যুবসমাজ
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর আপনাদের (যুবসমাজের) মাধ্যমেই আমরা পেয়েছি একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশে এখন সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছেন। বর্তমান সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (২০ মে) সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘যুব সমাবেশ-২০২৬’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি অত্যন্ত সময়োপযোগী বিষয়। পুরো পৃথিবী আজ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের যুবসমাজকে এআইয়ের ইতিবাচক ও ভালো দিকগুলোকে গ্রহণ করতে হবে।
তিনি যুবকদের উদ্দেশে দলমত নির্বিশেষে স্বাধীনভাবে মতামত প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, সবসময় ন্যায়ের পক্ষে কাজ করতে হবে এবং সৎ থাকতে হবে। যেকোনো ভুল ও অন্যায় কাজকে রুখে দিতে হবে।
বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সরকারের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, বিগত ১৭ বছরে সঠিক পরিকল্পনার অভাবে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। তবে বর্তমান সরকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন ইনস্টিটিউট কাজ করছে, যার মূল লক্ষ্যই হলো যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে কর্মসংস্থান তৈরি করা।
তিনি আরও জানান, বর্তমানে বিদেশে ‘কেয়ার গিভার’-এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে যাদের বিদেশে পাঠানো হবে, তাদের দক্ষ করে পাঠানো হবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর এই বিষয়ে কাজ করে যাচ্ছে। যুবসমাজকে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ সেন্টারে এআই প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের যুব কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলমুখী করার লক্ষ্যে ‘যুব সমাবেশ’ কেবল ঢাকাকেন্দ্রিক না রেখে তা পর্যায়ক্রমে বিভাগীয় জেলা পর্যায়ে আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
১০ দিন আগে
দল-মতের ঊর্ধ্বে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর
দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত যুব কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে এবং এ পরিকল্পনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুবসমাজের অবদান নিশ্চিত করার মাধ্যমে দেশের সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করে। তাই কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব এবং প্রশিক্ষণ কোর্সগুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে।
প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে সময়মতো উপস্থিত থাকার এবং অধীনস্থদের উপস্থিতি তদারকির নির্দেশ দেন।
তিনি বলেন, সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় এবং বরাদ্দকৃত বাজেটের মধ্যেই সম্পন্ন করতে হবে। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা যাচাই করতে দ্রুত একটি ‘মনিটরিং সেল’ গঠনের নির্দেশনা দেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দল-মতের ঊর্ধ্বে এসে সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। কেউ যাতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪২ দিন আগে
যুবকদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের
যুবসমাজের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি), যাতে দেশের প্রতিরক্ষায় যুবসমাজ অংশগ্রহণ করতে পারেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত অধিবেশনে তারা এ প্রস্তাব দেন।
অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সিভিল মিলিটারি কোঅপারেশন কিভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে জেলা প্রশাসকরা প্রশ্ন করেছিলেন। সিভিল প্রশাসনের অফিসাররা যে অরিয়েন্টেশন করেন, ডিভিশন পর্যায়ে এই অরিয়েন্টেশনগুলা করা সম্ভব কিনা? যাতে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী বা সশস্ত্রবাহিনীর বোঝাপড়া আরো বৃদ্ধি কিভাবে করা যায়।’
