ঈদ শুভেচ্ছা
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—‘সবার আগে বাংলাদেশ’। আমরা বিশ্বাস করি, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন। একইসঙ্গে তারা পিলখানা হত্যাকাণ্ডে নির্মমভাবে শাহাদাতবরণকারী বিডিআরের (বর্তমানে বিজিবি) বীর সামরিক কর্মকর্তা এবং অন্যান্য শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত ও রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় আমিসহ দলের জ্যেষ্ঠ নেতারা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
৭ দিন আগে
বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদ-উল-ফিতরের নামাজ বঙ্গভবনের দরবারের হলে আদায় করেছেন। করোনা মহামারির কারণেই এবার এই আয়োজন।
শুক্রবার সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির তথ্য সচিব জয়নাল আবেদিন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
করোনা মহামারির প্রকোপ হ্রাস করা এবং সংক্রমণ থেকে জনসাধারণের জীবন বাঁচাতে প্রতিবারের মতো এবার জাতীয় ঈদগাহে নামাজের ব্যবস্থা করা হয়নি। তাই এবার রাষ্ট্রপতি বঙ্গভবনেই ঈদের নামাজ আদায় করেন।
রাষ্ট্রপতির তথ্য সচিব জানান, বঙ্গভবন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবিরের ইমামতিতে বঙ্গভবনের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য এবং বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুন: করোনা মহামারির চাদরে মোড়া আরও একটি ঈদ!
এবার করোনার কারণে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান বাতিল করা হয়। তবে নামাজ শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতিকে ঈদের শুভেচ্ছা জানান।
১৮৪৭ দিন আগে
মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার ঈদের দিন দেশের সূর্যসন্তান- মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
দেশের অন্যান্য অনুষ্ঠানের মতো, ঈদের দিনেও প্রধানমন্ত্রী ঢাকার মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফুল, ফল ও মিষ্টান্ন সামগ্রী পাঠিয়ে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।
আরও পড়ুন: করোনা মহামারির চাদরে মোড়া আরও একটি ঈদ!
শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ প্রেস সচিব জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এ.বি.এম. সারওয়ার-এ-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে এসকল শুভেচ্ছা সামগ্রী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হাতে তুলে দেন।
আরও পড়ুন: খুলনায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়
জাতীয় দিবসগুলোর মতো দেশের অন্যান্য উৎসবগুলোতেও মুক্তিযোদ্ধাদের এভাবে স্মরণ করা এবং তাদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
১৮৪৭ দিন আগে
অনিয়ন্ত্রিত ঈদ উদযাপনে করোনার প্রকোপ বাড়বেন না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। জাতির উদ্দেশে ঈদ শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, ঈদ উদযাপনে সকলকে সচেতন হতে হবে যেন করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ আপনাদের প্রতি আমার অনুরোধ, ঈদের আনন্দের বশে আত্মীয়দের বাড়িতে বেড়াতে চলে যাবেন। কারণ অনেকের মধ্যেই করোনার লক্ষণ দেখা যাচ্ছে না। বিভিন্ন আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেয়ে নিজেকে এবং আপনার কাছের আত্মীয়দের জীবনও ঝুঁকির মধ্যে ফেলবেন না।’
আরও পড়ুন: বায়তুল মোকাররমে ঈদ জামাত শুরু সকাল ৭টায়
প্রধানমন্ত্রীর ১৬ মিনিটের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এক যোগে সম্প্রচার করে।
শেখ হাসিনা সকলকে আবারও মনে করিয়ে বলেন, মানুষের জীবন সবার আগে। আমরা যদি সবাই সুন্দরভাবে বাঁচতে পারি, তাহলে আগামী বছর সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো।
প্রধানমন্ত্রী জানান, গত বছরের মতো এবছরও খোলা ময়দানে ঈদের জামাত নিষিদ্ধ করা হয়েছে। তিনি সকলকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত আদায় করার অনুরোধ করেন।
আরও পড়ুন: ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত হচ্ছে না
সকলকে নিজ অবস্থানে থেকে ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি সমাজের অন্যদের প্রতিও সহায়তা বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজে অন্যান্য মানুষের প্রতি আপনার সহায়তার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সাহায্য পারে একটি পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের বড় কর্তব্য।’
আরও পড়ুন: চীনের উপহার ৫ লাখ টিকা বাংলাদেশে
করোনার টিকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার করোনা সবচেয়ে কার্যকরী অক্সফোর্ডের টিকা দিয়েই গণ টিকাদান কার্যক্রম শুরু করে। ভারতের বর্তমান করোনার পরিস্থিতির অবনতির ফলে ভ্যাক্সিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বর্তমানে ভ্যাক্সিন সংকটা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই অন্যান্য উৎস, চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাক্সিন সংগ্রহের ব্যাপারে কাজ করছে।
১৮৪৮ দিন আগে
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালো বিএনপি
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীকে কয়েকটি শুভেচ্ছা কার্ড পাঠায় দলটি।
আরও পড়ুন: যে যেখানে আছে সেখানে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল দলের পক্ষ থেকে কার্ড নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন।
বিএনপি’র ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে দু’টি আলাদা কার্ড প্রেরণ করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায় দলটি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন জাপা প্রধান
বিএনপির পক্ষে দলটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ আওয়ামী লীগের নেতা আলী হোসেনের কাছে কার্ডগুলো হস্তান্তর করেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও কার্ড দিয়ে ঈদ শুভেচ্ছা জানায় বিএনপি।
১৮৫০ দিন আগে