ভিপি নুরুল হক নুর
পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুজনই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থী।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরবোরহান এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষে উভয় পক্ষের নির্বাচনি কার্যালয় ভাঙচুরের পাশাপাশি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের ব্যাপারে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের নির্বাচনি কার্যক্রমে বাধা দেয় এবং নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে, হাসান মামুনের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে। তার সমর্থকদের দাবি, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরাই প্রথমে উত্তেজনা সৃষ্টি করেন এবং তাদের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালান।
এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমি নিজের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।
৫ দিন আগে
হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নুর
আদালত অবমাননার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে লিখিত আবেদন করে ক্ষমা চান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে মামলা
তবে ক্ষমা প্রার্থনা করে দেওয়া আজকের আবেদনে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেওয়ার কোনও কথা না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন আদালত।
পরে নুরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেওয়ার জন্য সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন।
এসময় আদালতেই উপস্থিত ছিলেন নুর।
আদালতে ভিপি নুরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
এর আগে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে নুরুল হক নুরকে গত ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট।
আরও পড়ুন: ভিপি নুরের বিরুদ্ধে কুমিল্লার দুই থানায় অভিযোগ
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। রুলে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়।
আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়। পরে ১৭ জানুয়ারি হাজির হলে আদালত তাকে ১৫ ফেব্রুয়ারি ফের হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন।
এর আগে গত ৭ ডিসেম্বর ‘বিচারকদের সতর্ক করে ভিপি নুরের আপত্তিকর বক্তব্য’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
গত ১৭ ডিসেম্বর সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা ওই প্রতিবেদন এই বেঞ্চের নজরে আনলে হাইকোর্ট রুল জারি করেন।
আরও পড়ুন: সাবেক ভিপি নুরকে হাইকোর্টে তলব
৭১৭ দিন আগে
ডাকসু ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে সোমবার ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।
১৯৫৯ দিন আগে