‘আর একটা প্রশ্ন ছিল, আমাদের যুব সমাজের জন্য একটি ইউনিভার্সেল মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা। যেখানে যুবসমাজের যারা আছেন, তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন,’ আব্দুল হাফিজ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘তারা নিজ নিজ কয়েকটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করতে চান সন্ত্রাসীদের বিরুদ্ধে। রিমোট জায়গায় বা চরাঞ্চলে যেখানে হয়তো বেশি পরিমাণ ফোর্স দরকার বা লজিস্টিক নিয়ে যেতে হবে এই ধরনের এলাকায় তারা অভিযান পরিচালনা করতে চান। সে সংক্রান্ত প্রশ্ন ছিল।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নেভির কাছে প্রশ্ন ছিল কিভাবে জাটকাবিরোধী অভিযানের বা আমাদের নদীতে যে সম্পদ আছে; সেই সম্পদ রক্ষায় তারা আরও কিভাবে ওতপ্রোতভাবে সিভিল প্রশাসনকে সহায়তা করতে পারেন।’
আরও পড়ুন: আইনি প্রক্রিয়া মেনেই সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হয়েছিল: উপদেষ্টা
‘আমাদের সেনাবাহিনীর জন্য প্রশ্ন ছিল পার্বত্য চট্টগ্রামে কুকিচিন ন্যাশনাল ফন্ট যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, তার কারণে কয়েকটি জেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে। এ পর্যটন শিল্প ব্যাহত হওয়ার কারণে সেখানকার ইয়াং জেনারেশন কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে এবং তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে যাচ্ছে। সেখান থেকে কিভাবে উত্তরণ করতে পারি সে সংক্রান্ত প্রশ্ন ছিল।’
আব্দুল হাফিজ বলেন, ‘দু-একটি জেলায় অস্ত্র এবং গোলাবারুদ নষ্ট হয়ে গেছে, সেগুলো কিভাবে ধ্বংস করা যায়; সে বিষয়ে প্রশ্ন ছিল। এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা উত্থাপন করেছিলেন।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘আমি উল্লেখ করেছি, স্বৈরাচার এবং তাদের দোসরা বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে, তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে; সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে।’
৪৬৬ দিন আগে
যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ক্রীড়ার প্রতি আগ্রহী করুন: মাগুরায় সাকিব
মাগুরা জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সব্দালপুরকে দুই-এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাদিরপাড়া ইউনিয়ন দল। শুক্রবার (১ মার্চ) বিকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
নিজ সংসদীয় এলাকার টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ উপভোগ করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান।
আরও পড়ুন: সৌদিতে আপত্তিকর আচরণের অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শুক্রবার বিকাল ৩টায় উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল খেলায় অংশ নেয় সব্দালপুর ইউপি বনাম কাদিরপাড়া ইউনিয়ন একাদশ।
এ সময় প্রধান অতিথি হয়ে সাকিব আল হাসান মাঠে দর্শকদের সঙ্গে করমর্দন করেন। তার আগমনে মাঠে উপস্থিত ফুটবল প্রেমীরা ‘সাকিব সাকিব’ বলে স্লোগান দিতে থাকে।
শ্রীপুর উপজেলা পর্যায়ের এ ফাইনাল খেলায় কাদিরপাড়া ইউনিয়ন একাদশ ২-১ গোলের ব্যবধানে সব্দালপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
সাকিব আল হাসান বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। এ সময় তিনি যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ক্রীড়ার প্রতি আগ্রহী করতে সকলকে আহ্বান জানান।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
৮১৯ দিন আগে
যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের মোকাবিলা করবে যুবসমাজ: কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। তাই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
কৃষিমন্ত্রী বলেন, এই নির্বাচনকে যারা ভণ্ডুল ও বানচাল করতে চায়, তাদের মোকাবিলা করতে হবে। এছাড়া আওয়ামী যুবলীগসহ দেশের যুবসমাজ তাদের মোকাবিলা করবে।
শনিবার (১১ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রগতিশীল ও সংগ্রামী দল হিসেবে, স্বাধীনতার নেতৃত্বদানকারী দল হিসেবে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য।
আরও পড়ুন: অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে: কৃষিমন্ত্রী
তিনি আরও বলেন, সংবিধানের বাইরে আওয়ামী লীগের যাওয়ার সুযোগ নেই।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। সারা পৃথিবী বাংলাদেশকে স্যালুট জানায়। এই উন্নয়নের ধারাকে আমরা সামনে আরও এগিয়ে নিতে চাই।
তিনি বলেন, আমরা যে উন্নয়ন করেছি, আগামী নির্বাচনে জনগণ তার মূল্যায়ন করবে তা দেখেই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে।
স্থানীয় যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তোমরা আওয়ামী লীগের ভ্যানগার্ড, দেশের সম্পদ। তোমরা দেশকে সমৃদ্ধ করবে। দেশকে আরও এগিয়ে নিতে যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত দেশকে উন্নত করার কারিগর তোমাদেরই হতে হবে। নীতি আদর্শে আর নৈতিক শক্তিতে যুবলীগকে গড়ে উঠতে হবে।
