চূড়ান্ত ফল
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে মনোনয়ন
৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন—পিএসসি। এই পরীক্ষা থেকে চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট ১ হাজার ৫২১ জন।
রবিবার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেওয়া হয়েছে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়। মৌখিক পরীক্ষা শেষে ৩ হাজার ৬৩১ জনের মধ্যে ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেওয়া হলো।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন, চূড়ান্ত ফল যখন জানা যাবে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে শুধুমাত্র বেশি ভোট পেলেই যে একজন প্রার্থী সবসময় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তা নয়। দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চারদিন হতে চললো এখনো বিজয়ী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি।
২০৫৯ দিন আগে