নেত্রকোনা
ধর্ষণে মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা: নেত্রকোনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত হযরত ফাতেমা তুজ-জোহরা মহিলা কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আমান উল্লাহ সাগরকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব।
বুধবার (৬ মে) ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান।
নয়মুল হাসান বলেন, শিক্ষকের পাশবিক নির্যাতনের ঘটনায় ওই শিশু শিক্ষার্থী এখন সাত মাসের অন্ত্বঃসত্ত্বা। সম্প্রতি ১১ বছর বয়সী ওই শিশুটির শারিরীক গঠন দেখে তার মায়ের সন্দেহ হয়। গত ১৮ এপ্রিল শিশুটির পরিবার তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা। এরপর বাড়িতে আসার পর শিশুটি জানায়, গত ২ অক্টোবর বিকেলে মাদরাসা ছুটির পর ওই শিক্ষক তাকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে নিয়ে যান। এ সময় নির্জন স্থান পেয়ে ওই শিক্ষক তাকে তার কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে তিনি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখান ওই শিক্ষক।
এরপর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। ধর্ষণের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দেন। এরপর প্রযুক্তির সহযোগিতায় র্যাব-১৪-এর সদস্যরা তাকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থেকে গ্রেপ্তার করেন।
এদিকে, গ্রেপ্তার এড়াতে ফেসবুকে লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত শিক্ষক। তিনি এটিকে চক্রান্ত বলে দাবি করেছেন।
অপরদিকে, পরীক্ষার মাধ্যমে শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা নিশ্চিত করায় ওই ডায়াগনস্টিক সেন্টারের এক নারী চিকিৎসককে অভিযুক্ত শিক্ষক হুমকি দিয়েছেন বলে ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা চেয়েছেন ওই চিকিৎসক।
র্যাব জানায়, শিশুটি পরিবারের একমাত্র কন্যা সন্তান। দীর্ঘদিন ধরে শিশুটির বাবা তার মাকে ফেলে নিরুদ্দেশ। তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। নানির সঙ্গে থেকে শিশুটি ওই মাদরাসায় পড়াশোনা করত।
১১ দিন আগে
ক্ষমতার দাপট দেখানো সেই চেয়ারম্যান স্বপদে ফিরলেন, শাস্তি পেলেন ইউএনও
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ক্ষমতার দাপট দেখিয়ে বরখাস্ত হওয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া আদালতের রায়ে স্বপদে ফিরেছেন।
রবিবার (১ মার্চ) নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারের সই করা এক আদেশে তাকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়।
এদিকে, একই দিনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সই করা এক প্রজ্ঞাপনে কলমাকান্দা ইউএনও মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়। তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইদুর রহমান ভুঁইয়া জেলার কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেংগুড়া বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ ওঠে চেয়ারম্যানের ভাই মো. পারভেজসহ কয়েকজনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি বিকেলে ইউএনও মাসুদুর রহমান ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মো. পারভেজকে আটক করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন সাইদুর রহমান ভুঁইয়া। এ সময় উপজেলা প্রশাসনের লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ইউএনওকে উদ্দেশ্য করে বলেন, ‘কার অনুমতিতে এসেছেন? আমার ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে আগে আমাকে জানাতে হবে।’ তখন ইউএনও বলেন, ‘এটা কোন আইনে আছে?’ পাল্টা জবাবে তিনি বলেন, ‘চেয়ারম্যানের আইনে আছে।’
এমন কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। পরে গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এদিকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান ইউএনও।
পরদিন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহর সই করা এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়।
এদিকে, ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সামিউল আমিনের সই করা প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। এই খবর পেয়ে ইউএনওর বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করে স্থানীয় লোকজন। পরে বদলির আদেশ বাতিল করা হয়।
অন্যদিকে, চেয়ারম্যান পদ ফেরত চেয়ে উচ্চ আদালতে রিট করেন সাইদুর রহমান ভুঁইয়া। গত ২৫ জানুয়ারি আদালত তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। পরে গতকাল (রবিবার) সাইদুর রহমানকে স্বপদে বহালের আদেশ দেয় নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করা হয়।
৭৬ দিন আগে
নেত্রকোনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের
নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম।
নিহত যুবক ওই উপজেলার নারন্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ধারালো রাম দার সামনে স্বামীর ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১টার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজারসংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। কাকনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ওসি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ মমেক হাসপাতাল রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
২৮৪ দিন আগে
পোশাক শ্রমিকদের উসকানিদাতা ছাত্রলীগ নেতা নেত্রকোণা থেকে গ্রেপ্তার
পোশাক খাতে নাশকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে শিল্পে অস্থিতিশীলতার উসকানিদাতা হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার
একটি ভিডিওতে তাকে পোশাক শ্রমিকদের লুটপাট ও রাস্তায় নামতে উসকানি দিয়ে রপ্তানিমুখী পোশাক খাতে অস্থিরতাকে উসকে দিতে দেখা গেছে।
সাধারণ মানুষ পরিচয় দিলেও তিনি আসলে ছাত্রলীগ নেতা ও নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বলে নেত্রকোনার পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহজাহান রাজধানীতে গ্রেপ্তার
৬১৪ দিন আগে
নেত্রকোনায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ, ব্যবসায়ী আটক
