চিত্র প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে ‘তিমির গান’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে আফরোজা হোসেন সারা এবং তার টিমের অ্যানিমেশন শর্ট ফিল্ম- ‘তিমির গান’ শীর্ষক গল্পনির্ভর চিত্র প্রদর্শনী।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়।
‘তিমির গান’ একটি নির্মাণাধীন ক্লাসিক টুডি অ্যানিমেটেড শর্ট ফিল্ম, যেখানে মানুষের সীমাহীন লোভের কারণে পরিবেশের ধ্বংস এবং তার ফলে আসন্ন মহাবিপর্যয়কে একজন বঞ্চিত জেলের দৃষ্টিকোণ থেকে এবং এক শোকার্ত মা তিমির রূপকে প্রকৃতির বিদ্রোহে চিত্রিত করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি প্রতিস্থাপনে জীবন বাঁচল ২ জনের
১২৫০ দিন আগে
আলিয়াঁস ফ্রঁসেজে ৭০টি বাংলা ক্যালিগ্রাফি নিয়ে চিত্র প্রদর্শনী
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হতে চলেছে। আর এই মাইলফলক উপলক্ষে আলিয়াঁস ফ্রঁসেজ ৭০টি বাংলা ক্যালিগ্রাফি নিয়ে ‘বর্ণে ব্যঞ্জনা’ শীর্ষক আরহাম উল হক চৌধুরীর ১৮তম একক প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানটির উদ্বোধন হয় শুক্রবার।
ভাষার রত্নভাণ্ডার তার বচন প্রবচন। আর এই হারিয়ে যাওয়া বচন অনুসন্ধান করে তাকে নানানভাবে নিরীক্ষার মাধ্যমে ছবিতে প্রকাশ করা হয়েছে এই বাংলা ক্যালিগ্রাফিতে। দীর্ঘদিনের ধারাবাহিক গবেষণার কাজের সমন্বয় দেখা যাবে এই স্মারক প্রদর্শনীতে।
আরও পড়ুন: গীতিকার-জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আইসিইউতে
২০০০ সালে গ্যাটে ইনস্টিটিউটে দেশের প্রথম একক বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনী ছাড়াও আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ১৯৯৫ সালে নান্দনিক আসবাবের প্রথম একক প্রদর্শনীর মধ্যে থেকে আরহাম চৌধুরীর পথচলার শুরু। এখন পর্যন্ত বেশ কিছু ভিন্ন মাধ্যমের কাজ যেমন: ইস্পাতের ভাস্কর্য, ফোয়ারা ভাস্কর্য, ভেষজ রংয়ের কাজ, দেশীয় গাছের বনসাই এর একাধিক একক প্রদর্শনী আয়োজন হয়েছে বেঙ্গল শিল্পালয়, ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ রাষ্ট্রদূতের বাসভবন, দৃক, গুলশান সোসাইটি লেক পার্কসহ বিভিন্ন স্থানে।
সবগুলোর কাজের ধারায় ঐতিহ্য পুরাণ, প্রকৃতি আর মনস্তাত্ত্বিক দ্বন্ধ অনুসন্ধানই হচ্ছে তার কাজের মূল উপজীব্য। প্রদশনীটি চলবে ২২ ফ্রেরুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে অভিনেত্রী মেহজাবীন
১৫৯২ দিন আগে
লা গ্যালারিতে শুরু হলো ‘ক-সম্বন্ধীয়’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো শিল্পী আজিজি ফাওমি খানের ‘ক—সম্বন্ধীয়’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান উনিয়নের চার্জ ডি অ্যাফেয়ার্স জেরেমি ও প্রিতেসকো।
প্রদর্শনীতে একটি পেইন্টিং ইন্সটলেশন এবং কয়েকটি ড্রয়িং প্রজেক্ট ও ১৫টি এক্রিলিক চিত্রকর্ম চোখে পড়বে।প্রদর্শনী প্রসঙ্গে আজিজি ফাওমি খান জানান, বিগত পাঁচ বছরের পরিভ্রমণের পুরোটা পথ তার চিত্রে ফুটে উঠেছে। এ ক্ষেত্রে তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে শৈশব ও তার পূর্বজদের জীবন। এছাড়াও চিত্রকর্মগুলোতে দেখা যায় প্রতীয়মান লোকজ মোটিফ এবং দেশীয় প্রেক্ষাপট এর মিলন।
যার সঙ্গে রয়েছে ইম্প্রেশনিস্টিক ধারায় তার চর্চার ছাপ। প্রথাগত চর্চার পাশাপাশি, আজিজি আরও কাজ করেছেন পুরনো আলোকচিত্র ও ঐতিহাসিক ধারণা নিয়ে।
আরও পড়ুন: নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ শনিবার
১৬৪৮ দিন আগে
শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আয়োজিত দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনী সমাপ্ত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমস আয়োজিত দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনীটি মঙ্গলবার শেষ হয়েছে।
১৯৫৩ দিন আগে
মানুষে-মানুষে বন্ধন বাড়িয়ে তুলতে পারে শিল্প: ভিয়েতনামের রাষ্ট্রদূত
শিল্প ও সংস্কৃতি ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যকার মানুষে-মানুষে বন্ধন বাড়িয়ে তুলতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।
১৯৭০ দিন আগে