কিউবা
জ্বালানি সংকটে পুরো কিউবাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
তেল আমদানিতে নিষেধাজ্ঞা ও পুরনো বিদ্যুৎ অবকাঠামোর কারণে কিউবাজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্যান্য দেশ থেকে তেল সরবরাহ বন্ধ, দুর্বল বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি সংকট মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) থেকে পুরো কিউবাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। জ্বালানি ও অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটির পুরনো বিদ্যুৎ গ্রিডও ভেঙে পড়ছে।
কিউবার জ্বালানি ও খনি মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানায়, দেশটির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেসব ইউনিটগুলো সচল ছিল, সেগুলোতে কোনো ত্রুটি ছিল না, তারপরও কেন এমন বিপর্যয় হলো তার তদন্ত করা হচ্ছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পরিচালক লাসারো গেরা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য তাদের কর্মীরা কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করার চেষ্টা করছেন।
তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার কাজটি ধীরে ধীরে করতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। কারণ দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় থাকা সিস্টেমগুলো অল্প সমস্যাতেই আবার বিকল হয়ে যেতে পারে।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাভানার কিছু বাড়িতে মোমবাতি জলতে দেখা যায়। একটি অন্ধকার বাড়িতে শিশুদের খেলাধুলা ও মায়ের সঙ্গে গান গাওয়ার শব্দ শোনা যায়।
হাভানার বাসিন্দা ইউনিসি সেসিলিয়া রিভিয়ক্স একটি খোলা দরজার দিকে ইশারা করে বলেন, ‘আমাদের এখানে মেয়েদের জন্য একটি বিছানা পেতে রাখতে হবে যাতে তারা এখানে ঘুমাতে পারে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমার কাছে কোনো রিচার্জেবল ফ্যান বা জেনারেটরও নেই।’
গত চার মাসের মধ্যে এটি কিউবায় তৃতীয় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়।
হাভানার ৬১ বছর বয়সী বাসিন্দা তমাস দাভিদ ভেলাসকেস ফেলিপ বলেন, ‘বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে তার মনে হয়, যাদের সামর্থ্য আছে তাদের কিউবা ছেড়ে চলে যাওয়া উচিত। তিনি বলেন, আমাদের খাবার নষ্ট হয়ে যায়। আমার মতো বয়স্ক মানুষদের এভাবে কষ্ট সহ্য করা কঠিন।’
তবে সোমবার রাতে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাভানার প্রায় ৫ শতাংশ বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে, সংখ্যায় যা প্রায় ৪২ হাজার গ্রাহকের মতো। দ্বীপজুড়ে কয়েকটি হাসপাতালেও বিদ্যুৎ ফিরেছে।
দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন থেকে দেশটির যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হবে। তবে যেসব ছোট ছোট সার্কিটে আপাতত বিদ্যুৎ ফিরেছে সেগুলো আবারও বিকল হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সাম্প্রতিক বছরগুলোতে কিউবার পুরোনো বিদ্যুৎ গ্রিডগুলোর অবনতি হয়েছে। এর ফলে প্রতিদিনই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং দেশজুড়ে বড় বড় ব্ল্যাকআউট হচ্ছে।
কিউবার সরকার এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে দায়ী করেছে। কারণ জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, কিউবাকে তেল বিক্রি বা সরবরাহ করে এমন যেকোনো দেশের ওপর শুল্ক আরোপ করা হবে।
বর্তমানে ট্রাম্প প্রশাসন দাবি করছে, কিউবা যদি রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয় এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উদারীকরণের দিকে অগ্রসর হয়, তাহলে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে। ট্রাম্প কিউবার ওপর বন্ধুত্বপূর্ণ দখল নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে কিউবা দখল করার সম্মান তারই হবে।
ট্রাম্প বলেন, ‘আমি কিউবাকে মুক্ত করব নাকি দখল করব? আমি মনে করি আমি যা চাই তা-ই করতে পারি।’ এসময় তিনি কিউবাকে একটি খুব দুর্বল জাতি হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং ওয়াশিংটন ও হাভানার আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্র দ্বীপরাষ্ট্রটির ভবিষ্যৎ নিয়ে কিউবা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সংবেদনশীল আলোচনার বিষয় হওয়ায় তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কাকে কিউবার ক্ষমতায় দেখতে চায়, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তারা।