নেত্রকোনা পৌর শহরের বড়বাজার সিলভার পট্টি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এসময় মিঠুন চৌধুরী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। এসময় শহরের বড়বাজার ক্রোকারিজ মার্কেটের মিঠুন ইলেক্ট্রনিক্স থেকে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
আরও পড়ুন: বেনাপোলে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিদেশি সিগারেট মদ জব্দ
আটক মিঠুন চৌধুরী পৌর সদরের বলাইনগুয়া এলাকার মনোরঞ্জর চৌধুরী ছেলে। তিনি বড়বাজার এলাকায় ইলেক্ট্রনিক্স-এর ব্যবসা করেন। এছাড়াও তিনি বিভিন্ন স্থানে গিয়ে ইলেক্ট্রনিক্স-এর মালামাল বিক্রি করেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে মিঠুন। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে আটক করা হয় মিঠুনকে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, মিঠুন চৌধুরী দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক দোকানের আড়ালে মাদক ব্যবসা করে যাচ্ছে। এই মাদক ব্যবসার সঙ্গে অর্থ জোগান দাতা কেউ আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদেশি মদ জব্দ, আটক ২
নাটোরে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ, আটক ৩
৯৪৭ দিন আগে
নেত্রকোনায় বাবাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে জবাই করে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত আরমান শাহ (২৩) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল শাহ’র (৫৫) ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, গ্রেপ্তার ২
র্যাব জানায়, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তার বাবা আবুল শাহকে নিজ বাসায় জবাই করে হত্যা করে। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করে। দুই জনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার কথা ভাবে। পরে লোকজন দেখে ফেলবে সেই চিন্তায় বাড়ির পাশের সাপমরা খালে কোদাল দিয়ে গর্ত করে গলা পর্যন্ত মাটির নিচে পুতে রাখে লাশ। পরে ওপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়। যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়।
এদিকে আবুল শাহকে খুঁজে না পেয়ে দুইদিন পর থানায় বিষয়টি অবহিত করেন তার ভাই হিরা মিয়া। পুলিশ বিষয়টি আমলে নিয়ে আরমানের বন্ধু আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আবিরের দেওয়া তথ্যে খালের পাড় থেকে মাটিতে পোঁতা অবস্থায় আবুল শাহের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত আবুল শাহর স্ত্রী রুবাহার, মেয়ে চিন্তা মনি ও আবিরকে আটক করে পুলিশ। এ সময় আরমান পালিয়ে যায়।
পরে নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা করেন।
এ মামলায় রুবাহার, চিন্তা মনি ও আবিরকে গ্রেপ্তার আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারগারে পাঠান। তারা এখনো কারাগারে রয়েছেন।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর আরমান হত্যাকাণ্ডে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, আরমানের নামে মোহনগঞ্জ থানায় হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, আরমান এর আগেও একবার তার বাবাকে হত্যা করতে চেয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, আরমানকে রবিবার বিকালে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: কুয়াকাটায় পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ২
কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেপ্তার: র্যাব
১১০৫ দিন আগে
নেত্রকোনায় অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নেত্রকোনা সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাছবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার গোবিন্দপুর এলাকার রমেশ সরকার এবং বারহাট্টা উপজেলার মানস গ্রামের আরাধন দাস।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত
আহতরা হলেন-ঠাকুরকোনা গ্রামের জেসমিন ও মুক্তা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর হক নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, পিকআপ ভ্যানচালককে আটক করা হলেও অটোরিকশা চালক পলাতক রয়েছে।
এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১১১৯ দিন আগে
নেত্রকোণায় কারাগারে হাজতির মৃত্যু
নেত্রকোণায় জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত জহিরুল ইসলাম (৩০) জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউশা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারে ২ হাজতির মৃত্যু
নেত্রকোণা জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ তার স্ত্রী ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারে ২ হাজতির মৃত্যু
১১৪২ দিন আগে
নেত্রকোনায় হাতির আক্রমণে একজনের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে বন্য হাতির এই আক্রমণের ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৩২) কলমাকান্দা উপজেলার বাসিন্দা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, ভারতের বেতগড়া থেকে বন্য হাতির পাল সোমবার রাত ৯টার দিকে দেশে ঢুকে কৃষকের ফসল নষ্ট করতে শুরু করে।
আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
গ্রামবাসীরা হাতিগুলোকে ধাওয়া করলে নুরুল একটি হাতির আক্রমণের শিকার হন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: খরায় কেনিয়ায় কয়েকশ’ হাতি ও জেব্রার মৃত্যু
শেরপুরে লোকালয়ে ফের বন্যহাতির তাণ্ডব
১২৭৮ দিন আগে
যৌন হয়রানির অভিযোগে নেত্রকোনায় সরকারি কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ
কলেজ ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগে নেত্রকোনা সমাজকল্যাণ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিব বদলি) করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে গত ২ আগস্ট সদর উপজেলার অভিযুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়।
সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক কাছে অভিযোগ জমা দেয়া হয়।
আরও পড়ুন: সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান স্ট্যান্ড রিলিজ
অভিযোগে বলা হয়, গত জুলাই মাসে ১২ জন শিক্ষার্থী ৬০কর্মদিবসের জন্য সমাজসেবা বিভাগের অধীনে প্রশিক্ষণার্থী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে আবদুল্লাহ আল মামুন তাদের নম্বর কম দেয়ার হুমকি দিয়ে যৌন হয়রানি করছিলেন।
রবিবার ইউএনবির প্রতিবেদকে সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
১৩৭৮ দিন আগে