বিটিএমএ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ, সমস্যা সমাধানে কমিটি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। এ সময় বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয়
বৃদ্ধিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
পরে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা ও সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামও উপস্থিত ছিলেন।
১৫ দিন আগে
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বলসহ অনুদান দিয়েছে বিটিএমএ
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আজ বুধবার (১৭ জানুয়ারি) সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বলসহ অনুদান দিয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সহায়তার চেক ও ৬ হাজার কম্বল হস্তান্তর করেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন।
আরও পড়ুন: গ্যাসের দাম না বাড়াতে সরকারের প্রতি বিটিএমএ’র আহ্বান
৯৩২ দিন আগে
গ্যাসের দাম না বাড়াতে সরকারের প্রতি বিটিএমএ’র আহ্বান
গ্যাসের দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে টেক্সটাইল মালিকেরা বলেছেন, গ্যাসের দাম বাড়লে তাদের উৎপাদন খরচ বাড়বে।
তারা স্থানীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্যাস সংকট মোকাবিলায় সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ আহ্বান জানান।
বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘যদি গ্যাসের দাম আরও বাড়ানো হয়, তাহলে এটি স্থানীয় টেক্সটাইল প্রস্তুতকারকদের উপর বড় প্রভাব ফেলবে যারা রপ্তানিমুখী তৈরি পোশাক (আরএমজি) শিল্পে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সরবরাহ করে আসছে।
আরও পড়ুন: প্রত্যাখ্যানের পরও ফের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব
তিনি দাবি করেন, গ্যাসের দাম বাড়ানো হলে তাদের উৎপাদন খরচ ২৫ শতাংশ বৃদ্ধি পাবে যা বিশ্ববাজারে দেশীয় টেক্সটাইলকে অ-প্রতিযোগিতা করে তুলবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে স্থানীয় টেক্সটাইল মিলাররা তীব্র গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছেন। ফলে তাদের উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে হচ্ছে।
বিটিএমএ সভাপতি বলেন, গত তিন মাস ধরে গ্যাস সংকটের কারণে, আমরা আশংকা করছি, স্থানীয় বাজারে টেক্সটাইল উৎপাদনে ১ দশমিক ৫ বিলিয়ন এবং রপ্তানি বাজারের জন্য দুই বিলিয়ন ক্ষতি হবে।
বিটিএমএ এসময় সরকারের কাছে পাঁচ বছরের একটি দীর্ঘমেয়াদী জ্বালানি নীতিও দাবি করেছেন ।
তারা বলেন, ২০১৯ সালে সর্বশেষ দাম বৃদ্ধির পর বর্তমানে টেক্সটাইল মিলগুলোকে প্রতি ইউনিট গ্যাসের জন্য ১৩ দশমিক ৮৫ টাকা দিতে হয়।
আরও পড়ুন: গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার: বিএনপি
১৬৫০ দিন আগে