কয়েকদিন আগে দিয়াস-কানেল প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন, তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে। এর আগে, সোমবার নিউ ইয়র্ক টাইমস এই আলোচনার বিষয়টি প্রথম প্রকাশ করে।
৮ দিন আগে
গুপ্তচরবৃত্তির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রীর যাবজ্জীবন
কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেহান্দ্রো হিল ফের্নান্দেসকে গুপ্তচরবৃত্তির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে কোনো শীর্ষ সরকারি কর্মকর্তাকে আইনের আওতায় আনার সর্বোচ্চ ঘটনা এটি।
স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) কিউবার সুপ্রিম কোর্টের পপুলার ট্রাইব্যুনাল এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি আলাদা মামলায় ঘুষ, নথি জালিয়াতি ও কর ফাঁকিসহ অন্যান্য অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় হিলকে আরও ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হিল। প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। ২০১৯ সালে তাকে উপ-প্রধানমন্ত্রীও করা হয়।
তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে পদচ্যুত করা হয়। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর কিউবার প্রেসিডেন্ট বলেন, হিল ‘গুরুতর ভুল’ করেছেন এবং কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
কিউবার সর্বোচ্চ আদালতও সাবেক এই মন্ত্রী ঠিক কী করেছেন বা কার জন্য গুপ্তচরবৃত্তি করেছেন—তা জানায়নি।
২০০৯ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কার্লোস লাগে ও পররাষ্ট্রমন্ত্রী ফেলিপে পেরেস রোকেকে বহিষ্কারের পর কিউবায় এটি সবচেয়ে আলোচিত মামলা। তাদের ক্ষেত্রে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ থাকলেও তাদের শাস্তি দেওয়া হয়নি।
২০২১ সালে কিউবার মুদ্রা ও আর্থিক খাতের সংস্কার কার্যক্রমের মুখপাত্র ছিলেন হিল। তৎকালীন সরকারের পক্ষে সে সময় দেশটির মুদ্রাব্যবস্থা একীভূত করার চেষ্টা করেছিলেন তিনি। তবে আগে থেকেই চলতে থাকা অর্থনৈতিক সংকট ও নিত্যপণ্যের ঘাটতিতে ভুগতে থাকা কিউবায় তখন মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে।
সৃপ্রিম কোর্ট জানায়, হিল নিজ স্বার্থে প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন। বিদেশি প্রতিষ্ঠান থেকে তিনি অর্থ গ্রহণ করেছেন এবং অন্য কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন।
১০৬ দিন আগে
কিউবার রাষ্ট্রীয় পদক পেলেন বাংলাদেশের দুই চিকিৎসক
কিউবায় রাষ্ট্রীয় পদকে ভূষিত হলেন বাংলাদেশের দুই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও জাপানের ঔতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর গ্লোবাল এন্ড লোকাল ইনফেকশাস ডিজিজেজ-এর ভিজিটিং রিসার্চার ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর।
ভারাদেরো শহরে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে তাদের হাতে ‘কার্লোস জে. ফিনলে অর্ডার’ নামের এ পুরস্কার তুলে দেন দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশবিষয়ক মন্ত্রী এডওয়ার্ডো মার্টিনেজ ডায়েজ।
উল্লেখ্য, ‘কার্লোস জে. ফিনলে অর্ডার’ কিউবায় বিজ্ঞান গবেষণায় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। ইয়েলো ফিভারের আবিস্কারক ও নোবেল পুরস্কারের জন্য মনোনীত প্রথম কিউবান নাগরিক কার্লোস জে. ফিনলের নামে কিউবান সরকার এই পদকটি প্রবর্তন করে।
বিজ্ঞানে অবদান রাখার জন্য কিউবার সরকার প্রতি বছর দেশি-বিদেশি বিজ্ঞানীদের ‘কার্লোস জে. ফিনলে অর্ডারে’ সন্মানিত করে থাকেন।
অন্যান্যের মধ্যে ২০১৮ রসায়নে নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী অধ্যাপক ড. জর্জ পি. স্মিথও পদক লাভ করেন।
পদক প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়া জানাতে অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীর দ্বৈত সত্তা বজায় রাখাটা এদেশে বিশেষ করে খুবই চ্যালেন্জিং।
তিনি আরও বলেন, কিউবার সরকারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। কারন এ ধরনের স্বীকৃতি সমস্ত কস্টকে ভুলিয়ে দিয়ে নতুনভাবে এগিয়ে যেতে উৎসাহ যোগায়।
উল্লেখ্য ‘ন্যাসভ্যাক’ নামক হেপাটাইটিস বি’র একটি নতুন ওষুধ উদ্ভবনের জন্য কিউবান একাডেমি অব সাইন্সেস ২০১৯ সালে অধ্যাপক ডা. স্বপ্নীল ও ডা. আকবরকে কিউবান ও জাপানী কো-রিসার্চারদের সঙ্গে একাডেমি অব সাইন্সেসের সর্বোচ্চ পদক ‘প্রিমিও ন্যাশনাল’ প্রদান করে।
