মহেশপুর
ফেনী ও মহেশপুর সীমান্তে ১৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ জন ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান। এ সময় কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ৬ জন নারী ও একজন ছেলে শিশু রয়েছে।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে ৪ বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশে পুশইনের অভিযোগকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করেই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করছে।
অপরদিকে, আজ (শনিবার) ভোর ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশইনের এ ঘটনা ঘটে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
৫৮ বিজিবি সূত্র জানায়, আজ ভোরে সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন ফটকটি ব্যবহার করে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে জোরপূর্বক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালান।
তবে সীমান্তে দায়িত্বরত সামন্তা বিওপির বিজিবি টহল দল বিএসএফের এই অনৈতিক তৎপরতা সঙ্গে সঙ্গে শনাক্ত করে। ভারতীয় বাহিনীর উপস্থিতি ও তাদের মনোভাব বুঝতে পেরে বিজিবি সদস্যরা কালবিলম্ব না করে সীমান্তের শূন্যরেখায় শক্ত অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে সরাসরি বাধা প্রদান করেন। বিজিবির এমন অনড় ও কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের পুশইনের চেষ্টা গুটিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি জানায়, বিজিবির শক্ত প্রতিরোধের কারণে অনুপ্রবেশে ব্যর্থ হয়ে ওই ৬ জন ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
ঘটনার বিবরণ দিয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ‘সামন্তা বিওপির টহল দলের সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার কারণে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা গেছে। বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং কড়া প্রতিবাদ করা হয়েছে।’
তিনি আরও স্পষ্ট করে বলেন, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পুশইন ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
১২ দিন আগে
মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক রাকিবকে (১৫) ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলা করছিল ওই শিশুটি। এ সময় একই এলাকার রাকিব তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যায়। পরে সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে।
আরও পড়ুন: রাজধানীর বনানীতে পথশিশু ধর্ষণের শিকার
এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। সে সময় শিশুটির পরনের পোশাক রক্তে ভিজে ছিল। দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা রাকিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মহেশপুর কোটচাঁদপুর থানার সার্কেল মুন্না বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩৩৫ দিন আগে
মহেশপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে পানিতে ডুবে দুই বোন আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নিহত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া ও সাথিয়া একই গ্রামের শফিকুল ও খায়রুল ইসলামের কন্যা। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং একে অপরের চাচাতো বোন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানান, দুই বোন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় ধরে তাদের সাড়াশব্দ না পেয়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’
৪৩৫ দিন আগে
অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ঝিনাইদহের ৯ পরিবার
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপনের পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের।
সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, আসবাবপত্র, কাপড়সহ মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাতে ওই গ্রামের কৃষক ইবাদতের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর মুহুর্তেই তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: চাঁদপুরে মার্কেটে অগ্নিকাণ্ড: ২৫ দোকান ভস্মীভূত, আহত ২০
৫০৬ দিন আগে
মহেশপুরে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিল বহনের অভিযোগে জিয়া হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে ওই উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়া (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, কানাইডাঙ্গা গ্রামে মাদক বেচা-কেনা সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার আসামির কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে মামলা করে জিয়াকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
৭৩৫ দিন আগে
মহেশপুরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার চেষ্টার অভিযোগে আটক ২
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ৪০টি স্বর্ণের (প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের) বার ভারতে পাচার চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
আটকরা হলেন- মো. জসিম উদ্দিন ও আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির।
মহেশপুর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল ছয়ঘরিয়া এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তি মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করে।
জব্দ করা স্বর্ণের বাজারমুল্য প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: জয়পুরহাটে ২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামে ৪৫১ গ্রাম স্বর্ণ জব্দ, প্রবাসী আটক
৮৪১ দিন আগে
মহেশপুরে পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত
ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ মার্চ) সকাল দিকে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার যোগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল্যার ছেলে মমিনুর রহমান।
আরও পড়ুন: ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৭০
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, জিসান মোটরসাইকেল নিয়ে লেবুতলা গ্রামে যাওয়ার পথে একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জিসান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অপরদিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মমিনুর রহমান মোটরসাইকেল নিয়ে বাঁশ বোঝায় ভ্যানকে ধাক্কায় দেয়। এতে মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৪৬
বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ৪৩
৮৮৮ দিন আগে
মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত থেকে রকিবুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে যুবক ও কিশোরীর লাশ উদ্ধার
নিহত রকিবুল ইসলাম উপজেলার যাদবপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। সে চাপাতলা গ্রামে খালুবাড়িতে থাকত এবং রকিবুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় গ্রামবাসী। পরে বিজিবি এসে তার লাশ উদ্ধার করে।তার শরীরে ক্ষতর চিহ্ন রয়েছে।
তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে স্থানীয়রা।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, বাংলাদেশ অভ্যন্তরে একটি লাশ পাওয়া গেছে। তাকে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তাস্তর করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
বগুড়ায় ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশ উদ্ধার
৯৮৩ দিন আগে
মহেশপুরে বাওড় থেকে কৃষকের লাশ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুরে কামাল হোসেন (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের ভাবদিয়া বাওড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
কামাল হোসেন ওই গ্রামের রহম মণ্ডলের ছেলে।
কামাল হোসেনের ভাই টিটন হোসেন জানান, তার ভাই মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। পরে তারা বাড়ির পাশের বাওড়ে কামালের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধসে বৃদ্ধ নিহত
চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিলে সংঘর্ষ, নিহত ১
১০৮৬ দিন আগে
মহেশপুর সীমান্ত থেকে ৩৯ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে ২৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৩০টি স্বর্ণের বার জব্দ, আটক ১
আটকরা হলেন-ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৩২) ও একই গ্রামের মো. আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দলমহেশপুর উপজেলার নেপা গ্রামের মোড় দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচারকালে তাদেরকে আটক করা হয়।
পরে রুহুল আমিনের প্যান্টের পকেটের মধ্যে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৫৬ লাখ ৩৮ হাজার ৫২০ টাকা।
এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১
বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
১২০৪ দিন আগে