অফিস
‘চলেন যুদ্ধে যাই’: অফিসে যাওয়ার পথে বললেন প্রধানমন্ত্রী
সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু করতে আজ রবিবার সকালে বাসভবন থেকে বেরোনোর সময় হাসিমুখে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চলেন যুদ্ধে যাই।
তার এ চমকপ্রদ মন্তব্যটি গুলশানের বাসভবনের বাইরে অপেক্ষমাণ কর্মকর্তাদের অবাক করে দেয়। তবে মুহূর্তের মধ্যেই তারা বুঝতে পারেন যে, দেশ পরিচালনা এবং জাতীয় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার প্রাত্যহিক সংগ্রামকেই তিনি ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে যোগ দেওয়ার জন্য তার বাসভবন ত্যাগ করেন।
যথারীতি বাসা থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত কর্মী ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত ছিলেন। দরজা খোলার পর প্রধানমন্ত্রী তাদের বলেন, ‘কেমন আছেন আপনারা? চলেন যুদ্ধে যাই।’
রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তার। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
৯ দিন আগে
অফিসে আসা-যাওয়ায় অনিয়ম করলে পড়তে হবে শাস্তির মুখে
অফিস করার ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে বা সময়ের আগে বিনা অনুমতিতে অফিস ত্যাগ করলে কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির মুখে পড়তে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে অফিস আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
অফিস আদেশে বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবে না। রমজান মাসে বিকেল সাড়ে ৩টার আগে এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।
দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে। একইসঙ্গে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী নির্ধারিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
২২ দিন আগে
শরীয়তপুরে বিএনপির অফিসে অগ্নিকাণ্ড
শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা বিক্ষোভ মিছিলও বের করেন।
তারা আরও জানান, দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভোর ৫টার দিকে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি
৪২১ দিন আগে
পাসপোর্ট ও বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালাল আটক
গ্রাহক হয়রানিসহ নানা অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর এবং মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৫ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুদকের একটি দল আজ (রবিবার) সেখানে অভিযান চালায়।
তিনি জানান, দলটি প্রথমে ছদ্মবেশে বিভাগীয় পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে পাসপোর্ট অফিসে সেবা নিতে আগত সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।
আরও পড়ুন: বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা
তিনি আরও জানান, অভিযানের সময় দুই দালালকে হাতেনাতে ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে উদ্যোগ নিতে বলা হয়।
অপরদিকে, গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর বিআরটিএতেও অভিযান চালায় দুদক।
অভিযানে দুদকের সদস্যরা সাধারণ গ্রাহক সেজে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে বিভিন্ন গ্রাহক দীর্ঘদিন ধরে সেবা ও ডিজিটাল কার্ড পাচ্ছেন না।
এ বিষয়ে বিআরটিএ'র ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালকের (ইঞ্জি.) কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, দ্রুত ব্যবস্থা নিয়ে বিষয়টি সমাধান করার জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে।
দুটি অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
আরও পড়ুন: সাবেক ৫ সংসদ সদস্য ও পরিবারের বিদেশযাত্রায় দুদকের নতুন কমিশনের নিষেধাজ্ঞা
৪৫৭ দিন আগে
চার দিন বিরতির পর সোমবার অফিস খুলেছে
সরকারি অফিস-আদালত, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানে চার দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে আবার কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। দুর্গাপূজার একদিনের বর্ধিত এবং সাপ্তাহিক ছুটির দুটি নিয়মিত দিন যোগ হওয়ায় মানুষ একসঙ্গে ৪ দিন ছুটি পেয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজার ছুটি: ১০ অক্টোবর সারাদেশে ব্যাংক বন্ধ
সাধারণত বিজয়া দশমীতে একদিনই সরকারি ছুটি থাকে। তবে এ বছর অন্তর্বর্তীকালীন সরকার সপ্তমীর দিন (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করে কর্মচারীদের শুক্র ও শনিবারসহ ৪ দিনের ছুটি দেয়।
দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১১ দিন পর্যন্ত ছুটি থাকবে।
আরও পড়ুন: আরও একদিন বাড়ল দুর্গাপূজার ছুটি
৫১৯ দিন আগে
ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে খুলেছে অফিস
ঈদুল আজহার ছুটির পর বুধবার সীমিত কর্মীর উপস্থিতিতে কার্যক্রম শুরু করেছে সরকারি, বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
এদিন কর্মস্থলে ফেরা কর্মকর্তা-কর্মচারীদের একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত দেখা গেছে। তবে এখনও সবাই ঢাকায় না ফেরায় রাজধানীতে এখনও ঈদের আমেজ বিরাজ করছে।
স্বাভাবিক দিনের তুলনায় আজ রাস্তায় লোকজনের উপস্থিতি অনেক কম। ফলে গণপরিবহনও চলছে অনেক বেশি বিরতি নিয়ে। এছাড়া রাজধানীর দোকানপাটের বেশিরভাগই এখনও বন্ধ।
