লালবাগ
লালবাগে নিখোঁজের ৩ দিন পর মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ, আটক ১
রাজধানীর লালবাগে নিখোঁজের তিন দিন পর মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ৯ নম্বর বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে ওয়াসিম রনির মরদেহ উদ্ধার করা হয়। গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে ভবনটিতে অভিযান শুরু করে পুলিশ।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক মাসুমের দুলাভাই জানান, তার শ্যালক মাসুম ইমিটেশন জুয়েলারির ব্যবসা করতেন। যে ভবনের পাশ থেকে ওয়াসিমের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ভবনের নিচতলায় মাসুমের পাইকারি কারখানা ছিল।
মাসুমের দুলাভাই আরও জানান, প্রায় আট মাস আগে ওয়াসিম রনির কাছ থেকে মাসুম তিন লাখ টাকা নিয়েছিলেন। ওই টাকার বিপরীতে প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে সুদ দেওয়ার কথা ছিল। পরে তিন লাখ টাকা পরিশোধের বিষয়টি নিয়ে রনির সঙ্গে মাসুমের বিরোধ চলছিল।
তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে ওয়াসিম পাওনা টাকা চাইতে মাসুমের ব্যবসায়িক কক্ষে যান। সেখানে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে ওয়াসিম অচেতন হয়ে পড়ে যান।
মাসুমের দুলাভাই জানান, পরে পুলিশের কাছ থেকে তিনি জানতে পারেন, ওয়াসিম অচেতন হয়ে পড়ে যাওয়ার পর তাকে ভবনের পাশের মাটির নিচে পুঁতে রাখা হয়। ওই স্থানেই মাটি দিয়ে মরদেহটি চাপা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। আজ (শুক্রবার) ভোরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ওয়াসিমের মরদেহ উদ্ধার করে।
নিহতের শ্যালক মুরাদ হোসেন জানান, গত ৮ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে ওয়াসিমের যোগাযোগ হয়। ওই দিন ওয়াসিমকে তিন লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটি চেক দেওয়ার কথা ছিল বলে তারা জানতে পারেন।
মুরাদ বলেন, ৮ সেপ্টেম্বর দুপুরের পর থেকেই ওয়াসিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। একইসঙ্গে ওয়াসিমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তারা। একপর্যায়ে অভিযুক্ত মাসুমের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। সে সময় মাসুমের স্ত্রী ওয়াসিমের বিষয়ে কোনো খোঁজ জানেন না বলে জানান। তিনি শুধু বলেন, ওয়াসিম বাসায় এসেছিলেন, পরে চলে গেছেন।
একপর্যায়ে ওয়াসিমের কোনো সন্ধান না পেয়ে তার পরিবারের সদস্যরা লালবাগ থানায় গিয়ে নিখোঁজের বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্নভাবে ওয়াসিমের সন্ধান চালায় পুলিশ।
মুরাদ জানান, একপর্যায়ে পুলিশ জানতে পারে, ওয়াসিমকে হত্যা করে একটি ভবনের নিচতলার পাশের মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুরাদ আরও জানান, তার দুলাভাইয়ের মরদেহ লুকিয়ে রাখতে আট বস্তা মাটি এনে বাসার পাশে তাকে মাটিচাপা দেওয়া হয়েছিল। তিনি বলেন, তার বোনের স্বামীকে হত্যা করা হয়েছে। এখন তার বোন ও পরিবারের কী হবে এ নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তার ভাষ্য, তিন লাখ টাকা নেওয়ার পর প্রতি মাসে ৩৫ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা পরিশোধ করা হয়নি। পরে তাকে হত্যা করা হয়েছে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর ওয়াসিমক নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিচতলার পাশের মাটির নিচ থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় মাসুম চৌধুরীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৩ দিন আগে
লালবাগে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’
রাজধানীর লালবাগের আজিমপুর এলাকার একটি সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ব্যবসায়িক মন্দার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
রবিবার (৫ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজ্জাকের বাড়ি রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার এলাকায়। তার বাবার নাম মৃত ফকির চান। তিনি একটি বেসরকারি কোম্পানির সঙ্গে জমিজমা-সংক্রান্ত ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
তাকে হাসপাতালে নিয়ে আসা সিফাত জানান, নিহত ব্যক্তি সম্পর্কে আমার বড় ভাইয়ের শশুর। তিনি একটি বেসরকারি ডেভলপার কোম্পানির সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসায় মন্দা হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে চিন্তিত ছিলেন।
আজ (রবিবার) সকালে আজিমপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। এ সময় কাউকে কিছু না বলে ওই সাততলা ভবনের ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৮১ দিন আগে
লালবাগে ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
