শিশুর মৃত্যু
চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নানার বাড়ির বালতির পানিতে ডুবে আবরাহাম নামের এক বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ-কংগাইশ গ্রামের বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আবরাহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুই দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে আবরাহাম। গতকাল (শুক্রবার) দুপুরে অনেক সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এ সময় নানার বসতঘরের ভেতরের বাথরুমে থাকা বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পেয়ে শিশুটির মা চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির পরিবারের সদস্যদের ধারণা, বসতঘরের বাথরুমের বালতির পানিতে শিশুটি খেলতে গিয়ে কোনভাবে উপুড় হয়ে বালতিতে আটকে যায়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছে।
এ সময় তিনি পরামর্শ দেন, যে সব ঘরে সাঁতার না জানা শিশু রয়েছে, সেসব পরিবার যেন বাথরুমে কোনোভাবেই পানি জমিয়ে না রাখে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।
১০৩ দিন আগে
ভোলার দৌলতখানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলার দৌলতখান উপজেলায় পানিতে ডুবে ফাতেমা ও জোবায়দা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো বোন।
বুধবার (২৭ আগস্ট) চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের হজু পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এদিন বিকেলে তারা নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা (৬) দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে এবং জোবায়দা (৪) মো. হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে শিশু দুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। সবার অগোচরে তারা বাড়ির পাশে পুকুরে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় সন্ধান করলেও খোঁজ পায়নি পরিবার। এরপর গ্রামে মাইকে প্রচারও করা হয়।
অবশেষে দীর্ঘ ৬ থেকে ৭ ঘণ্টা পর রাত ১০ টার দিকে জোবায়দাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে ফাতেমাকেও পুকুর থেকে উদ্ধার করা হয়।
পরে তাদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ বোনকেই মৃত ঘোষণা করেন।ে
আরও পড়ুন: রাণীশংকৈলে নদীতে ডুবে শিশুর মৃত্যু
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান , এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩১৫ দিন আগে
খাগড়াছড়িতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে পড়ে মো. সাইমন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে দীঘিনালা উপজেলা আল-কোরআন একাডেমির ছাত্র এবং কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. খোরশেদ আলম ছেলে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে স্কুল ছুটি হওয়ার পর সাইমন তার ছোট ভাইসহ নদীর পাশে তাদের চাচার সাথে দেখা করতে যাচ্ছিল। হাঁটার সময় ছোট ভাই সাইমের একটি জুতা নদীতে পড়ে গেলে বড় ভাই সেটি তুলতে পানিতে পড়ে স্রোতে ভারসাম্য হারিয়ে সে পানিতে তলিয়ে যায়। ছোট ভাই সাইম তখন আতঙ্কে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে।
পড়ুন: দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, রাবার ড্যামে কিশোর নিখোঁজ
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দীঘিনালা ফায়ার সার্ভিস। স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় মাইনী ব্রিজ সংলগ্ন নদীর আংটির পাশে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় আমরা শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করি। তবে তখন সে আর বেঁচে ছিল না।’
৩৫৮ দিন আগে
মাগুরায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
মাগুরার ছোনপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আজমির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছোনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজমীর ওই গ্রামের কামরিল ইসলামের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে পরিবারের সবার অজান্তে আজমীর বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাগুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে পানিতে ডুবে দুই শিশু নিহত
৩৬২ দিন আগে
কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন আক্তার (৮) পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং রাসেল মিয়ার মেয়ে তাইয়িবা আক্তার (৯)। নিহত দুজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে দুই বোন মিলে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে কাদার মধ্যে আটকে থাকা অবস্থায় তাদের পায়।
আরও পড়ুন: দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, রাবার ড্যামে কিশোর নিখোঁজ দুপুর ২টায় সেখান থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদীউর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।
৩৯৩ দিন আগে
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রিফাত (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামে শিশুটিকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রিফাত ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।’
৪০৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে জুনাইদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মো. রনি মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৭ মে) সকালে খেলাধুলার সময় পাশের পুকুরে পড়ে যায় জুনাইদ। পরে সকাল ১০টার দিকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
৪০৮ দিন আগে
বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার কাহালুতে বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
রবিবার (১৮ মে) বিকাল দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘সামিয়ার মা তাকে রেখে বাথ রুমে কাপড় ধুতে গিয়েছিলেন। এ সময় সামিয়া বালতি থেকে খেলনা তোলার চেষ্টা করতে গিয়ে বালতিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে পানি ভর্তি বালতি হতে মৃত অবস্থায় শিশু সামিয়াকে উদ্ধার করেন তার মা।’
৪১৬ দিন আগে
ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
আবদুল্লাহ উপজেলার ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
আরও পড়ুন: ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
শিশুদের স্বজনরা জানান, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ ইউএনবিকে বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।’
৪২৮ দিন আগে
লামায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বান্দরবান জেলার লামা উপজেলায় টমটম গাড়ির চাপায় মো. আশেক নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মো. আশেক গুলিস্তান বাজার এলাকার বাসিন্দা প্ল্লী চিকিৎসক মো. রাসেলের ছেলে।
স্থানীয়রা জানান, আশেক সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে ফুটবল নিয়ে খেলা করছিল। এ সময় ফুটবলটি বাড়ি সংলগ্ন রাস্তার ওপর পড়ে। ফুটবলটি আনতে গেলে মালুমঘাটগামী একটি টমটম গাড়ির চাপায় গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয়রা তাকে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. আশেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আরও পড়ুন: সিলেটে এপ্রিলে ২৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৪২
এক পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায় শিশু আশেক।
লামা থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৪৩০ দিন আগে