বিএএসএ
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ মওলা, মহাসচিব বাবুল মিঞা
প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। সংগঠনটির মহাসচিব হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন একজন নারী।
এর আগে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি নজরুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় এজেন্ডাভিত্তিক আলোচনার পাশাপাশি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা একত্রে বসে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান। উপকোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান মিঞা। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। যুগ্ম মহাসচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এ কে এম হাফিজুল্লাহ খান লিটন ও অর্থ বিভাগের যুগ্ম সচিব নুরজাহান খানম।
৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির বাকি সদস্যদের নামও শিগগিরই ঘোষণা করা হবে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০২ দিন আগে
সাংসদ নিক্সনের বিচার চান প্রশাসনের কর্মকর্তারা
ফরিদপুরের জেলা প্রশাসককে ‘হুমকি’ এবং ইউএনও’র ফোনে এসি ল্যান্ডকে ‘গালিগালাজের’ অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিচার চেয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।
২১৩২ দিন আগে
স্বার্থান্বেষী মহল ইউএনও’র ওপর হামলাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে: বিএএসএ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনাটি কোনো কোনো মহল ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একে ‘বিচ্ছিন্ন ও চুরির’ ঘটনা বলে চালিয়ে দেয়ার অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।
২১৭১ দিন আগে