিস্টিকস ও জনবল বহাল রেখে শুধু নাম পরিবর্তনের বিষয়টি দেখা যাচ্ছে।
বিরোধীদলীয় নেতা সরকারকে বিলটি প্রত্যাহার করে প্রথমে এ ধরনের একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজনীয়তা কেন রয়েছে, তা নির্ধারণের আহ্বান জানান।
বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, র্যাব বিলুপ্ত করা বিএনপির অঙ্গীকার ছিল। বিলটি বিলম্বিত করার অর্থ হবে র্যাবের অস্তিত্ব টিকিয়ে রাখা।
তিনি আরও বলেন, সংসদীয় কমিটিতে বিলটি নিয়ে আলোচনা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে জনমত দেওয়ার জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এটি রাখা হয়েছে।
মন্ত্রী বলেন, ইউনিটের সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগের বিষয়গুলো অভিযোগ নিষ্পত্তি কমিটি দেখবে।
তিনি আরও বলেন, আইনটি পাস হওয়ার পর র্যাব বিলুপ্ত হবে এবং এরপর এসআরবি নামে নতুন একটি ব্যাটালিয়ন গঠন করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে র্যাবের কাছে থাকা সম্পদ ও সরঞ্জাম কোথাও না কোথাও হস্তান্তর করতেই হবে, কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি। নতুন সংস্থার কাছে এসব হস্তান্তর করা হলে অপ্রয়োজনীয়ভাবে নতুন করে কেনাকাটা করতে হবে না বলেও জানান তিনি।
এপিবিএন বিলও পাস
এসআরবি বিল পাসের পর জাতীয় সংসদ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬-ও পাস করেছে। এর মাধ্যমে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ বাতিল করা হয়েছে।
বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন ও সরকার নির্ধারিত অন্য যেকোনো ব্যাটালিয়ন থাকবে।
প্রস্তাবিত আইনে এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ও প্রযোজ্য অন্যান্য আইনের অধীনে থেকে তারা কোনো স্থানে প্রবেশ, তল্লাশি, সম্পত্তি জব্দ ও গ্রেপ্তারও করতে পারবে।
এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া এপিবিএনের সদস্যদের সরাসরি বা পরোক্ষভাবে ইলেকট্রনিক গণমাধ্যম বা সংবাদপত্রে কোনো তথ্য বা নথি প্রকাশ করা কিংবা প্রকাশে সহায়তা করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো ও জনমত নেওয়ার বিষয়ে বিরোধী দলের প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে এপিবিএন বিল পাস হয়।
১৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জিলানী মোড় এলাকায় একটি আম বাগান থেকে এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।
আজ (সোমবার) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলার জিলানী মোড় এলাকায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ব্যাগে থাকা ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে। এছাড়া অপর একটি পলিথিন ব্যাগে থাকা ককটেল তৈরির সরঞ্জাম—কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাঁটা, লাল রংয়ের ৩টি স্কচটেপ ও ৩টি জর্দার কৌটা উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
উদ্ধারকৃত গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৭৩ দিন আগে
প্রয়োজনে র্যাব নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রয়োজনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সপ্তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি বলেন, র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের ব্যাপারে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। প্রয়োজনে র্যাব নতুন করে গঠন করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিশোর গ্যাং, ছিনতাই আগের থেকে অনেক কমেছে। কিন্তু তাও এখনো সহনীয় পর্যায়ে আসেনি।
তিনি বলেন, সম্প্রতি রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতদের সঙ্গে-সঙ্গেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: উত্তরার ঘটনায় সঙ্গে-সঙ্গেই অ্যারেস্ট করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিভিন্ন দাবি-দাওয়া শুনতে শুনতে তাদের মূল যে কাজ সেটা না করে অন্য কাজে সম্পৃক্ত হতে হচ্ছে। এর ফলে তাদের শক্তি কমে যাচ্ছে। তিনি দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের নির্দিষ্ট জায়গায় অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, রাস্তা-ঘাট বন্ধ করে জনগণের ভোগান্তি কেউ চায় না।
সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
৫৮৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ২টি অস্ত্র-গুলি জব্দ, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জে হাসান আলী নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে স্ত্রীকে খুনের অভিযোগ যুবক আটক
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাসান আলী রাজশাহীর বাগমারা উপজেলার আচিনপুর ভবানীগঞ্জ এলাকার আনিসুর রহমানের ছেলে।
বুধবার(২৭ মার্চ) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালায়।
এসময় যাত্রী হাসান আলীকে তল্লাশি করে তার কোমর থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন জব্দ ও তাকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে র্যাব।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ৩৩ জেলে আটক
