হাজি
দেশে ফিরেছেন ৩৭৪৩৫ জন হাজি
গতকাল শনিবার পর্যন্ত পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি।
রবিবার (৭ জুন) ৯টি ফ্লাইটে আরও ৩ হাজার ৬৪৬ জন হজযাত্রীর দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে পৌঁছে যাবেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে ফ্লাইট শিডিউল অনুসারে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক হাজি। জানিয়েছেন তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হাজিরা। সরকারি মাধ্যমে হজ পালনকারী হাজিরা সরকারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মানুষকে সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার হতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে ৫৮ হাজার ৪৯টি। এছাড়া সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন।
এ বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২ জন হজযাত্রী।
৯ দিন আগে
হজে গিয়ে ৯৬ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৩৩৬২৭ হাজি
এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অন্যদিকে, হজ শেষে ৩৩ হাজার ৬২৭ জন হাজি দেশে ফিরেছেন।
রবিবার (৯ জুলাই) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, রবিবার (৯ জুলাই) পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ৮৮টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৯টি।
আরও পড়ুন: ফিরতি হজ ফ্লাইট: ফ্লাইনাসের ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৩ হাজি
অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন হজযাত্রী ও হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২৪ জন নারী।
এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮০ জন, মদিনায় পাঁচ, জেদ্দা একজন, মিনায় সাতজন, আরাফায় দুইজন ও মুজদালিফায় একজন বাংলাদেশি মারা গেছেন বলে বুলেটিনে জানানো হয়।
এ ছাড়া সর্বশেষ রবিবার (৯ জুলাই) তিনজন মারা গেছেন। তারা হলেন- মমতাজ করিম (৫২), মো. নাজমুল আহসান (৬১), আক্তার উদ্দিন আহমেদ (৫৪)। তারা সবাই সৌদি আরবে মারা গেছেন।
এদিকে, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট গত ২১ মে শুরু হয়ে শেষ হয় ২৪ জুন।
এদিকে, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।
হজ বুলেটিনে আরও জানানো হয়, মক্কার বাংলাদেশ হজ অফিসে রবিবার রাত ১০টায় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে একটি বিশেষ সভা হয়।
সভায় বাংলাদেশ থেকে আসা হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, হজ প্রশাসনিক দলের সদস্য, হাবের সভাপতি, চিকিৎসক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৮ জুলাই পর্যন্ত ৯১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন: মন্ত্রণালয়
হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
১০৭২ দিন আগে
ফিরতি হজ ফ্লাইট: ফ্লাইনাসের ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৩ হাজি
হজ শেষে দেশের মাটিতে ফিরেছেন ৩৩৩ জন হাজি।
বাংলাদেশের প্রথম ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস।
রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথম ফিরতি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় যাত্রীদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
বেবিচকের সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডোর সাদিকুর রহমান চৌধুরীসহ বিমানবন্দরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হজ সফরে জেদ্দায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
সফলভাবে সম্পন্ন হলো বিমানের প্রি-হজ কার্যক্রম
১০৭৯ দিন আগে
হজ পালনে মিনায় ১০০০ হাজি
করোনাভাইরাস মহামারির মধ্যেই এ বছরের হজে অংশ নিতে প্রায় ১ হাজার হাজি বুধবার মক্কার মিনায় পৌঁছেছেন।
২১৪৮ দিন আগে
আগামীতে হাজিদের কোনো অভিযোগ থাকবে না: ধর্ম প্রতিমন্ত্রী
ঢাকা, ১৭ অক্টোবর (ইউএনবি)- ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, হজ এজেন্সি নিয়ে আগামীতে হাজিদের কোনো অভিযোগ থাকবে না।
২৪৩৪ দিন আগে