ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রামের উন্নয়নে ‘সিটি গভর্নমেন্ট’ প্রয়োজন: প্রশাসক শাহাদাত
চট্টগ্রামকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘সিটি গভর্নমেন্ট’ বা একটি নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (৬ নভেম্বর) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অডিটোরিয়ামে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-বাংলাদেশ (সিজেএ-বি) শাখা কর্তৃক আয়োজিত ‘চট্টগ্রাম: ইকোনমিক গেটওয়ে অ্যন্ড লাইফলাইন অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শাহাদাত বলেন, নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিকের দায়িত্বে বিভিন্ন সংস্থা থাকায় সিটি করপোরেশনের পক্ষে উন্নয়নমূলক কার্যক্রম ও জনসেবার মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। একটি নগর সরকার প্রতিষ্ঠিত হলে নগরের উন্নয়ন, সেবাদান ও পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
বৃহত্তর চট্টগ্রামকে বাংলাদেশের ধমনী হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে যদি মানবদেহের মস্তিষ্ক হিসেবে বিবেচনা করা হয়, তাহলে চট্টগ্রামকে তার হৃদপিণ্ড হিসেবে দেখতে হবে। আর বৃহত্তর চট্টগ্রাম হবে সেই হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনিগুলোর মতো। এসব ধমনিতে বাধা সৃষ্টি হলে যেমন হৃদপিণ্ডের কার্যক্রম ব্যাহত হয়, তেমনি আশপাশের এলাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ ও অবকাঠামোগত সমন্বয় বাধাগ্রস্ত হলে নগরীর উন্নয়নও ব্যাহত হবে।
দায়িত্বে থাকাকালীন নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সিসিসি প্রশাসক বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি একটি নগর সরকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলে আসছিলেন।
তিনি বলেন, নগরের অভিভাবক হিসেবে মেয়রকে বিবেচনা করা হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিটি করপোরেশনের সরাসরি নিয়ন্ত্রণ নেই। নগরের বর্জ্য ব্যবস্থাপনার কিছু দায়িত্ব জেলা প্রশাসনের অধীনে, খেলার মাঠের মতো কিছু স্থাপনা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেই। আগ্রাবাদ এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নকাজও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, জলাবদ্ধতা মোকাবিলা, শহর পরিষ্কার রাখা, সবুজায়ন সম্প্রসারণ এবং একটি স্বাস্থ্যকর নগর পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অপরিহার্য।
সিসিসি প্রশাসক জোর দিয়ে বলেন, এই ধরনের সমন্বয়কে শুধু বিভিন্ন সংস্থার বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিত।
নগরের বিভিন্ন এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, পতেঙ্গা সমুদ্রসৈকতকে আরও আকর্ষণীয় করে পর্যটনকেন্দ্র হিসেবে সাজানোর ইচ্ছা থাকলেও সেখানে রেলওয়ে, বন্দরসহ বিভিন্ন সংস্থার মালিকানাধীন জমি থাকায় সিটি করপোরেশনের পক্ষে উদ্যোগ নেওয়া কঠিন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি বরাদ্দের তথ্য তুলে ধরে শাহাদাত বলেন, ১৩টি সিটি করপোরেশনের জন্য সৌরবিদ্যুৎ খাতে বরাদ্দের মধ্যে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রত্যেকে ১০ কোটি টাকা করে পেয়েছে, আর চট্টগ্রাম সিটি করপোরেশন পেয়েছে পাঁচ কোটি টাকা। সম্প্রতি দুটি সিটি করপোরেশনের জন্য দেড় হাজার কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রামের উন্নয়নে বরাদ্দের এই পার্থক্য তুলে ধরে সিসিক প্রশাসক আরও বলেন, নগরটির সম্ভাবনা থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে এটি অবহেলিত হচ্ছে। এসব বিষয় সংশ্লিষ্ট ফোরামে তুলে ধরা প্রয়োজন।
তিনি বলেন, চট্টগ্রামকে সিঙ্গাপুর বা টরন্টোর মতো শহর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করা হলেও সে অনুযায়ী ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হচ্ছে না।
এ সময় নগরের বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্য-উপাত্তভিত্তিক প্রতিবেদন তৈরির ওপরও গুরুত্ব দেওয়ার জন্য প্রশাসক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সিজেএ-বি-এর সভাপতি পারভীন এফ চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
১০ দিন আগে
চসিক প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হওয়া বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে এবার একই সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বিধি অনুযায়ী ডা. শাহাদাত মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট তৎকালীন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে চসিক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২২ দিন আগে
চসিক নির্বাচন: ৫৬ এজেন্টকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপি প্রার্থীর
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের এক দিন আগে বিএনপির ৫৬ জন এজেন্ট এবং দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
২১১৯ দিন আগে
চসিক নির্বাচন: নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত করার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর
চট্টগ্রাম মহানগরীকে জলাবদ্ধতামুক্ত করে পরিচ্ছন্ন নগরী গড়তে ৭৫ দফা ইশতেহার ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
২১২৩ দিন আগে
চসিক নির্বাচন: বিএনপি প্রার্থীর পথসভায় গুলি ও হামলার অভিযোগ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পথসভায় গুলি ও হামলা চালানোর অভিযোগ উঠেছে।
২১২৫ দিন আগে