মেক্সিকো
মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুকধারীর গুলি, নিহত ১১
মেক্সিকোর একটি ফুটবল মাঠে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
স্থানীয় সময় রবিবার (২৫ জানুয়ারি) দেশটির রাজধানী মধ্য মেক্সিকোর একটি ফুটবল মাঠে এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সালামাঙ্কার মেয়র সেজার প্রিয়েতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, ফুটবল ম্যাচের শেষে বন্দুকধারীরা সেখানে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশু রয়েছে বলেও জানান তিনি।
এই হামলাকে শহরে চলমান ‘অপরাধের ঢেউয়ের’ অংশ আখ্যা দিয়েছেন মেয়র। সেই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে তিনি প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সহযোগিতা কামনা করেছেন।
গুয়ানহুয়াতো প্রদেশের প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, তারা এ ঘটনা তারা তদন্ত করছে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদারে ফেডারেল কর্তৃপক্ষের সহযোগিতা নিচ্ছে।
গত বছর মেক্সিকোর গুয়ানহুয়াতোতে সর্বাধিক হত্যকাণ্ড ঘটেছে। সান্তা রোজা দে লিমা নামের স্থানীয় একটি অপরাধী দল সেখানকার শক্তিশালী জালিস্কোর নিউ জেনেরেশন কার্টেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।
মেয়র বলেন, ‘দু্র্ভাগ্যজনকভাবে কিছু অপরাধী গোষ্ঠী কর্তৃপক্ষকে বশে আনতে চাচ্ছে। তবে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।’
মেক্সিকো সরকারের তথ্য অনুসারে, ২০২৫ সালে দেশটির প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৭.৫ জনকে হত্যা করা হয়। এটি ২০১৬ সালের পর থেকে দেশটিতে সবচেয়ে কম হত্যাকাণ্ডের হার। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই তথ্য দেশটির সার্বিক অপরাধের চিত্র তুলে ধরতে পারেনি।
৬ দিন আগে
আমেরিকা-মেক্সিকো সীমান্তে বন্দুকধারীদের হামলায় নিহত ১৮
আমেরিকার টেক্সাসের সীমান্তবর্তী মেক্সিকোর রেনোসা শহরের বিভিন্ন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: প্রেমের সম্পর্ক: আমেরিকা থেকে বাংলাদেশে এলেন মার্কিন নারী
মেক্সিকোর নিরাপত্তা বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকালে বেশ কয়েকটি গাড়িতে করে এসে পূর্ব রেনোসার বিভিন্ন এলাকায় হামলা চালায় বন্দুকধারীরা। আমেরিকা-মেক্সিকো সীমান্তের একটি সেতুর কাছে পুলিশের উপরে হামলার সময়ে নিহত হন এক ব্যক্তি। বাকিদের নির্দিষ্টভাবে নিশানা করে হামলা চালানো হয়েছে নাকি তারা এলোপাথারি হামলার শিকার হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
হামলার পরই অভিযানে নামে সেনা, ন্যাশনাল গার্ড, পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: নির্বাচনে হেরে আমেরিকাতেও ভোট কারচুপির অভিযোগ তোলা হয়েছে: ইসি
পুলিশ জানিয়েছে, তারা এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির গাড়ির বুট থেকে দু’জন নারীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের অভিযোগ, ওই দু’জনকে অপহরণ করেছিল আটক হওয়া ব্যক্তি। তিনটি গাড়িও জব্দ করেছে পুলিশ বাহিনী।
আরও পড়ুন: যুক্তরাজ্যকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে চায় ঢাকা
কর্তৃপক্ষ হামলার ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে।
১৬৮৫ দিন আগে