ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দুই দিনের ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার গুজরাটে পৌঁছেছেন। এই সফরটি প্রস্তাবিত দ্বিপক্ষীয় মুক্ত-বাণিজ্য চুক্তিকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।
আজ সকালে (বৃহস্পতিবার) আহমেদাবাদ শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করার পর জনসন টুইটে বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে থাকাটা অসাধারণ।’
তিনি লেখেন, দুই দেশ একসাথে যা অর্জন করতে পারে তার জন্য আমি বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমাদের অংশীদারিত্ব, প্রবৃদ্ধি এবং সুযোগ প্রদান করছে। আমি আগামী দিনে এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অপেক্ষায় আছি।’
আরও পড়ুন: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বিমানবন্দর থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আহমেদাবাদে মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে যান এবং সেখানে তিনি চরকা কাটেন।
তিনি আশ্রমের পরিদর্শক বইয়ে লিখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসা একটি বিশাল সৌভাগ্যের বিষয়। তিনি কীভাবে বিশ্বকে আরও উন্নত করার জন্য সত্য এবং অহিংসার এই সাধারণ নীতিগুলোকে সংগঠিত করেছিলেন তা বোঝার জন্য এই আশ্রমে আসা উচিত।’
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার কথা রয়েছে জনসনের। যেখানে উভয় নেতা বাণিজ্য, প্রতিরক্ষা এবং ইন্দো-প্যাসিফিকসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনে আরও এক ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ
এর আগে ভারতে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি সব সময়ই প্রতিভাবানদের এ দেশে আসার পক্ষে।
১৬৬৯ দিন আগে
বরিস জনসনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির দুর্দান্ত জয়ের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫২৮ দিন আগে
ব্রেক্সিট সিদ্ধান্তে সময় চেয়ে ইইউকে ব্রিটেনের চিঠি
লন্ডন, ২০ অক্টোবর (এপি/ইউএনবি)- ব্রেক্সিট থেকে যুক্তরাজ্যের বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের সময় পেছানোর জন্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আবেদন জানিয়েছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি এ রকম সিদ্ধান্তের বিরোধিতা করে আলাদা একটি চিঠিও পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
২৫৮৩ দিন আগে