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে অস্ত্র ও গাঁজা জব্দ; আটক ১
৯১৫ দিন আগে
পুলিশ হেফাজত থেকে জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, পুলিশের হেফাজত থেকে সাজাপ্রাপ্ত দুই জঙ্গি পালানোর দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে র্যাবের ওপর হামলার ঘটনায় ৫ জনের কারাদণ্ড
র্যাবের এই পরিচালক বলেন, আগে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে ব্যবস্থা নেয়া বা পালিয়ে যাওয়া ঠেকানো সম্ভব হতো। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না।
দুই জঙ্গি ইতোমধ্যে দেশ ছেড়েছে কি না জানতে চাইলে মঈন বলেন যে এ বিষয়ে এখনই তিনি কিছু বলতে পারবেন না।
তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে তাদের গতিবিধির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছি।’
২০ নভেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত চত্বর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়া হয়। উভয়ই প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
অন্য দুই আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় তারা। এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: ফারদিন হত্যার তদন্তে অগ্রগতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র্যাব
১৩৯৩ দিন আগে
সম্পর্কে প্রভাব পড়বে কিনা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে কিনা তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে।
শনিবার (১১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
আইজিপি ও র্যাবের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তা মনে করি না, তবে এটা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যেসব দেশ, সরকার উন্নয়ন ও জনকল্যাণে ভালো কাজ করেছে, তাদের ওপর হামলার ঘটনা ঘটছে।’
তিনি বলেন, ‘কোনো দেশ বা সরকার ভালো কাজ করলে সমস্যা দেখা দেয়, এর অনেক উদাহরণ রয়েছে। দেশের মানুষের কল্যাণে কিছু করলে, ঈর্ষার বশবর্তী হয়ে অনেকেই অনেক কিছু করে।’
ড. মোমেন বলেন, দেশকে সন্ত্রাসমুক্ত করতে র্যাবের ভূমিকা থাকায় ‘শৃঙ্খলাবদ্ধ’ এই বাহিনীর ওপর দেশের মানুষের আস্থা রয়েছে।
আরও পড়ুন: আইজিপিসহ ৭ জনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখান ঢাকার
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব মূল্যায়ন ছাড়াও কিছু এনজিও এবং মানবাধিকার গোষ্ঠী র্যাবের বিরুদ্ধে অভিযোগ করেছে।’
ড. মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ছয় লাখ মানুষ নিখোঁজ হয় এবং কীভাবে তারা নিখোঁজ হয় তা মার্কিন সরকার জানে না। এছাড়া, যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় এক হাজার মানুষ পুলিশের হাতে মারা গেলেও কোনো সংস্থার প্রধানকে শাস্তি দেয়া হয় না।
যুক্তরাষ্ট্র র্যাব সম্পর্কে যা বলেছে তা বাস্তবতার ভিত্তিতে নয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের বিশ্লেষণ আরও সুনির্দিষ্ট এবং আরও তথ্যভিত্তিক হওয়া উচিত।
গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে কেন নিমন্ত্রণ করা হলো না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র একটি পরিপক্ব দেশ। সেখানে অনেক পণ্ডিত মানুষের বাস। কিন্তু সেদেশও অনেক সময় অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছে। অনেক সময় দেখা গেছে, তাদের নেয়া সিদ্ধান্ত প্রফিটেবল হয়নি।’
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট।
আরও পড়ুন: র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র গ্লোবাল ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা কর্মসূচির অধীনে র্যাবের এই সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যরা হলেন-র্যাব ইউনিট-৭ এর সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ, র্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ আনোয়ার লতিফ খান।
২০১৮ সালের কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হকের ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ এর ঘটনাটি উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এ কর্মকর্তাদের ওপর মার্কিন নির্বাহী আদেশ (ইও) ১৩৮১৮ জারি করা হয়েছে। এর মানে হলো দেশটিতে এ কর্মকর্তাদের কোনো সম্পত্তি থাকলে তা জব্দ করা হবে। এ প্রথম বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: আইজিপিসহ র্যাবের ৭ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
১৭৫২ দিন আগে
সাগর-রুনি হত্যা: ৭৯ বারের মতো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
২০২৭ দিন আগে
সাভারে দুই জেএমবির সদস্য আটক
সাভারে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) সদস্যরা।
২১০৩ দিন আগে
সাভারে ফেনসিডিলসহ আটক ২
সাভারের আমিনবাজার থেকে শনিবার এক হাজার ফেনসিডিলসহ দুজনকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
২১১৫ দিন আগে
র্যাবের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে আনা অভিযোগকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
২১৫৭ দিন আগে