এ ছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীল ২০২১- এ বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসর সর্বোচ্চ পুরস্কার ‘বাস গোল্ড মেডেল এওয়ার্ড’- এ ভূষিত হন।
‘ন্যাসভ্যাক’ ছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীল ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ও লিভার ক্যন্সার চিকিৎসায় স্টেম সেল এবং হার্বাল মেডিসিন নিয়ে গবেষনা করছেন।
৭১৭ দিন আগে
কিউবার পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩১
কিউবার রাজধানী হাভানার পাঁচ তারকা হোটেল সারাতোগায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত ৩১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার প্রাকৃতিক গ্যাস লিক হওয়ায় ৯৬ রুমের হোটেলটিতে বিস্ফোরণ ঘটে। পুরাতন হাভানার ১৯ শতকে তৈরি এই স্থাপনাটিতে বিস্ফোরণের সময় কোনও পর্যটক ছিল না। মহামারির দুই বছর হোটেলটি বন্ধ ছিল, তবে মঙ্গলবার ফের চালু হওয়ার কথা ছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শিশু, একজন গর্ভবতী মহিলা এবং একজন স্প্যানিশ পর্যটক রয়েছে।
মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় ৫৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও এর আগে ৮৫ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
১৯টি পরিবার শনিবার সন্ধ্যা পর্যন্ত লোক নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে, তবে সংখ্যাটি পরিবর্তিত হয়েছে কি না কর্তৃপক্ষ রবিবার জানায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপো দে তুরিসমো গাভিওটা এসএ-এর মালিকানাধীন হোটেলে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে। তবে গ্যাস লিক হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। একটি বড় ক্রেন দিয়ে শনিবার ভোরে হোটেলের ধ্বংসস্তূপ থেকে একটি পোড়া গ্যাস ট্যাঙ্কার তোলা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের দাফন শুরু হয়েছে। তবে কিছু লোক এখনও নিখোঁজ বন্ধু এবং আত্মীয়দের খবরের জন্য অপেক্ষা করছে।
পড়ুন: কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত বেড়ে ২৭, অনুসন্ধান অব্যাহত
কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত ২২, আহত ৭৪
১৪১৬ দিন আগে
কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত বেড়ে ২৭, অনুসন্ধান অব্যাহত
কিউবার রাজধানী হাভানার হোটেল সারাটোগা বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। শনিবার পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার প্রাকৃতিক গ্যাস লিক হওয়ায় ৯৬ রুমের হোটেলটিতে বিস্ফোরণ ঘটে। পুরাতন হাভানার ১৯ শতকে তৈরি এই স্থাপনাটিতে বিস্ফোরণের সময় কোনও অতিথি ছিল না। মহামারির দুই বছর হোটেলটি বন্ধ ছিল, এরপর মঙ্গলবার ফের চালু হওয়ার পরও হোটেলটির সংস্কার কাজ চলছিল।
শনিবার সন্ধ্যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত হাসপাতালের প্রধান ডা. জুলিও গুয়েরা ইজকুয়ের্দো ৮১ জন আহতসহ ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চার শিশু ও এক গর্ভবতী নারীর কথাও জানান তিনি।
স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ এক টুইটে জানান, নিহতদের মধ্যে একজন স্প্যানিশ পর্যটক রয়েছেন এবং অন্য একজন স্প্যানিশ গুরুতর আহত হয়েছেন।
কিউবান কর্তৃপক্ষও পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তার সঙ্গী আহত হয়েছে বলে জানিয়েছে।
কিউবান পর্যটন মন্ত্রী ডালিলা গঞ্জালেজ বলেছেন, একজন কিউবান-আমেরিকান পর্যটকও আহত হয়েছেন।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত
হোটেলটির মালিক গ্রুপো দে তুরিসমো গাভিওটা এসএ-এর প্রতিনিধিরা শনিবার একটি সংবাদ সম্মেলনে বলেন,৫১ জন কর্মী সেসময় হোটেলের ভিতরে ছিলেন; পাশাপাশি দু'জন লোক সংস্কারে কাজ করছেন। এদের মধ্যে ১১ জন নিহত, ১৩ জন নিখোঁজ এবং ছয়জন হাসপাতালে ভর্তি।
পর্যটন মন্ত্রী গঞ্জালেজ বলেছেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে। তবে একটি বড় ক্রেন দিয়ে শনিবার ভোরে হোটেলের ধ্বংসস্তূপ থেকে একটি পোড়া গ্যাস ট্যাঙ্কার তোলা হয়েছে।
যদিও কোনও পর্যটক আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণটি দেশটির পর্যটন শিল্পের জন্য আরেকটি ধাক্কা।
