সাতছড়ি জাতীয় উদ্যান
হবিগঞ্জে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব অস্ত্র ও গোলাবারুদ দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে জানান বিজিবি অধিনায়ক।
তিনি আরও জানান, গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা, ৫৯ বোতল মদ ও ২১টি গরু আটক করা হয়েছে।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানে কয়েক দফা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটা গান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
একই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফায় উদ্যানের ভেতরে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলি ধারণক্ষমতাসম্পন্ন আটটি বেল্ট ও উচ্চক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি-নট-ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড ও মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এরপর ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান চালিয়ে ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়।
২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।
পরবর্তীতে ২০২১ সালের ২ মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে উদ্যান থেকে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে।
ওই বছরের ১৩ আগস্ট সাতছড়ি জাতীয় উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে বিজিবি।
একই বছরের ২৭ ডিসেম্বর ১৫টি রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি), ২৫টি বুস্টার ও ৫১০টি লংরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি উদ্ধার করে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।
১৫ দিন আগে
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১৫টি রকেট প্রফেল গ্রেনেড (আরপিজি), ২৫টি বুস্টার এবং লংরেঞ্জ অটোমেটিক মেশিনগানের ৫১০টি গুলি উদ্ধার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।
এই অভিযানের নেতৃত্বকারী সিটিটিসি’র ডিআইজি আসাদুজ্জামান এদিন বিকালে চুনারুঘাট থানায় এক প্রেস বিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, রবিবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পিস্তলসহ আটক হন আবেল ত্রিপুরা অমিত (৩৩) নামে এক যুবক। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই ঢাকা থেকে তাকে নিয়ে সাতছড়িতে রওয়ানা হন তারা।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার অস্ত্র-মাদক জব্দ, আটক ২
অমিত খাগড়াছড়ি জেলার পানচড়ির এলাকার বিশু ত্রিপুরার ছেলে।
তিনি জানান,এ নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য নবমবারের মতো অভিযান চালানো হলো। আবেলকে জিজ্ঞেসাবাদ করে তার দেয়া তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তী অভিযান চালানো হবে।
প্রেস বিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের জয়েন্ট কমিশনার ইলিয়াস শরীফ, স্পেশাল একশন গ্রুপের ডিসি আবদুল মান্নান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী প্রমুখ।
আরও পড়ুন: মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১: ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার
১৭১২ দিন আগে