সিনহা হত্যা মামলা
সিনহা হত্যা মামলা: তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আদালতে সাক্ষ্য দিলেন ৬৫তম সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫ এর তৎকালীন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।
তার জবানবন্দি শেষ হলেও আংশিক জেরা শুরু করে দ্বিতীয় দিনের মতো আদালতের বিচারিক কার্যক্রম শেষ হয়।
এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে মামলাটির প্রথম তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হকের অসমাপ্ত জেরা সম্পন্ন হয় বলে জানিয়েছেন এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
তিনি জানান, 'জামিলুল হক ছিলেন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা। পরে এ মামলার দায়িত্ব নেন মো. খায়রুল ইসলাম। ইতোপূর্বে জামিলুল হকের জবানবন্দি ও অসমাপ্ত জেরা শেষ হয়। এরপর খায়রুল ইসলামের জবানবন্দি শেষে আসামিপক্ষের একজন আইনজীবীর জেরার মাধ্যমে বিজ্ঞ আদালত দ্বিতীয় দিনের বিচারিক কার্যক্রম শেষ করে। তার পরবর্তী জেরা হবে আগামীকাল বুধবার।
এ পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ৬৫ তম সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের জবানবন্দি শেষ হলেও জেরা বাকি রয়েছে।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
আরও পড়ুন: সিনহা হত্যা মামলা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮, ২৯ সেপ্টেম্বর
সিনহাকে হত্যা করতে দেখেছেন ইমাম শহীদুল!
সিনহা হত্যা মামলা: ৫ম সাক্ষী হাফেজ আমিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
১৭৪২ দিন আগে
মেজর সিনহা হত্যা মামলায় ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট
টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে।
২০৮০ দিন আগে
সিনহা হত্যা মামলাকে ‘অবৈধ’ দাবি করে রিভিশন আবেদন
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী।
২১৫০ দিন আগে
সিনহা হত্যা মামলা: জবানবন্দি শেষে কারাগারে ৪ পুলিশ
টেকনাফে পুলিশের গুলিতে নিহত সিনহা মোহাম্মাদ রাশেদ হত্যাকাণ্ড মামলায় আদালতে জবানবন্দি শেষে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
২১৭৫ দিন আগে
সিনহা হত্যা মামলা: প্রদীপ, নন্দদুলাল ও লিয়াকত ফের রিমান্ডে
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২১৮৭ দিন আগে