উপজেলা প্রশাসন
প্রশাসনের উদ্যোগে খারদিয়া-ময়েনদিয়ার দীর্ঘদিনের বিরোধ নিরসনের পথে
ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া ও বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ, উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা নিরসনে প্রশাসনের আন্তরিক উদ্যোগে শান্তি ও সম্প্রীতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষকে মুখোমুখি সংঘাত থেকে সরিয়ে এনে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
খারদিয়া এলাকার নেতৃত্বে মুশফিক বিল্লা জিহাদ, অন্যদিকে ময়েনদিয়া এলাকার নেতৃত্বে আব্দুল মান্নান মাতুব্বর। দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে আঞ্চলিক বিরোধ চলছে। উভয় পক্ষের ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া বিরোধের জেরে শতাধিক মানুষ আহত হয়েছে।
সম্প্রতি বিরোধপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন। একপর্যায়ে তারা দুই পক্ষের মানুষকে শান্ত করেন এবং পরস্পরের সঙ্গে কোলাকুলি করিয়ে সম্প্রীতির বার্তা দেন।
ছোট্ট এই উদ্যোগকে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ নিরসনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের প্রচেষ্টায় দীর্ঘদিনের এই আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির পথ আরও সুগম হয়েছে।
সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম জানান, দীর্ঘদিনের বিরোধের কারণে দুই এলাকার মানুষের মধ্যে উত্তেজনা ও অবিশ্বাস তৈরি হয়েছিল। প্রশাসনের সময়োপযোগী উদ্যোগে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা থাকবে প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে খারদিয়া ও ময়েনদিয়ার মানুষের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান হবে এবং ভবিষ্যতে দুই এলাকার মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সনাক সদস্য হাসানউজ্জামান বলেন, অবশ্যই সাধুবাদ জানাই সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনকে, দীর্ঘদিনের এ বিরোধ যদি নিষ্পত্তি করা সম্ভব হয়, ওই দুটি অঞ্চলের জন্য এর থেকে আনন্দের আর কিছু নেই। আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আহ্বান জানাব, সাধারণ মানুষের নিরাপত্তা ও সম্পদ রক্ষার স্বার্থে প্রয়োজনে দফায় দফায় আলোচনার মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা প্রয়োজন। এই আধিপত্য নিয়ে আর যেন মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি না হয়।
এ প্রসঙ্গে সালথা উপজেলার ইউএনও দবিরউদ্দিন বলেন, মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান, উত্তেজনা প্রশমন ও পারস্পরিক সম্প্রীতি ফিরিয়ে আনাও প্রশাসনের দায়িত্বের অংশ। তবে এ ক্ষেত্রে স্থানীয় শান্তিপ্রিয় মানুষকে এগিয়ে আসতে হবে, পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক কর্মীদের সদিচ্ছার দরকার বলে মনে করেন তিনি।
অন্যদিকে বোয়ালমারীর ইউএনও রকিবুল হাসান বলেন, মানুষের শান্তি প্রতিষ্ঠা করার কাজে আমরা সবসময় চেষ্টা করে চলছি।
প্রশাসনের এই কর্মকর্তারা আরও বলেন, দীর্ঘ দিনের বিরোধী দুই পক্ষকে প্রাথমিকভাবে মেলানো সহজ ছিল না। তবে মানুষের শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।
৩২ দিন আগে
কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
সোমবার কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের দায়ে নাগেশ্বরী পৌরসভায় অবস্থিত মেসার্স কে. বি. ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে অবৈধ ৫ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত অভিযানে নেতৃত্বে ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধ ইটভাটা বন্ধে পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু
পরিবেশ অধিদপ্তরে ৫ ম্যাজিস্ট্রেট দিতে হাইকোর্টের নির্দেশ
১৩৭২ দিন আগে
ফরিদপুরে এক মিনিটের ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড
ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ৫টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা ভেঙে উপড়ে পড়েছে। বিনষ্ট হয়েছে জমিতে রোপন করা পাটসহ নানা ফসল। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
আরও পড়ুন: ভারত উপকূলে আঘাত আনলো ঘূর্ণিঝড় ইয়াস
প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘূর্ণিঝড়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দী গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ঘুর্ণিঝড় ইয়াসের সম্ভব্য ক্ষতি এড়াতে চট্টগ্রামে প্রস্তুতি সম্পন্ন
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু।
আরও পড়ুন: পটুয়াখালীতে ইয়াসের প্রভাবে ১৬ গ্রাম প্লাবিত
মো. ওয়াদুদ মাতুব্বার জানান, দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘূর্ণিঝড়ে সালথা ও নগরকান্দা উপজেলার ৫টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।
১৯৫৭ দিন আগে
ঝালকাঠিতে আশ্রায়ন প্রকল্প নির্মাণের ৭ মাসেও বরাদ্দ পাননি ভূমিহীনরা
ঝালকাঠি সদর উপজেলার বসন্ডা ইউনিয়নে কুনিহারী আশ্রায়ন প্রকল্প নির্মাণ শেষ হওয়ার ৭ মাস পেরিয়ে গেলেও সুবিধাভোগী পরিবারের বসবাসের জন্য বরাদ্দ দেয়া হয়নি।
২২০৭ দিন আগে
চতুর্থ বিয়ে করতে গিয়ে শ্রীঘরে ভাইসহ বিয়েপাগল বর
বিয়ে করেন আর কিছুদিন পর বউ ছাড়েন। তবে এবার চতুর্থবারের মতো অপ্রাপ্ত বয়ষ্ক এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে ধরা খেয়ে বরযাত্রী ভাইসহ বিয়েপাগল এক ব্যবসায়ীকে বাসরঘরের পরিবর্তে যেতে হয়েছে শ্রীঘরে।
২৩১৩ দিন আগে
যশোরে আরও এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত
যশোরের বাঘারপাড়া উপজেলায় খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রের করোনাভাইরাস ধরা পড়েছে।
২৩৫১ দিন আগে
করোনা সংক্রমণ ঠেকাতে বাগেরহাটের বিভিন্ন মাঠে বসছে হাট
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাগেরহাটে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন গ্রামের সাপ্তাহিক হাটগুলো মাঠে স্থানান্তর করা হয়েছে।
২৩৫৭ দিন আগে
ভোলায় বউভাত বন্ধ করল উপজেলা প্রশাসন
করোনাভাইরাস প্রতিরোধে ভোলার দৌলতখানে বউভাতের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
২৩৯০ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের দুপক্ষে সংঘর্ষে আহত ১০
শিবগঞ্জে শুক্রবার বিকালে মুজিব বর্ষের ক্ষণগণনার অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২৪৬০ দিন আগে