ঘটনাস্থল
মাগুরায় আগুনে পুড়লো ৪ ঘর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মাগুরার শ্রীপুরে আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের মধ্য পাড়ায় একটি বাড়ির রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে তারা অতি দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে একটি ঘর পুড়ে গেছে এবং অন্য তিনটি ঘর জ্বলছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৫
এরপর অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাকি তিনটি বসতঘরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
মো. সাখাওয়াত হোসেন বলেন, চুলার আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়েছে ২৫ দোকান
এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মসিয়ার রহমান বলেন, চুলার আগুন থেকে শ্রীপুর মধ্য পাড়ার সাহেব আলী শেখ, নাসিরউদ্দিন শেখ, বছির শেখ ও হেলাল শেখের চারটি ঘর আগুনে পুড়ে গেছে।
১৮৪৫ দিন আগে
কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে পথচারীর মৃত্যু
নাগেশ্বরীতে ট্রাক্টর উল্টে তাতে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোন্নাফ আলী (৫২)। শুক্রবার দুপুরে উপজেলার কচাকাটায় চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোন্নাফ আলী কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের মৃত হাসি ব্যাপারীর ছেলে।
আরও পড়ুনঃ রাজশাহীতে মাহিন্দ্রা ট্রাক সংঘর্ষে নিহত ২
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শুক্রবার দুপুরে চেয়ারম্যান পাড়া এলাকায় একটি ইট বোঝাই ট্রাক্টর পাশের রাস্তা থেকে কচাকাটা-মাদারগঞ্জ রাস্তায় উঠছিল। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে থাকা পথচারী মোন্নাফ আলীর ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
১৯১৪ দিন আগে
মনপুরায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে ১৫ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২১৫ দিন আগে
চট্টগ্রামে মা-ছেলেকে গলা কেটে হত্যা
চট্টগ্রাম মহানগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় মা ও ছেলেকে গলাকেটে হত্যা করা হয়েছে।
২২৩৩ দিন আগে