আরও পড়ুন: বিপুল জমায়েতের মাধ্যমে দেশব্যাপী ঈদুল আজহা উদযাপন
সোমবার (১৭ জুন) ঈদুল আজহা উদযাপন করেছে দেশের মুসলমানরা। ঈদ উপলক্ষে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি থাকলেও শুক্র-শনিবার থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুদিন আগে থেকেই শুরু হয়ে যায় ঈদ উৎসব।
ঈদের ছুটির পর প্রথম অফিস খুলেছে বুধবার (১৯ জুন)। এদিন সরকারি নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
গত ৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অফিসের এ নতুন সময়সূচি নির্ধারণ হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়। ১ বছর ৭ মাস ৩ দিন পর ওই সময়সূচি পরিবর্তন করে ফের ৯টা-৫টার অফিস সূচিতে ফিরেছে বাংলাদেশ।
আরও পড়ুন: বন্যাকবিলত সুনামগঞ্জে ঈদের আনন্দ মাটি
৬৩৬ দিন আগে
চট্টগ্রাম পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম, ঘুষ গ্রহণ, দুর্ব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের(দুদক) দল।
গ্রাহকদের দীর্ঘ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), চট্টগ্রাম-১ একটি দল বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন।
আভিযানিক দল প্রথমে ছদ্মবেশ ধারণ করে পাসপোর্ট অফিসে কোনো অনিয়ম আছে কি না তা পর্যবেক্ষণ করে এবং পাসপোর্ট করতে আসা সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে কাউন্টার, ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের কক্ষ পরিদর্শন করে।
এ সময়ে আনসার সদস্য আমানুল্লাহ এবং পুলিশের কনস্টেবল রিয়াদ ও ইমন বড়ুয়ার বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততা পাওয়া যায়। একই সময়ে গেইটের সামনে থেকে একজন দালালকেও হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি সিদ্দিকুর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সহকারী পরিচালক মো. এমরান হোসেন জানান, একজন সেবাগ্রহীতার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাসপোর্ট অফিসের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্ত দুজন স্টাফকে ডাকা হয়। তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালককে জানানো হয়। পুলিশ ও আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
এছাড়াও আটক দালাল মহসিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের জন্য পরিচালকের নিকট সোপর্দ করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট দুজন স্টাফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দুদককে জানাতে নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: মিরপুরে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, ২ জনের কারাদণ্ড
৭৪০ দিন আগে
রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ
পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: ইজতেমা উপলক্ষে সড়ক ও পার্কিং নির্ধারণ করল ডিএমপি-জিএমপি
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
মাহবুব হোসেন আরও বলেন, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন: সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণের দাবির সঙ্গে সরকার একমত: তথ্য প্রতিমন্ত্রী
এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলেও জানান তিনি।
এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় মোবাইলের মূল্য নির্ধারণ করতে হবে: বিটিআরসি চেয়ারম্যান
৭৪৮ দিন আগে
মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ
মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগবাগেরহাট-৪ আসনে (মোড়েলগঞ্জ-শরণখোলা) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার(৩১ ডিসেম্বর) গভীর রাতে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এই ঘটনা ঘটে।
দুষ্কৃতকারীরা ওই আগুন দিয়েছে বলে মনে করছেন প্রার্থী ও স্থানীয় প্রশাসন। তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ৭ জানুয়ারি ভোট দিন: শেখ হাসিনা
নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, দুষ্কৃতকারীরা তার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। তাদের খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে সামান্য ক্ষতি হয়েছে। দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খালিদ হোসেন জানান, ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে আগুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আমি দৌঁড়াতে পারি বলেই নড়াইলে মেগা প্রকল্প আসছে : মাশরাফি
৮০৬ দিন আগে
সিরাজগঞ্জে আ. লীগের অফিসে আগুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ এলাকার ভূতের মোড়ে আওয়ামী লীগের অস্থায়ী অফিসে আগুন দিয়েছে দুর্বত্তরা।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার মধ্যরাতে টিনের নির্মিত আওয়ামী লীগের ওই অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
আরও পড়ুন: গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একটি অবিস্ফোরিত ককটেলসহ বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মোল্লা সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আগুন দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পণ্যবাহী নছিমন আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাভারে পার্ক করা বাসে আগুন
৮৫৩ দিন আগে