কৃষক হত্যা
ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় মা ও ৩ ছেলের যাবজ্জীবন
ময়মনসিংহের তারাকান্দায় কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় এক নারী ও তার তিন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মাসকান্দা গ্রামের হাজেরা খাতুন এবং তার তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন।
এদের মধ্যে হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছেন।
আরও পড়ুন: সিলেট কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে হাজতির আত্মহত্যা
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে মাসকান্দা গ্রামের হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।
ওই ঘটনার পরদিন হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে ৫ জনের উপস্থিতিতে এ আদেশ দেন।
অপর আসামি করিম উদ্দিনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস ও বাকিদের ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির ‘আত্মহত্যা’
৫৮৩ দিন আগে
কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক মানিক মিয়া হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে রায় ঘোষণার সময় ছয়জন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বনফুলের দুই কর্মী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
নিহত মানিক মিয়া চরআলগী গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, লিঙ্কন, এমদাদুল হক, মাজেদুল হক ও রইসউদ্দিন।
তাদের মধ্যে শফিকুল পলাতক রয়েছেন। তারা সবাই হোসেনপুরের সীমান্তবর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে একই গ্রামের মানিক মিয়াদের জমিসংক্রান্ত বিরোধ ছিল। এসব নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াবিবাদ ও দরবার সালিস হলেও বিরোধ কমছিল না। এর জের ধরে ২০০৫ সালের ২ নভেম্বর রাত ৯টার দিকে কৃষক মানিক কিশোরগঞ্জের হোসেনপুরের হাজিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। আসামিরা তাকে কুপিয়ে মরাত্মকভাবে জখম করে। পরে মুর্মূষু অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা হাসপতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার দুদিন পর ৪ নভেম্বর নিহতের বড়ভাই আনিছুর রহমান সাতজনের নাম উল্লেখ করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন।
আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। হত্যার ১৮ বছর পর মঙ্গলবার এ রায় ঘোষণা করেন বিচারক।
আরও পড়ুন: নাটোরে হত্যা ও ধর্ষণের পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
৯৫৫ দিন আগে
লক্ষ্মীপুরে কৃষক হত্যা: ৫ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
লক্ষ্মীপুরে কৃষক আকবর হোসেন হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি (পিপি) জসীম উদ্দিন।
এ মামলায় আরও তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহির হোসেন ও মো. রুবেল হোসেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলেন না।
খালাস পাওয়া তিনজন হলেন ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়া ও মোশারফ হোসেন মশু।
আরও পড়ুন: জিল্লুর হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেন।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী মঞ্চুর জিলানী এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
পড়ুন: ২০ বছর চালকের ছদ্মবেশে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার
১৫৮৪ দিন আগে
নাটোরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
২০০১ সালে নাটোরের সিংড়ায় কৃষক আরশেদ আলী হত্যা মামলায় মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেয়া হয়েছে ১৭ জনকে।
বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরিফ উদ্দিন এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত মিজান পলাতক থাকলেও অবশিষ্ট ১৭ জন আদালতে উপস্থিতিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হোসেন মন্টু জানান, ২০০১ সালের ১৮ জুলাই সিংড়া উপজেলার শালিখা টলটলি পাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে স্থানীয় আরশেদ আলী গ্রুপের সাথে মিজান-বুদ্দু গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছিল আরশেদ আলী। এ ঘটনায় নিহত আরশেদ আলীর চাচা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযোগপত্র জমা দিলে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।
আরও পড়ুন: খুলনায় সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
১৬৪৭ দিন আগে
কৃষক হত্যা: কিশোরগঞ্জে ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার বিড়িপাড়া গ্রামের কৃষক আশিদ মিয়াকে হত্যার অপরাধে একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০৪০ দিন আগে