নৌ পুলিশ
পদ্মায় নৌ পুলিশের অভিযান, মা ইলিশ ও কারেন্ট জালসহ আটক ৭
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত গোয়ালন্দের মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ তাদের আটক করে।
আটক জেলেরা হলেন ফরিদপুর সদর উপজেলার মেঝোমিয়ার ডাঙ্গি গ্রামের মো. রিপন খাঁন (৩৫) ও ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী গ্রামের শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী গ্রামের মো. মিজান শেখ (২৭), আমিন ফকিরের ডাঙ্গী গ্রামের সোবহান শেখ (৩০) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নইমুদ্দিন খাঁ পাড়ার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।
দৌলতদিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
১৪ দিন আগে
দেশব্যাপী নৌ পুলিশের অভিযানে সাত দিনে ১৮৮ জন গ্রেপ্তার
গত সাত দিনব্যাপী চলমান বিভিন্ন অভিযানে ১৮৮ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা, কাঁকড়া ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল, ২৬৪ কেজি মাছ, ২ লাখ ৭৪ হাজার পিস চিংড়ি রেণু, ৩০০ কেজি কাঁকড়া, ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১০৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ২৮টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং একটি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে ১৮৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ১০৪টি মৎস্য আইন, ১৭টি বেপরোয়া গতি আইন, ৩টি বালুমহাল, ৩টি মাদক, ৩টি চাঁদাবাজি, ২টি ডাকাতি, ১টি চুরি ও ৪টি হত্যা মামলাসহ মোট ১৪৩ টি মামলা দায়ের করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
১২৩ দিন আগে
নৌ পুলিশ ও জেলেদের সংঘর্ষ, শরীয়তপুরে আটক ১০
শরীয়তপুরের জাজিরার পাইনপাড়া চরে শনিবার রাতে নৌ পুলিশের সঙ্গে ইলিশ ধরার নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জেলেকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসানের নেতৃত্বে একটি দল পদ্মা নদীতে জাজিরা পয়েন্টে অভিযান চালালে একদল জেলেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে দেখলে সংঘর্ষের সূত্রপাত হয়। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আরও পড়ুন: কাঙ্খিত মাছ পেয়ে খুশি সুন্দরবনের জেলে ও ব্যবসায়ীরা
ইউএনও মো. কামরুল হাসান বলেন, সরকারের নির্দেশে কাজিরহাট ও দুবিসাবর বন্দর এলাকায় মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে জনগণকে সচেতন করতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সহযোগিতায় স্থানীয় প্রশাসন লিফলেট বিতরণ করেছে। এরপরে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করি যেন কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে না পারে।
আরও পড়ুন: ট্রলারডুবি: ৩২ জেলেকে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড
তিনি বলেন, মাঝিরচর পাইনপারা এলাকায় পৌঁছলে শতাধিক জেলে টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় নৌ পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি চালালে জেলেরা পিছু হটেন। আমরা ঘটনাস্থল থেকে ১০ জেলেকে আটক করেছি, এদের মধ্যে ৯ জনকে এক মাসের কারাদণ্ড এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে নিখোঁজ, উদ্ধার ৮
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ইউএনও কামরুল হাসান।
১৪৭৭ দিন আগে
গজারিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাকি দু’জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় লাশগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫)।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দক্ষিণে স্থানীয়রা লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরে নৌ পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের কারণে আট জন যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার হলেও শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দু জনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।
পড়ুন: গজারিয়ায় ট্রলারডুবি: দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
কীর্তনখোলা নদীতে গ্রীনলাইনের ঢেউয়ে যাত্রীবাহী ট্রলারডুবি
১৬৬০ দিন আগে
৯৯৯ এ কল: কাপ্তাই লেক থেকে ৭ পর্যটক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রাঙ্গামাটির কাপ্তাই লেকে আটকে পড়া ইঞ্জিন বোটের এক পর্যটকের ফোন কলে নারী ও শিশু সহ সাত পর্যটককে উদ্ধার করেছে রাঙ্গামাটি সদর নৌ-পুলিশ ফাঁড়ি।
রাজধানীর ধানমন্ডির অধিবাসী সানজিদ আহমেদ ও তার পরিবারের দুই নারী ও এক শিশু সহ মোট সাত জন রাঙ্গামাটি ভ্রমণে যান। বৃহষ্পতিবার তারা ইঞ্জিন বোটে কাপ্তাই লেক ভ্রমণে বের হয়ে কোতোয়ালি থানাধীন বালুখালিতে লেকের বিশাল কচুরিপানার ঝাঁকের আটকা পড়েন।
কচুরিপানার মধ্যেই নৌকার প্রপেলারের পাখা ভেঙে যায়। ফলে অসহায়ের অবস্থায় কচুরিপানার ঝাঁকের মধ্যে আটকে ছিলেন কয়েক ঘণ্টা। শেষে কোনও উপায় না পেয়ে দুপুর পৌনে একটায় সানজিদ আহমেদ ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ করেন।
আরও পড়ুন: জরুরি সেবা ৯৯৯: সমুদ্রে বিকল নৌযান থেকে উদ্ধার ১৫
৯৯৯ জরুরি সেবা তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে এবং রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার এস.আই. দীপন কুমার এবং এ.এস.আই মিল্টন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি এবং কলারের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে শুরু করেন।
সংবাদ পেয়ে রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জনাব রাসেল মিয়া এবং এ.এস.আই নাজমুল সহ একটি দল উদ্ধার অভিযানে পরিচালনা করেন। দুপুর দেড়টা থেকে কয়েক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে বিশাল কচুরিপানার ঝাঁক ভেদ করে সন্ধ্যার দিকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করে পলওয়েল কটেজে পৌঁছে দেয়া হয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর অপর একটি পর্যটক দল কাপ্তাই লেকে আটকে পড়ে ৯৯৯-এ ফোন করে সহায়তা পেয়েছিলেন।
১৮৭২ দিন আগে
চাঁদপুরে জেলে-পুলিশ সংঘর্ষে আহত ১৩, আটক ৭
মা ইলিশ রক্ষায় অভিযানের সময় চাঁদপুরে মেঘনা নদীতে নৌ পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ১৩ জন আহত হয়েছেন।
২১৯২ দিন আগে