আজিজুর রহমান
বিএসএফের হাতে আটকের ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরলেন ঠাকুরগাঁওয়ের আজিজুর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমানের জীবনের করুণ পরিণতি নাড়িয়ে দিয়েছে পুরো জেলার মানুষকে। সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের হাতে আটক হওয়ার প্রায় ১১ মাস পর অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছেন তিনি।
সরকারি ব্যবস্থাপনায় শুক্রবার (৩ এপ্রিল) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। সকালেই মরদেহ হস্তান্তরের কথা থাকলেও স্বজনরা বিকেল ৪টার দিকে মরদেহটি গ্রহণ করেন।
আজিজুরের মরদেহ তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারি ও শোকের মাতমে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় তার স্ত্রী তাসকারা বারবার চিৎকার করে বলেন, ‘বিএসএফের নির্যাতনেই আমার স্বামী মারা গেছে। ঘাস কাটতে যাওয়া কোনো অন্যায় হতে পারে না।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার খানের সই করা ২ এপ্রিলের এক আদেশে জানানো হয়, গত ২২ মার্চ ভারতে মৃত্যুবরণকারী আজিজুর রহমানের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মরদেহটি প্রত্যাবর্তন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ মে দুপুরে রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের দিনমজুর আজিজুর রহমানসহ চারজন সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। তারা সীমান্ত পিলার ৩৭৩/১-এসের কাছে পৌঁছালে ভারতের ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় তিনজন পালিয়ে এলেও আজিজুর রহমান ধরা পড়েন।
আজিজুরের স্ত্রী তাসকারা বেগম অভিযোগ করেন, আমার স্বামীকে অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে বিএসএফ সদস্যরা পৈশাচিক নির্যাতন চালিয়েছে। নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ১১ মাস ভারতে বন্দি অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত ২২ মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতে অবস্থানরত আত্মীয়দের মাধ্যমেই আমরা এই মর্মান্তিক সংবাদ জানতে পারি।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, দেশে আনার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা আরও কঠোর অবস্থানে যাব। একইসঙ্গে নিজেদের নিরাপদ রাখতে সীমান্তের মানুষদের কাঁটাতারের বেড়া ও নো ম্যানস ল্যান্ড এলাকায় না যাওয়ার জন্য আমরা নিষেধ করেছেন তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে ফেরত দেওয়ার পর রাতেই তার দাফন সম্পন্ন করা হয়। মরদেহ নষ্ট হতে শুরু করায় তা আর রাখা সম্ভব হয়নি বলেই দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। সীমান্তের মানুষের মনে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সীমান্তে যে কোনো ঘটনার জন্য আইনি প্রক্রিয়া থাকা সত্ত্বেও লাশ হয়ে ফিরে আসার ঘটনা মানতে নারাজ ঠাকুরগাঁও সীমান্তের বাসিন্দারা।
৪ ঘণ্টা আগে
সাভারে গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান
সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। তাকে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি।
আহত টেলিভিশন অভিনেতা আজাদের পারিবারিক সুত্র জানায়, ‘আজ রবিবার ভোরে গ্রিল কাটার শব্দে আজিজের ঘুম ভাঙে। এ সময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পান। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে।’
তিনি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাসহ সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কি কারণে তাকে হত্যা চেষ্টা করা হয় কেউ জানাতে পারেনি।
আরও পড়ুন: জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, গুলিবিদ্ধ ১
শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
তবে এখনো কেউ মামলা করেননি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
৪০৫ দিন আগে
‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান আর নেই
বিখ্যাত চলচ্চিত্র 'ছুটির ঘণ্টা' সিনেমার পরিচালক আজিজুর রহমান (৮১) আর নেই। ১৪ মার্চ (সোমবার) রাত সাড়ে ১১টায় কানাডার একটি হাসপাতালে তিনি মারা যান।
পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্র দিয়ে ১৯৫৮ সালে পরিচালক এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। পরবর্তীতে তিনিও সফল নির্মাতা হিসেবে খ্যাতি লাভ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। ১৯৬৭ সালে এটি মুক্তি পায়।
আজিজুর রহমানের সিনেমার সংখ্যা ৫৪। যার মধ্যে ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।
আরও পড়ুন: আজিমপুর কবরস্থানে সমাহিত কাওসার আহমেদ চৌধুরী
নিউ ন্যাশন এর সম্পাদক এএম মুফাজ্জল আর নে
১৪৮১ দিন আগে
আজিজুর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০৫৫ দিন আগে