কারণ করোনাভাইরাস মহামারির ফলে কিউবার পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হয়, তারও আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা বাইডেন প্রশাসন বহাল রাখায় দেশটির পর্যটনশিল্পকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে দ্বীপদেশটিতে মার্কিন পর্যটকদের ভ্রমণ সীমিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবানদের পক্ষ থেকে কিউবায় নিজেদের পরিবারের কাছে রেমিট্যান্স পাঠানোয় সীমাবদ্ধতা ছিল।
এই বছরের শুরুর দিকে পর্যটনশিল্প কিছুটা পুনরুজ্জীবিত হতে শুরু করে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রুশ দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর শনিবার এক সফরে হাভানায় পৌঁছেছেন। রবিবার সকালে তিনি দিয়াজ ক্যানেলের সঙ্গে দেখা করার এবং রবিবার রাতে মেক্সিকোতে ফিরে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত ২২, আহত ৭৪
ইউক্রেনের ইস্পাত কারখানা থেকে আরও ৫০ নাগরিক সরিয়ে নেয়া হলো
১৪১৭ দিন আগে
কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত ২২, আহত ৭৪
কিউবার রাজধানী হাভানার একটি জনপ্রিয় পাঁচ তারকা হোটেলে শক্তিশালী বিস্ফোরণে এক শিশুসহ অন্তত ২২ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। শুক্রবার (৬ মে) হাভানার সারাতোগা নামের হোটেলে এই বিস্ফোরণ ঘটে।
হাভানার গভর্নর রেনাল্ডো গার্সিয়া জাপাতা কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমাকে বলেছেন, বিস্ফোরণের সময় হোটেলটিতে কোন পর্যটক অবস্থান করছিলেন না, এটি সংস্কারের কাজ চলছিল।
দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করে এক টুইট বার্তায় বলেছেন, ‘এটি কোনো বোমা বা হামলা নয়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল পরিষেবার প্রধান ডা. জুলিও গুয়েরা ইজকুয়ের্দো সাংবাদিকদের বলেছেন, কমপক্ষে ৭৪ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে।
দিয়াজ-ক্যানেল বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হোটেলের কাছাকাছি ভবনগুলোর পরিবারগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
কিউবার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, হোটেলে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী একটি ট্রাকের কারণে বিস্ফোরণ ঘটেছে, তবে গ্যাসটি কীভাবে বিস্ফোরণ হলো তার বিস্তারিত জানা যায়নি। একটি সাদা ট্যাঙ্কার ট্রাককে ঘটনাস্থল থেকে সরাতে দেখা গেছে।
দেশটির পর্যটনমন্ত্রী জুয়ান কার্লোস গার্সিয়া জানিয়েছেনৃ, মঙ্গলবার হোটেলটি আবার খোলার কথা ছিল।
পড়ুন: নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত অর্ধ শতাধিক
ফ্রিজ বিস্ফোরণ: বাবা-মায়ের পর চলে গেল শিশু ফাতেমাও
১৪১৮ দিন আগে
মিশন শেষ: পদত্যাগ করলেন কিউবার রাউল কাস্ত্রো
কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন রাউল কাস্ত্রো। তার এই পদত্যাগের মাধ্যমেই দেশটিতে দীর্ঘ ছয় দশক পর কাস্ত্রো পরিবারের শাসনের অবসান ঘটতে চলেছে।
৮৯ বছয় বয়সী রাউল শুক্রবার কমিউনিস্ট পার্টির অষ্টম সম্মেলনে তার পদত্যাগের কথা সকলকে জানান। তিনি বলেন, 'আমি মনে করি আমার মিশন শেষ হয়েছে এবং দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত।'
যদিও রাউল কাস্ত্রো তার উত্তরসরী কে হবেন একথা উল্লেখ করেননি।
আরও পড়ুন: হুতি হামলায় সৌদির জাজান বিশ্ববিদ্যালয়ে আগুন
তবে ধারণা করা হচ্ছে, দেশ শাসনের ভার পেতে চলেছেন ৬০ বছর বয়সী মিগুয়েল ডিয়াজ-কানেল। তিনি ২০১৮ সাল থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।
১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো, পরে তার ভাই রাউল কাস্ত্রোর পর প্রথমবারের মতো কিউবানরা কাস্ত্রো পরিবারের বাইরে নেতৃত্ব পেতে চলেছেন। এই নিয়ে সংশয়ে আছে কিউবানরা।
করোনা মহামারি, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এবং আমেরিকান নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতিতে ধস নামছে।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালের অভ্যুত্থানের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে কিউবা শাসন শুরু করেন। ২০০৬ সালে অসুস্থ হয়ে পড়লে ফিদেল কাস্ত্রো ছোট ভাই রাউল কাস্ত্রোকে ২০০৮ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন।
বড় ভাইয়ের সাথে অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া রাউল ২০১১ সালে দলের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালে মৃত্যু হয় মহান নেতা ফিদেল কাস্ত্রোর।
১৮০৩ দিন আগে