পোশাক খাত
আশুলিয়ায় ৫০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ দেখা গেছে।
তবে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশির ভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং চালু থাকা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলেছে।
ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে বেশির ভাগ পোশাকশ্রমিক কারখানায় কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় কাজ বন্ধ বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে কয়েকটি কারখানার কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। বন্ধের নোটিশ দেখে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত সাভার থানায় ৭২ জন ও আশুলিয়া থানায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া অনেক শ্রমিক আগের মাসের বকেয়া বেতন দাবি করেছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে কারখানার মালিকরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ থাকা সত্ত্বেও চলমান শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন চালু রাখা এবং ক্রেতাদের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে তারা বিপাকে পড়ছেন।
১ দিন আগে
পানি বণ্টন চুক্তি ও পোশাক খাত নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব বিরোধী দলের
আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছে বিরোধী দল। একই সঙ্গে পানি-সংক্রান্ত জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে এ প্রস্তাব জমা দিয়েছেন।
প্রস্তাবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও দেশের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
একই বিধিতে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত চ্যালেঞ্জ এবং এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর উপায় নিয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সংবাদমাধ্যমকে এসব প্রস্তাবের কথা জানান পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান ।
১৪৭ বিধিতে প্রস্তাবগুলো গ্রহণ করা হলে সংসদে সেগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনার সময়সীমা নির্ধারণের ক্ষমতা রয়েছে স্পিকারের হাতে।
এদিকে ৬৮ বিধিতে আলোচনার জন্য আরও দুটি প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
পটুয়াখালী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের জন্য সারের সংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ, বিতরণব্যবস্থায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে কথিত দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ মোকাবিলায় সরকারের অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
এছাড়া কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মাহবুবুল আলম এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, দাম নির্ধারণে গণশুনানি ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ এবং নির্ধারিত সরকারি দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
৬৮ বিধিতে আরও তিনটি প্রস্তাব জমা দেওয়া হবে বলেও জানান নাজিবুর রহমান।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন। আর মীর কাসেম রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন।
৬৮ বিধিতে কোনো প্রস্তাব গ্রহণ করা হলে সাধারণত সংসদে তা নিয়ে এক ঘণ্টা আলোচনা হয়।
৫ দিন আগে
পোশাক খাতে অস্থিরতা: উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কোনো মহল পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়ে কারখানা বন্ধের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যদি গার্মেন্টস কারখানা বন্ধ করার জন্য কোনো রকমের উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, আমরা আইনি ব্যবস্থা নেব।’
কারখানা বন্ধ রেখে শ্রমিকদের সড়কে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব কারখানা খুব শিগগিরই খোলার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করছে। শ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকরাও সন্তুষ্ট হয়েছেন।
গার্মেন্টস ও নিট খাতের শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। সবাই সন্তুষ্ট বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, এখন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষি হবে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক বিষয়গুলো বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকার বোর্ডকে অনুরোধ জানিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে বোর্ডেই আলোচনা হবে।
বর্তমান পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এটা কঠোর হাতে দমন করব।’
১১ দিন আগে
দায়িত্ব নিলেন বিজিএমইএর নতুন মহাসচিব ড. সাহেদুল
দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ তথ্য জানায়।
বিজিএমইএর নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্বের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দায়িত্ব গ্রহণের পর মেজর জেনারেল ড. সাহেদুল ইসলাম (অব.) বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন বিজিএমইএতে যোগ দিতে পেরে তিনি আনন্দিত।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে তিনি বিজিএমইএর পরিচালনা পর্ষদ ও সব উদ্যোক্তার সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজিএমইএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মেজর জেনারেল (অব.) ড. সাহেদুল ইসলাম ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১০৬ দিন আগে
রপ্তানি আয় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বাংলাদেশে চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে পোশাকের মোট রপ্তানি ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার।
যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় পোশাক রপ্তানি প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডার বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৮৩ শতাংশ ও ২৩ দশমিক ৭৮ শতাংশ।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল শনিবার বলেন, ‘সামগ্রিকভাবে ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে পোশাকের মোট রপ্তানি ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: লকডাউন সমাধান নয়: এফবিসিসিআই সভাপতি
সফটওয়্যার চালুর প্রতিবাদে তামাবিল স্থলবন্দরে ৪ দিন ধরে আমদানি বন্ধ
১৭৬৫ দিন আগে
মহামারি-পরবর্তী বিশ্ব: বন্ধ হবে কি শ্রম অধিকার লঙ্ঘন?
করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম অধিকারগুলো। প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে অর্থ সাশ্রয়ের জন্য বেছে নিয়েছিল কর্মী ছাঁটাইয়ের পথ।
২০৯৮ দিন আগে