দুবাই প্রবাসী
ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসীর মরদেহ বাড়ি পৌঁছে দিলেন মন্ত্রী
ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ সিলেটে পৌঁছেছে। বিমান থেকে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মরদেহটি গ্রহণ করেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, চলমান যুদ্ধে এ পর্যন্ত চারজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে আহম্মেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। বাকি তিনজন প্রবাসীর মরদেহও বিদেশে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে দেশে আনা হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ‘ক্রাইসিস টিম’ গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে যুদ্ধের কারণে যারা ঘর থেকে বের হতে পারছেন না, তাদের খাদ্য সহায়তা এবং আহতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির আশপাশে অবস্থানরত প্রবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রবাসীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের সংকট মোকাবিলায় সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রবাসীদের জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।
এ সময় তিনি জানান, লেবাননেও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এ সময় নিহত আহম্মেদ আলীর স্বজন কামাল আহমেদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ভাই ২৭ বছর ধরে প্রবাসে বসবাস করছিলেন। আমি মনে করি, তিনি এদেশের একজন শ্রেষ্ঠ প্রবাসী। আমার ভাই যুদ্ধে নিহত হওয়ার পর থেকে মরদেহ দেশে আনা পর্যন্ত প্রধানমন্ত্রী যে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীও আমার ভাই নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং মরদেহ দেশে আনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছেন।’
মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে নিহত প্রবাসীর সন্তান আব্দুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নিহত প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় নিহতের গ্রামের বাড়িতে যান।
১৮ দিন আগে
ফুলবাড়ীতে দুবাই প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুবাই প্রবাসী মাসুদ রানা নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
সোমবার (৪ মার্চ) নিজ বাড়ির উঠানের আমগাছে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলানো অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
মাসুদ রানা উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবুবক্কর সিদ্দিকের একমাত্র ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাসুদের বাড়িতে বিয়ের আমেজ চলছিল। রবিবার তার মা মনোয়ারা বেগম হঠাৎ অসুস্থ বোধ করলে মাসুদ চিকিৎসার জন্য তার মাকে কুড়িগ্রামে নিয়ে যান। ডাক্তার দেখানোর পর মাকে ছোট বোনের বাড়িতে রেখে ফেরেন মাসুদ।
সোমবার সকালে বাড়ির কাজের লোকজন এসে মাসুদকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঠানের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে তার মা, স্ত্রী ও শ্বশুর বাড়ির আত্মীয়-স্বজন বাড়িতে চলে আসে। এদিকে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে সোমবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। নিহতের স্বজনের পরামর্শ অনুযায়ী পুলিশ লাশ নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানান, ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পল্লবীতে নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
নিখোঁজের ২ দিন পর নবম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার
৭৫৩ দিন আগে
হাটহাজারীতে বাড়িতে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে বসত বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ফোরকান (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। সৃষ্ট আগুনের একটি বাড়ি পুড়ে গেছে। শনিবার ভোর ৫টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এই আগুনের ঘটনা ঘটে।
নিহত ফোরকান উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস জানায়, দুবাই প্রবাসী ছবুরের বোনের স্বামী ফোরকান প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার ভোরে ছবুরের রুমে আগুন লাগলে তা দ্রুত অন্যান্য রুমেও ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ায় ফোরকানকে আর বের করা যায়নি। এতে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. মঞ্জু, মো. ফরিদ, মো. মাসুম, মো. জমির, মো. সালাউদ্দিন ও মো. রহিম।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাজাহান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে ফোরকান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনা দুদক কার্যালয়ে আগুন, পুড়ে গেছে ফাইলপত্র
চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন
হবিগঞ্জে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন
১৩৯৩ দিন আগে