থার্টিফার্স্ট নাইট
থার্টিফার্স্ট নাইট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা
থার্টিফার্স্ট নাইট উদযাপনে এবারও আতশবাজি পোড়ানো ও ফানুশ ওড়াতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক সময় থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। আপনারা যদি আগে থেকে তাদের বুঝান যে, এটা করা ঠিক না, তাহলে তারা সাবধান হবে।’
তিনি বলেন, ‘অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি (মদ্যপান) খায়। এ বিষয়ে আপনারা তাদের নিষেধ করতে পারেন।’
আরও পড়ুন: বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
থার্টিফার্স্ট নাইটে যে নরমাল বারগুলোর আছে সেগুলো বন্ধ রাখা হবে বলে জানান উপদেষ্টা।
এ সময় তরুণদের পানি-টানি খাওয়ার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘কনফাইন্ড (ঘরের মধ্যে বসে খেতে হবে), রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।’
৬৪৫ দিন আগে
বড়দিন, নতুন বছর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হবে: ডিএমপি কমিশনার
বড়দিন ও খ্রিষ্টীয় নতুন বছর উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে সোমবার জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
২০৯৩ দিন আগে
খুলনায় জুসের বোতলে আসছে ফেনসিডিল!
থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বেনাপোল ও সাতক্ষীরার সীমান্ত দিয়ে জুসের মধ্যে পাচার হয়ে খুলনায় ঢুকছে ফেনসিডিলের চালান।
২৪৪৯ দিন আগে