জাতীয় উদ্যান
কাপ্তাই জাতীয় উদ্যানে সাড়ে ১০ ফুট লম্বা অজগর অবমুক্ত
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় প্রায় ১০ ফুট ৮ ইঞ্চি লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, অজগর সাপটির ওজন প্রায় ১১ কেজি।
রাঙ্গামাটি জেলা ঊর্ধ্বতন বন কর্মকর্তার নির্দেশে রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এই অজগরটি অবমুক্ত করেন।
রেঞ্জ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি বাসা থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।
পরে বিকাল ৩টায় সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অজগরটি অবমুক্ত করার সঙ্গে সঙ্গে গভীর জঙ্গলের দিকে চলে যায়।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ফুট লম্বা অজগর অবমুক্ত
১২৯৮ দিন আগে
হবিগঞ্জের জাতীয় উদ্যান সাতছড়ি থেকে ১৮টি রকেট লঞ্চার উদ্ধার
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসি রকেট লঞ্চার উদ্ধার করেছে।
২০৬৩ দিন আগে