দেশের সব সংগ্রাম-আন্দোলন ও ক্রান্তিলগ্নে আওয়ামী যুবলীগ অগ্রণী ভূমিকা রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা-প্রগতি-মানবতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে যুবলীগকে সচেতন থাকতে হবে।
যুবলীগকে নিজ দলের সুবিধাবাদী নেতা-কর্মীদের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, দলের অভ্যন্তরে এমন কিছু লোক রয়েছে যারা সুযোগসুবিধা নিয়ে রাতারাতি অর্থবিত্তের মালিক হয়েছে, তারা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, তারা নিজের স্বার্থের জন্য, নিজের ভাগ্যোন্নয়নের জন্য অনেকসময় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। তাদের সম্পর্কেও সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে মধুপুর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সাইদ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশিদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, সদস্য মো. ইয়াকুব আলী, আব্দুল গফুর মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
আরও পড়ুন: বিএনপির শান্তিপ্রিয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না: কৃষিমন্ত্রী
আলু আমদানি হলে দাম কমবে, মানুষ স্বস্তি পাবে: কৃষিমন্ত্রী
৯৩১ দিন আগে
‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ যুবসমাজের জন্য অনুপ্রেরণাদায়ক: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০' যুবসমাজের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে কাজ করছে। এটি যুবসমাজকে মানবহিতৈষী কাজে উদ্বুদ্ধ করবে। যুবসমাজের উন্নয়নকে জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিয়ে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। ভিশন ২০২১ এ প্রধানমন্ত্রী যুব উন্নয়নকে প্রাধান্য দিয়ে যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন।
শনিবার রাজধানীর শেখ কামাল অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’-জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে যোগদান করেন যা পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং ওআইসি-র সম্মিলিতভাবে কাজ করার পথকে সুগম করেছে। এরই হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওআইসি যুবসমাজের মেধা, প্রতিভা ও কর্মদক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে সম্মিলিত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানে কমনওয়েলথকে অভিনব ধারণা ও কৌশল অবলম্বন করতে হবে: স্পিকার
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিড মাহামারির কারণে উদ্ভূত নিওনরমাল পরিস্থিতিতে চ্যালেঞ্জগুলো সৃজনশীল উপায়ে কাটিয়ে উঠতে 'শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০' যুবসমাজের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে কাজ করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানী ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন সকলকে উজ্জীবিত করবে। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা ভোগ করছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ যুবক। যুবসমাজ কর্মশক্তিতে বলীয়ান, সম্মুখে অগ্রসর হতে তারা সদা অবিচল, তারাই পরিবর্তনের ধারক। উৎপাদনমুখী চিন্তা ও সৃজনশীল ধ্যান-ধারণা নিয়ে যুবসমাজ কোভিড মহামারিতে মানবকল্যাণে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করেছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা: স্পিকার
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি, বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আখতার হোসেন, ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আয়হান বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
১৭৯৯ দিন আগে
যুবসমাজের প্রতি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর
করোনার সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যুব সমাজকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
রবিবার মিরপুর-১১ নম্বর এলাকায় নিজ উদ্যোগে জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রম পরিচালনাকালে তিনি একথা বলেন।
২২০৪ দিন আগে
অবক্ষয়ের রাজনীতি যুবসমাজকে ধ্বংস করছে: জিএম কাদের
ঢাকা, ২২ অক্টোবর (ইউএনবি)- অবক্ষয়ের রাজনীতি দেশের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
২৪১২ দিন আগে