লেখক মুশতাক
তাসনিম-সামিউলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মুশতাককে অব্যাহতি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও আল জাজিরা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনের অন্যতম প্রধান চরিত্র সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খানসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট (সম্পূরক অভিযোগপত্র) গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন মামলার চার্জশিট গ্রহণ করেন।
একই সাথে লেখক মুশতাক আহমেদসহ চারজনকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার চার্জ গঠনের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। লেখক মুশতাক গত ২৫ ফেব্রুয়ারি মারা যান।
অব্যাহতি প্রাপ্ত অপর তিন আসামি হলেন-যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, জার্মান প্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ শুমাখার।
এদিকে আদালতে উপস্থিত না হওয়ায় নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে ১৩ জুন ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপপরিদর্শক আফসার আহম্মদ।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন-আল জাজিরা টেলিভিশনে সম্প্রতি প্রচারিত একটি প্রতিবেদনের অন্যতম প্রধান চরিত্র সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান, নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদ।
২০২০ সালের ৫ মে র্যাব-৩ সিপিসি-১ এর ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে ১১ জনের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: ভাসানচর নিয়ে আল জাজিরার প্রতিবেদন মিথ্যা ও প্রতিহিংসার অংশ: পররাষ্ট্রমন্ত্রী
কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট
১৮০২ দিন আগে
লেখক মুশতাকের মৃত্যু: গাজীপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারো কোন অবহেলা ছিল কি-না তা খতিয়ে দেখতে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১৯৯৯ দিন আগে
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে শাহবাগে বিক্ষোভ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
২০০০ দিন আগে