মুয়াজ্জিন
উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীতে উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ইমামরা তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করলে সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সমাজের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের মালিকানা অনুভব করবেন।
সোমবার (১৬ মার্চ) সিলেট নগরীর সারদা হলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত মহানগরীর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে দলের পরিকল্পনা তুলে ধরা হয়েছিল। পরিকল্পনার অংশ হিসেবে ইমামদের কল্যাণে সরকার দুটি লক্ষ্য নির্ধারণ করেছে। সে লক্ষ্যে ইমামদের মর্যাদা রক্ষায় ব্যক্তিগত ইচ্ছায় নিয়োগ ও চাকরিচ্যুতি রোধে রাষ্ট্র স্বীকৃত একটি বিধিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি ইমামদের জন্য এমন সম্মানীর ব্যবস্থা করা হবে, যাতে চার থেকে ছয় সদস্যের একটি পরিবার স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারে।
তিনি বলেন, বর্তমান সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর আস্থাভাজন। আগামী দিনে সিলেট সিটি করপোরেশনে উন্নয়নের বিপ্লব ঘটবে। সিসিকের আওতাধীন সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত করা হবে। নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা, বিনোদন ও হাঁটার উপযোগী পার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি সিলেট থেকে অনলাইন জুয়া ও মাদক চিরতরে নির্মূলের উদ্যোগ নেওয়া হবে এবং এসব কাজে সিসিক প্রশাসক সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন।
সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট মহানগরীর ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম এবং ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনের মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী দেওয়া হয়েছে।
১০২ দিন আগে
চাঁদপুরে মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে পালিয়ে গেল যুবক
চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে ঢুকে ফজরের আযান চলাকালীন সময়ে মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদুকে কুপিয়ে পালিয়ে গেছে এক যুবক।
রবিবার ভোররাতে একই এলাকার মোস্তাফিজুর রহমান মিঠু দেশিয় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে গিয়ে এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম তার বাবাকে আযান দেয়া অবস্থা কুপিয়ে জখম করার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চান। বাবার পক্ষে তিনি বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
মাদরাসার শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ফজরের আযানে ‘হাইয়াআলাস সালা, হাইয়াআলাস সালা’ বলার পর মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু বাঁচাও, বাঁচাও বলে চিৎকার দেয়। দ্রুত এসে দেখি মিঠু মসজিদ থেকে বেরিয়ে যায়।
অভিযুক্ত মিঠুর ছোট ভাই শাহ পরান বলেন, তার বড় ভাই মিঠু এই ঘটনায় জড়িত নন। যারা এমন হামলায় জড়িত তাদের শনাক্ত করে বিচারের দাবি জানান তিনিও।
তবে তার ভাই মিঠু সকাল থেকে পালাতক রয়েছেন বলে জানান তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গুরুতর আহত মুয়াজ্জিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: নাটোরে 'অভ্যন্তরীণ বিরোধের' জেরে ৩ শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে আহত
চট্টগ্রামে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
১০১৩ দিন আগে
বগুড়ায় মসজিদের ছাদ থেকে পড়ে মুয়াজ্জিন নিহত
বগুড়ায় মসজিদের পানির ট্যাংক পরিস্কার করতে গিয়ে পা পিছলে পড়ে আব্দুর রহমান (৬৫) নামে এক মুয়াজ্জিন মারা গেছেন। শনিবার দুপুরে কাহালুর বিবিরপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান শিলকঁওড় গ্রামের মৃত লোকমানের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রাকচাপায় নিহত ১, চালক আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, কাহালুর বিবিরপুকুর বাজার জামে মসজিদের মোয়াজ্জিন আব্দুর রহমান দুপুরে পানির ট্যাংক পরিষ্কার করতে ছাদে ওঠেন। সেখানে পা পিছলে নিচে পড়ে যান এবং তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাহালু থানার অরপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. আমবার হোসেন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তরসহ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারী নিহত
১৫১৮ দিন আগে