ফরিদগঞ্জ
৫৪ বছর পর ভোট দিলেন ফরিদগঞ্জের নারীরা
পীর সাহেবের নিষেধ ভেঙে দীর্ঘ ৫৪ বছর পর এবার ফরিদগঞ্জের রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা ভোট দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় দক্ষিণ চর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভোট দিতে আসেন।
বয়স্ক নারী ভোটার মহিফুলের নেছা (৯০) ইউএনবিকে জানান, ‘বাবারে, জীবনে এবারই প্রথম ভোট দিলাম।’
আরও কয়েকজন নারী ভোটার লাইনে দাড়ঁনো অবস্থায় বলেন, আমরাও এবারই প্রথম ভোট দিতে আইলাম।
সরেজমিনে দেখা গেছে, ভোট দিতে তাদের সময় বেশি লাগছে। কারণ কেউই গত ৫৪ বছর ভোট দেননি। ভোট দেওয়ার পদ্বতিটাও জানা নেই তাদের। এবারে দুটি ব্যালট পেপার। কীভাবে কী করবেন, কোথায় সিল মারবেন, কীভাবে ভাঁজ করবেন—অনেক কিছুই তাদের অজানা ।
৫৪ বছর ভোট না দেওয়ার কারণ জিজ্ঞেস করলে কয়েকজন নারী বলেন, পীর সাহেবের মানা (নিষেধ) ছিল, বেপর্দা হবেন না, বাইরে যাবেন না, নারীরা ভোটও দিতে বাইরে যাবেন না, ভোটও দেবেন না। এভাবে চলতে চলতে, চলে গেল দীর্ঘ ৫৪টি বছর। ফলে সবাই ছিল ভোটবিমুখ। স্থানীয় সরকার নির্বাচনেও একই অবস্থা দেখা গেছে।
ইউনিয়নের চর মান্দারি গ্রামের শফিউল্যাহ (৮০) বলেন, ‘১৯৬৯ সালে এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের কলেরা মহামারি দেখা দেয়। সেই সময়ে ভারতের ঐতিহাসিক জৈনপুরী দরবারের পীর এই এলাকায় সফরে ছিলেন। তখন লোকজন তার কাছে গেলে, আর্জি করলে নারীদের পর্দায় থাকার নসিহত করেন তিনি। তখন থেকেই নারীরা পর্দার খেলাপ হওয়ার ভয়ে ভোটে অংশগ্রহণ থেকে দীর্ঘ বছর বিরত থাকছেন। এবার কিছুটা বরফ গলছে।’
১ দিন আগে
ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
চাঁদপুরের ফরিদগঞ্জে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে প্রাইভেট হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার কেরোয়া এলাকায় অবস্থিত ফরিদগঞ্জ ডায়াবেটিক ও জেনারেল (প্রাইভেট) হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত (বৃহস্পতিবার) রাতে ফরিদগঞ্জের কেরোয়া গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী কোহিনুর বেগম (৬৫) অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে তিনি মারা যান। স্বজনদের দাবি, চিকিৎসকের অবহেলার কারণেই কোহিনুর বেগমের মৃত্যু হয়েছে।
এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসপাতালের কিছু কর্মচারী স্বজনদের সঙ্গে স্বজনদের গায়ে হাত তোলে বলে অভিযোগ ওঠে। এতে উত্তেজিত স্বজনরা ও স্থানীয় কিছু লোক মিলে হাসপাতাল ভাঙচুর করেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় হাসপাতালের ভেতরে প্রায় দুই শতাধিক রোগী ও স্বজন আটকা পড়েন এবং আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন: বরিশালে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
মৃত রোগীর বাবা বিল্লাল হোসেনও আক্রমনকারীদেরকে নিবৃত্ত করতে ব্যর্থ হন বলে জানান।
মৃত কোহিনুর বেগমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলেন, ‘রোগীকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে অনুমতি দেয়নি। একাধিকবার অনুরোধ করা হলেও হাসপাতালের অন্যতম পরিচালক ও সিনিয়র চিকিৎসক ডা. সাদিক হাসপাতালে আসেননি। চিকিৎসকের এসব অবহেলায় আমাদের রোগী মারা গেছেন।’
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হুমায়ুন কবীর ইউএনবিকে বলেন, ‘আমি কয়েকবার রোগীকে দেখেছি। আমাদের কোনো অবহেলা ছিল না। উপজেলা পর্যায়ে যতটুকু সম্ভব আমরা চিকিৎসা সেবা দিয়েছি। শুক্রবার সকালে এই রোগীকে ঢাকায় রেফার করা হয়েছিল কিন্তু তিনি সকালেই মারা যান।’
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী ইউএনবিকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে আমাদের পুলিশ সদস্যরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।’
১৭৫ দিন আগে
ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
আবদুল্লাহ উপজেলার ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
আরও পড়ুন: ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
শিশুদের স্বজনরা জানান, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ ইউএনবিকে বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।’
২৮৩ দিন আগে
ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদরাসা সুপারসহ আটক ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক মাদরাসা সুপারসহ তিন জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
আটকরা হলেন, ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা ইকরাম হোসাইন হামিদ (৪৬), ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদরাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেন (৩২) ও মাদরাসার চতুর্থ শ্রেণির কর্মচারী তারেকুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার দুই চতুর্থ শ্রেণির কর্মচারী ইসমাইল হোসেন (৩২) ও তারেকুল ইসলাম (৩০) হাদিস বিষয়ের প্রশ্নের ছবি তুলে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা ইকরাম হোসাইন হামিদের হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে পাঠায়। বিষয়টি জানাজানি হলে, ইউএনও ঘটনাস্থলে আসেন।
আরও পড়ুন: শিবির সন্দেহে আটক, তিন বছর পর অব্যাহতি জবির ১১ শিক্ষার্থীর
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া ইউএনবিকে বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দিয়ে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ইউএনবিকে বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় এক মাদরাসা সুপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৯৭ দিন আগে
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, দগ্ধ ১০
চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরের কাছিয়াড়া গ্রামের আল মদিনা হাসপাতালের সামনে একটি টিনশেড মার্কেটে আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, হারুন পাঠানের অটোরিকশার গ্যারেজ, সাহাবুদ্দিনের ফার্নিচারের দোকান, আবুল কালাম আজাদের ভ্যারাইটিজ স্টোর, স্বপনের সেলুন ও মাইনুদ্দিন পাটওয়ারীর ভ্যারাইটিজ স্টোর।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দোকানসহ ৫ শতাধিক ঘর পুড়ে ছাই
অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে দোকান খুলতে এসে দেখি হারুন পাঠানের অটোরিকশার গ্যারেজে আগুনের ধোঁয়া উড়ছে। মুহূর্তের মধ্যে আমার দোকানসহ আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হারুন পাঠান ও সাহাবুদ্দিন বলেন, কয়েক মিনিটের ব্যবধানে আগুন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুনে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার কামরুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্তদের অভিযোগ থাকলে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই ১৮টি বাড়ি-ঘর, ৭০ লাখ টাকার ক্ষতি
গাজীপুরে আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক ঘর
৫৬১ দিন আগে
ফরিদগঞ্জে গাছের গুঁড়ির আঘাতে যুবকের মৃত্যু
ফরিদগঞ্জে কাটা গাছের গুঁড়ির আঘাতে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১৫ এপ্রিল) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামের জহির উদ্দিন বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী জহির উদ্দীন বেপারির ছেলে।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, জহির উদ্দিন বেপারি বাড়ির আবুল কালাম, মুসলিম মিয়া ও মেহেদী হাসানসহ চারজন দিনমজুর গাছ কাটার কাজ করেন। সোমবার বিকালে তারা নিজ বাড়ির একটি গাছ কাটার পর গাছের একটি গুঁড়ি কাঁধে নিয়ে অন্যস্থানে ফেলার সময় অসাবধনতাবশত মেহেদী হাসান গুঁড়ির নিচে চাপা পড়েন। এসময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি ইউএনবিকে বলেন, মৃত মেহেদীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করা হয়েছে।
৬৬৯ দিন আগে
ফরিদগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান নামে দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরের দিকে গাছ কাটার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাস চাপায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
নিহত আবদুর রহমান আবু মুসা পাটওয়ারীর ছেলে এবং পৌর এলাকার কাছিয়ারা গ্রামের হাসান আলী পাটোয়ারি বাড়ির বাসিন্দা।
ফরিদগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা রিপন মিয়া জানায়, তার নানা আলী আকবরের সুপারিগাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুর রহমান।
পরে স্থানীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রদীপ মন্ডল ইউএনবিকে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত পোশাক শ্রমিকের মৃত্যু
যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু
৭০০ দিন আগে
ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন- শিশু ফাহিম (৮) ও আয়ান (৯), মোস্তফা (৩৫), লামিয়া (১১), জোনায়েদ (১৮) কথা (১১), রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবণী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সকলেই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আহতদের স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন পথচারী লোকজন।
কাছিয়াড়া এলাকার ব্যবসায়ী শাহ আলম ও স্থানীয়রা জানান, সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন ইউএনবিকে জানান, সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুরে কামড়ে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।
৭০১ দিন আগে
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ড: বাড়িঘর ও দোকান পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৫ মার্চ) সকালে ৮টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই খোলা আকাশের নিছে বসবাস করছে।
আরও পড়ুন: চট্টগ্রামে অগ্নিকাণ্ড: ১৪ পরিবারের ১৭ বসতঘর পুড়ে ছাই
ক্ষতিগ্রস্ত লিলু বেগম, বিল্লাল হোসেন ও খোরশেদ আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে যায়। কোনো জিনিসপত্র সরাতে পারেননি।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে গিয়ে চার থেকে পাঁচজন আহত হন বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে গেছে।
রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে।
ফরিদগঞ্জ ফায়ার সর্ভিসের দলনেতা মো. বিল্লাল হোসেন ইউএনবিকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
ওদিকে দিবাগত রাত ২টার দিকে অন্য একটি আগুনের ঘটনায় দক্ষিণ লাড়ুয়া গ্রামে দুলাল বেপারির মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনী আগুন নেভায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে
মার্কেটে অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষকে দায়ী করতে হবে: দোকান মালিক সমিতি
৭০১ দিন আগে
ফরিদগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের দায়চারা চান্দের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
মৃত দুই বোন হলো- নূরজাহান (৬) ও নূহা (৪) ওই বাড়ির কাউসার হোসেন পাটোয়ারীর মেয়ে।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুরে ডুবে ফুপু-ভাতিজির মৃত্যু
স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে নূরজাহান ও নূহা নিখোঁজ ছিল। বিকালে তাদের লাশ বাড়ির পুকুরের পানিতে ভেসে উঠে।
পরে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোজাম্মেল হোসেন জানান, শিশু দুইটি পানিতে পড়ার পরপরই মারা যায়।
শিশুদের বাবা কাউসার হোসেন পাটোয়ারী জানান, তার স্ত্রী নাজমা বেগম সন্তান সম্ভাবনা। তাই তাকে নিয়ে তিনিসহ সবাই ব্যস্ত ছিলেন। আর এমন পরিস্থিতিতে সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরের পানিতে নেমে পড়ে দুই মেয়ে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পরিবারের আবেদন করে দুই শিশুর লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের পর লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন: নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ময়মনসিংহে পুকুরে ডুবে নানা-নাতির মৃত্যু
৯২৯ দিন আগে