ড্যাব
রাজনীতি করতে গিয়ে যেন দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটে, চিকিৎসকদের প্রধানমন্ত্রী
চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নিজেদের গুনগত মান বজায় রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি ভবনে বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী—সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা কোনো অযৌক্তিক বিষয় নয়।’
তিনি বলেন, ‘তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট (সবচেয়ে গুরুত্বপূর্ণ)। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসককে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাব।’
তারেক রহমান বলেন, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন এখন প্রতিটি সেক্টরে এবং সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে সময়ের একটি কঠিন দাবি বা ‘স্ট্রং ডিমান্ড’ হয়ে উঠেছে।
তার কথায়, ‘প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রতিটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড, এটা আমরা সকলেই সেটি অনুভব করতে পারি, বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে।’
রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হচ্ছে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’, অর্থ্যাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তিনি বলেন, মানুষকে শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগেরই নিরাময় করা সম্ভব।
‘বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই রোগের, অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। এই প্র্যাকটিসটি ইউরোপে এখন ধীরে ধীরে শুরু হয়েছে।’
৬ দিন আগে
ড্যাবের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছে বিএনপি
দলের চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশিন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছে বিএনপি।
সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। আসন্ন ড্যাব কাউন্সিলের জন্য ১২ সদস্যের একটি প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির মেয়াদ চলতি বছরের ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে নবগঠিত প্রস্তুতি কমিটিকে কাউন্সিলের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই ভ্রমণ করছেন যাত্রীরা
১২ সদস্যের প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন—বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, অধ্যাপক মামুন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য লুৎফর রহমান, বিএনপির শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম, পারভেজ রেজা কাকন এবং বিলুপ্ত কমিটির সদস্য শাহ মোহাম্মদ আমান উল্লাহ, এরফান আহমেদ সোহেল এবং মোস্তফা আজিজ সুমন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি ২০১৯ সালের ২৬ মে থেকে দায়িত্ব পালন করে আসছিল।
৫০৮ দিন আগে
বিদেশি চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব না: ড্যাব
সরঞ্জাম ও বিশেষজ্ঞ মেডিকেল টিমের অভাবে বিদেশ থেকে চিকিৎসক এনে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে করানো সম্ভব নয় বলে জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী চিকিৎসকদের এ সংঠন মানবিক কারণে যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানায়।
ড্যাবের সভাপতি হারুন-আল-রশিদ বলেন, ‘কিছু মানুষ খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার কথা বলে শুধু সময়ক্ষেপণ ও সরকারের অবস্থানকে সমর্থন করছে।’
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রশিক্ষিত একটি মেডিকেল টিম ও সহায়ক যন্ত্রপাতি লাগবে। ‘তাই অন্য দেশ থেকে চিকিৎসক এনে তাকে চিকিৎসা করানো সম্ভব নয়।’
ডা. হারুন বলেন, বেশ কয়েকবার রক্তক্ষরণের কারণে বিএনপি প্রধানের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আর সময় নষ্ট করার সুযোগ নেই। ‘চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ টিম ওয়ার্কের প্রয়োজন। এই ধরনের চিকিৎসা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানির সব জায়গায় না, শুধু কয়েকটি সেন্টারে রয়েছে।’
তিনি বলেন, যদি বাইরে থেকে কোনো চিকিৎসক আনা হয় তাহলে তিনি একা প্রশিক্ষিত নার্স, ওয়ার্ড বয় ও সরঞ্জাম ছাড়া কাজ করতে পারবেন না। ‘এমনকি একজনের ভুলের জন্য পুরো কাজ পণ্ড হয়ে যেতে পারে।’
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সোমবার রাতে রক্তক্ষরণের পর তার হিমোগ্লোবিনের স্তর কিছুটা কমেছে। ‘তাকে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। তবে এখনও সেগুলোর রিপোর্ট পাওয়া যায়নি।’
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা নিয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সদস্যরা রবিবার বলেছেন, উন্নত চিকিৎসার জন্য তার দ্রুত বিদেশ যাওয়া প্রয়োজন।
আরও পড়ুন: খালেদার বিদেশে চিকিৎসায় আইন নয়, সরকার বাধা: ফখরুল
খালেদা জিয়ার খারাপ কিছু হলে সব দায় সরকারকে নিতে হবে: বিএনপি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল
১৭১৭ দিন আগে
জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি
বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা হাতে নিয়েছে তার দল।
২০৪০ দিন আগে