কৃষিবিদ ইনস্টিটিউট
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তৃণমূলের নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতাদের সহযোগিতা ছাড়া সরকার সফল হতে পারবে না।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বৈঠকে দলের তৃণমূলের নেতাদের এই বার্তা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব। আমরা বলেছিলাম, আমরা একটি দেশ তৈরি করতে চাই, যে দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, যেখানে নারী-পুরুষ-শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে।
তিনি বলেন, আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যেমন গুম-খুনের শিকার হচ্ছে, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা বিতর্ক করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
বিএনপি চেয়ারম্যান বলেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কী সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন করা।
তিনি বলেন, মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনি ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহার। নির্বাচন হয়ে যাওয়ার পরে, বিশেষ করে আমরা (বিএনপি) সরকার গঠন করার পরে সেটি সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। কাজেই ইশতেহারে আমরা যা যা বলেছি, তা বাস্তবায়ন করার জন্য এখন সর্বশক্তি দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে।
৫ দিন আগে
সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় দেশ পৌঁছাবে স্বপ্নের ঠিকানায়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে। কেউ কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতির বেদীমূলে আঘাত করতে চায়, দেশ ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত দুর্গাপূজার মহাসপ্তমীতে শুভেচ্ছা জানাতে এসে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সনাতন সংঘের সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদারসহ পূরোহিত, পূজারী, অভ্যাগত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় ধর্মকে মুখ্য করা হয়েছিল। কিন্তু আবহমান বাংলার সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ হিসেবেই বড় পরিচয়। সে কারণে পাকিস্তান সৃষ্টির পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন ধর্মের ভিত্তিতে রচিত পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় আমাদের মুক্তিলাভ সম্ভব নয়। জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন।
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত লাল-সবুজ পতাকার স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। অসাম্প্রদায়িকতার বেদীমূলে যারা আঘাত করতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে 'ধর্ম যার যার, উৎসব সবার'। সেইমতে বাংলাদেশ আজ সারাবিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।
আরও পড়ুন: ক্লিনফিড বাস্তবায়নে বুধবার থেকে ফের মোবাইল কোর্ট: তথ্যমন্ত্রী
বাংলাদেশের আকাশ উন্মুক্ত: তথ্যমন্ত্রী
১৬৭৫ দিন আগে
নগরবাসীর কাছে জবাবদিহি নিশ্চিত করবে অ্যাপ: ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘‘নগরবাসীর কাছে জবাবদিহি নিশ্চিত করতে ‘সবার ঢাকা’ অ্যাপের বন্দোবস্ত করেছি।’’
১৯৫০ দিন আগে
বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ নেতা-কর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ছাত্রলীগ নেতা-কর্মীদের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীতে দেশের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৫৬ দিন আগে