রাজধানীর লালবাগে একটি বাসার ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) রাতে লালবাগের বিডিআর ২ নম্বর গেটের নয়াপল্টন গলিতে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে ঢামেকে নিয়ে আসা মো. হোসেন নামের এক ব্যক্তি জানান, বিডিআর ২ নম্বর গেটের নয়াপল্টন গলির একটি বাসার চারতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে কয়েকজন পথচারী মিলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার নাম পরিচয়ও জানতে পারিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
১৬৫ দিন আগে
লালবাগে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত
রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় সংঘবদ্ধ পিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ১৪ আগস্ট শহীদনগর লোহার ব্রিজ এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের সঙ্গে তৌফিকুল জড়িত ছিলেন বলে সন্দেহ করেন স্থানীয়রা। এরপর শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আজিমপুর আর্মি ক্যাম্পের একটি দল। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, তৌফিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
৪০৩ দিন আগে
লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আরও পড়ুন: পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
রবিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের সময় ৯২ লালবাগ রোডের মদিনা মিষ্টান্নভাণ্ডারে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: টঙ্গীতে এসকে+এফ ফার্মাসিউটিক্যালসের গুদামের আগুন নিয়ন্ত্রণে
মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে
১০৯৫ দিন আগে
লালবাগ থেকে ৬ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ: পুলিশ
রাজধানী থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) ৬ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ আগস্ট) লালবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২০ আগস্ট) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে পুলিশ ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে কাভার্ডভ্যান চাপায় ছাত্রদল নেতা নিহত
গ্রেপ্তাররা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিশান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. হাসানুর রহমান (৩২)।
কেন্দ্রীয় সহসম্পাদক শাহাদাত হোসেন (৩১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইউনিটের সিনিয়র যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র সংগঠন দলের আন্দোলন জোরদার করার পরিকল্পনা করছিল।
তারা দেশকে অস্থিতিশীল করার জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করেছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ছাত্রদল নেতা খুন: বিএনপির কেন্দ্রীয় নেতা খোকনসহ ৭০ জনের নামে মামলা
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়: আদালত চত্বরে বিক্ষোভ, ছাত্রদল নেতা আটক
১১৩১ দিন আগে
শেষ হলো লালবাগ কেল্লার হাম্মামখানার সংস্কার
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে লালবাগ কেল্লার ঐতিহাসিক হাম্মামখানা সংস্কার করেছে।
সম্প্রতি সংস্কার ও পুনরুদ্ধার করা পুরান ঢাকার লালবাগ কেল্লায় অবস্থিত মুঘল আমলের হাম্মাম খানা (বিশেষ ধরনের গোসলের স্থান) উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আরও পড়ুন: লালবাগে তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা!
২০২১ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) কার্যক্রমের আওতায় দুই বছর মেয়াদী পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজটি শুরু হয়। ১৭ শতকে তৈরি প্রাচীণ লালবাগ দুর্গের তিনটি প্রধান কাঠামোর অন্যতম মুঘল হাম্মাম খানার পুনরুদ্ধার ও স্থাপত্য কলার নথিবদ্ধকরণের কাজে এএফসিপি তহবিল থেকে মোট ১ লাখ ৮৫ হাজার ৯৩৩ আমেরিকান ডলার (প্রায় ২ কোটি টাকা) খরচ করা হয়েছে।
পুনরুদ্ধার করা মুঘল হাম্মাম খানা উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘রেস্টরিং, রেট্রোফিটিং অ্যান্ড থ্রিডি আর্কিটেকচারাল ডকুমেন্টেশন অব হিস্টোরিকাল মুঘল-এরা হাম্মাম খানা অ্যাট লালবাগ ফোর্ট’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রদূত হাস বলেন, ‘বিশ্বজুড়ে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রসার, মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করা যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার। আগামী প্রজন্মের জন্য আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বিদেশে যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগগুলোর অন্যতম হলো অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)।
গত ২০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশে ১১টি এএফসিপি প্রকল্পকে সহায়তা দিয়েছে যার মোট প্রকল্প মূল্য প্রায় ৬ কোটি টাকা (৫,৭৬,০০০ আমেরিকান ডলার)।
আরও পড়ুন: রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
লালবাগে ভবনে অগ্নিকাণ্ড
১২৮২ দিন আগে
