পুড়িয়ে হত্যা
ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে (৩০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় ওই ব্যক্তিকে আরও তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে, আসামি উভয় ধারার সাজা এক সঙ্গে ভোগ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে দণ্ডপ্রাপ্ত রাশেদ মোল্লাকে কঠোর পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত রাশেদ মোল্লা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ঘোড়াদহ বাজার এলাকার বাসিন্দা। নিহত জোসনা বেগম (২১) একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের সৈয়দ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মেয়ে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে রাশেদ ও জোসনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাশেদ যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে তার দাবির মুখে তাকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। পরবর্তীতে জোসনার স্বর্ণের হার ও কানের দুল বিক্রি করে আরও টাকা দেওয়া হয় যা রাশেদ মাদক সেবনে ব্যয় করতেন বলে অভিযোগ রয়েছে।
তবে তারপরও থেমে থাকেনি নির্যাতন। ২০২০ সালের ১৬ জুলাই পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন রাশেদ। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরের ভেতর জোসনা বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে ১৭ জুলাই তার মৃত্যু হয়।
ঘটনার দিনই নিহতের বড় ভাই জলিল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় যৌতুকের দাবিতে হত্যা মামলা করেন। মামলায় রাশেদ মোল্লার পাশাপাশি তার বড় ভাই হাসিব মোল্লাকেও আসামি করা হয়। পরে মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ১৪ মার্চ উপপরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী রতন জানান, মামলার শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রধান আসামি রাশেদ মোল্লাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার ভাই হাসিব মোল্লাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং এটি সমাজে যৌতুকের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে।
৮ দিন আগে
নড়াইলে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা
নড়াইলে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ২২ বছর বয়সী এক গৃহবধূকে শুক্রবার গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে স্বামী।
নিহত আছিয়া বেগম (২২) জেলার সদর উপজেলার সড়াতলা গ্রামের রনি শেখের (২৬) স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চার বছর আগে পরিবারের সম্মতিতে আছিয়ার সঙ্গে রনি বিয়ে করলেও পরবর্তীতে অন্য মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক বজায় রাখে। তাদের মধ্যে প্রায়ই এই বিষয় নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া হত। এর জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে ঘরের মধ্যে আছিয়াকে গলা কেটে হত্যা করে আগুন দিয়ে রনি পালিয়ে যায় বলে নিহতের বাবার বাড়ির লোকজন অভিযোগ করেন।
আরও পড়ুন: নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আটক
প্রতিবেশিরা জানালা দিয়ে আগুন দেখে চিৎকার করেন ও আগুন নেভাতে এগিয়ে আসেন। ঘটনার সময় তাদের ছেলে ঘরের বাইরে ছিল।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে দাম্পত্য কলহের কারণে রনি তার স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নড়াইল সদর হাসপাতালে আছিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
রাজধানীতে স্কুলছাত্র হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
১২৪৯ দিন আগে
লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে
লালমনিরহাটের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনের (৪৫) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
১৯৭৫ দিন আগে
লালমনিরহাটে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যায় দায়ের করা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯৭৭ দিন আগে
যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও গ্রেপ্তার ৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দয়ের করা তিনটি মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
১৯৮১ দিন আগে