রাজধানীতে ক্রিকেট খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর লালবাগ এলাকায় ক্রিকেট খেলতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে বৃহস্পতিবার বিকালে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১২ বছর বয়সী তুষার আহমেদ কায়েস বেসরকারি চাকরিজীবী মো. দেলোয়ার হোসেন ও গৃহবধূ হ্যাপি আক্তারের একমাত্র সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি মো. লিটনের বরাত দিয়ে জানান, বিকালে বড় ভাট মসজিদ এলাকায় ক্রিকেট বল ফেরত আনার জন্য এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দেয়ার সময় তুষার মাটিতে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানিয়ে তিনি (পরিদর্শক) বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বালুবোঝাই ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু
ঘুমের ঘোরে ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু
১৩৩৭ দিন আগে
রাজধানীতে ব্যবসায়ী ও তার সহকারীকে হত্যা: গ্রেপ্তার ৪
রাজধানীর লালবাগ এলাকা থেকে স্থানীয় এক কাঁচামাল ব্যবসায়ী ও তার সহকারীকে অপহরণের পর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুজ্জামান হাওলাদার (৪০), মো. এ আজিজ শিকদার (৩৪), হাফেজ চৌকিদার (৪৬) ও দেলোয়ার হোসেন মোল্লা দেলু (৩৫)।
পুলিশ জানায়, রাজধানী ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন: ১০ বছর আত্মগোপনের পর মিরপুরে ২২ মামলার আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্লাস্টিক কাঁচামাল ব্যবসায়ী জুয়েল শিকদারের বাবা ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে গত ১৫ ডিসেম্বর রাতে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং বরিশাল মেহেদীগঞ্জ উপজেলায় জুয়েল ও তার সহকারী মোরশেদ আলমের সর্বশেষ অবস্থান খুঁজে বের করে। পরে ডিএমপি চকবাজার পুলিশ হতাহতদের উদ্ধারে অভিযান চালালেও চার অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এতে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা টাকা ছিনতাইয়ের জন্য জুয়েল ও মোর্শেদকে অপহরণের কথা স্বীকার করেছে। টাকা পেয়ে বরিশালের মেঘনা নদীর মাঝখানে মাছ ধরার ট্রলারে করে তাদের শ্বাসরোধ করে হত্যা করে তারা। তারা নদীতে ডুবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে চকবাজার মডেল থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৩১ সদস্য আটক: র্যাব
১৩৬৫ দিন আগে
লালবাগ থানায় দৃষ্টিনন্দন গ্রন্থাগার
বই পড়ার অভ্যাস দিন দিন কমছে। ভার্চুয়াল দুনিয়ার ব্যস্ততায় বইয়ের পাতার গন্ধের স্মৃতি এখন অনেকের কাছেই অতীত। তাই এই অভ্যাস যেন মানুষের মধ্যে আবারও ফিরে আসে সেই প্রয়াস থেকে রাজধানীর লালবাগ থানায় এ বছর তৈরি করা হয়েছে গ্রন্থাগার।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ ইউএনবিকে জানান, বিভিন্ন প্রয়োজনে মানুষ থানায় যারা আসেন তাদের অনেক সময় অপেক্ষা করতে হয়। সেই সময়টা যেন তারা বই পড়ার মাধ্যমে ব্যয় করতে পারে সেই উদ্দেশ্যেই গ্রন্থাগারটি করা।
আরও পড়ুন:হলিউডের মোশন গ্রাফিক ডিজাইনার বাংলাদেশের জিসান কামরুল হাসানের গল্প
শুধু তাই নয়, এলাকাবাসীদের জন্যেও এই গ্রন্থাগার উন্মুক্ত রাখা হয়েছে। বসে বই পড়ার সুযোগের পাশাপাশি কেউ চাইলে বাসায় বই নিয়ে যেতে পারেন।
গ্রন্থাগার নিয়ে এম এম মুর্শেদ বলেন, ‘বই পড়ার অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডিজিটাল দুনিয়ায় এখন এতো ব্যস্ত যে বই পড়ার অভ্যাস দূর হয়ে যাচ্ছে। সেই চিন্তা থেকে আমাদের ডিপার্টমেন্টের অনেকের সহযোগিতায় গ্রন্থাগারের উদ্যোগটি নেয়া। আমরা চেষ্টা করছি এখানে বইয়ের সংগ্রহ আরও বাড়াতে।’
রাজধানীর বেড়ি বাঁধ রাস্তার পাশেই লালবাগ থানার নতুন ভবন। দৃষ্টিনন্দন এই থানার দ্বিতীয় তলার একটি কক্ষে গ্রন্থাগারটি তৈরি হয়েছে। সেখানে প্রবেশ করতেই বাম পাশে চোখে পড়বে পুরো দেয়ালজুড়ে বইয়ের সমাহার।
গ্রন্থাগারে সংগ্রহে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো বই। এছাড়াও রয়েছে বিভিন্ন উপন্যাস, ছোটগল্প, আইনবিষয়ক বই, গোয়েন্দা গল্পসহ নানা ধরনের সংগ্রহ। মূলত বিভিন্ন বয়সের পাঠকদের কথা চিন্তা করে গ্রন্থাগারটি সাজানো হয়েছে।
গ্রন্থাগারে আসা একজন পাঠক ইউএনবিকে বলেন, ‘আমি মূলত একটি জিডি করার জন্য থানায় এসেছি। কিছুক্ষণ যেহেতু অপেক্ষা করতে হবে তাই লাইব্রেরিতে আসা। বেশ নান্দনিক উদ্যোগ লেগেছে আমার কাছে। কয়েকটি পছন্দের বই পেলাম এখানে সেগুলোর একটি পড়ে সময় কেটে গেল। এমন উদ্যোগ দেশের প্রতিটি থানায় করা গেলে আরও ভালো হবে মনে করি।’
থানার কর্মকর্তাদের অনেকেরই রয়েছে বই পড়ার অভ্যাস। কিন্তু কর্মরত থাকা অবস্থায় গ্রন্থাগারে বসে বই পড়ার অভ্যাসটা হয় না অনেকের। তাই সুযোগ হলে পছন্দের বইটি বাসায় নিয়ে যান তারা।
আরও পড়ুন:এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরষ্কার জয়ী টেইলর সুইফট
নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
১৪৮৫ দিন আগে