আইসিএমএবি
মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে দুর্বল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে: অর্থমন্ত্রী
মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে দুর্বল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, যার ফলে যোগ্য ও মৌলিক কোম্পানিগুলো বাজারে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে এবং পুঁজিবাজার ও আর্থিক খাতের প্রতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (২০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কর্তৃক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) যৌথ সহযোগিতায় আয়োজিত এফএআর সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল— ট্রাস্টওয়ার্দি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং: হোয়াট রিয়েলি ম্যাটার্স।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি একটি অস্থির সময় পার করেছে। নিয়ন্ত্রণকারী সংস্থা, তদারকি ব্যবস্থা ও পর্যবেক্ষণকারী সংস্থাসমূহ প্রায় অকার্যকর হয়ে পড়ায় আর্থিক খাতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এছাড়া মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে দুর্বল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, যার ফলে যোগ্য ও মৌলিক কোম্পানিগুলো বাজারে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে।
আর্থিক খাতের বর্তমান সংকট উত্তরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, আমরা এখন একটি ক্রসরোডে (মোড়ে) দাঁড়িয়ে আছি। বর্তমান সরকার এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।
তিনি বলেন, এফআরসি, আইসিএবি এবং আইসিএমএবির মতো প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করছে, তার ওপরই অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। কোনো নিয়ন্ত্রণকারী সংস্থার পক্ষে প্রতিদিন ভুল বের করা সম্ভব নয়। তাই হিসাববিদদের নিজেদের এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সবার আগে ‘সেলফ-রেগুলেট’ বা স্বপ্রণোদিত নিয়ন্ত্রণের ভূমিকা নিতে হবে।
বাণিজ্যমন্ত্রী হিসেবে নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বেসরকারি খাতের ওপর বিশ্বাস রেখে অতীতে বিজিএমইএকে যেভাবে ইউডি সার্টিফিকেট প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা সফল হয়েছিল, ঠিক তেমনি আইসিএবি এবং আইসিএমএবি-কে কেবল বার্ষিক সাধারণ সভা বা ডিনারের আয়োজক হিসেবে সীমাবদ্ধ না থেকে তাদের সদস্যরা কীভাবে কাজ করছে এবং সঠিক অডিট করছে কি না, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
মন্ত্রী আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতি তৈরি হওয়া নতুন সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজার এবং বিনিয়োগকারীরা এখন বাংলাদেশের প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। জেপি মরগ্যানসহ বিশ্বখ্যাত ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো বাংলাদেশে আসতে চায়। আমরা হংকং ও লন্ডনে বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড ফ্লোট করার পরিকল্পনা করছি, পাশাপাশি ডোমেস্টিক বন্ড চালু করতে যাচ্ছি।
তিনি বলেন, এই বিশাল বিদেশি বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আকর্ষণের প্রথম শর্তই হলো নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন। বিনিয়োগকারীরা যদি অডিট প্রতিবেদনের ওপর আস্থা না পায়, তবে কোনো সংস্কারই কাজে আসবে না।
স্বল্পমেয়াদি সুবিধা নয়, দেশের বৃহত্তর স্বার্থে একটি বৈশ্বিক মানদণ্ডের ভিত্তিতে আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার জন্য পুঁজিবাজার, এনবিআর এবং আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, সংসদ সদস্য মো. আবুল কালাম ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।
১০ দিন আগে
সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্টদের স্মরণে আইসিএমএবিতে ‘জ্যোতির্ময় সংবর্ধনা’
সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্টদের অবদানকে স্মরণীয় করে রাখতে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার আইসিএমএবির প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ভুটানের রাজাকে ঢাকায় লাল গালিচা সংবর্ধনা
আইসিএমএবির বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন বলেন, প্রাক্তন সব প্রেসিডেন্টই এই প্রতিষ্ঠানের সুনামকে অক্ষুণ্ন রাখতে সততা ও উৎকর্ষতার সঙ্গে আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন, তারা অনুজদের অনু্প্রেরণার উৎস। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) পেশার ঐতিহ্যকে সফলভাবে বহন করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, শ্রদ্ধেয় প্রাক্তন প্রেসিডেন্টদের অবদানকে স্মরণীয় করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। যা সিএমএ প্রফেশনালদের জন্য অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ সাধন করেছে।
তিনি প্রত্যাশা করেন সিএমএ প্রফেশনের উত্তরোত্তর সমৃদ্ধিতে অবদান রাখা সব প্রেসিডেন্টদের সফলতার পথ ধরে এগিয়ে যাবে আইসিএমবি।
আইসিএমএবির কাউন্সিল সদস্য এবং ব্রাঞ্চ কাউন্সিল চেয়ারম্যানরা এই মিলনমেলায় যোগ দেন।
প্রক্তন প্রেসিডেন্টদের পরিবারের সদস্য, বিপুল সংখ্যক ফেলো এবং অ্যাসোসিয়েট সদস্য বর্ণিল এই আয়োজনে অংশ নেন।
আরও পড়ুন: ৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে ভুটানের রাজা-রানীকে সংবর্ধনা
৭৪২ দিন আগে
আইসিএমএবি খুলনা ব্রাঞ্চে ‘ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে’ উদযাপন
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন করেছে আইসিএমএবি খুলনা ব্রাঞ্চ কাউন্সিল।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সিএমএ ভবনের মজিদ সরণি থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মো. আরিফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন আইসিএমএবির সদস্য, ছাত্র, শিক্ষক ও আযম খান সরকারি কর্মাস কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা আনতে আর্থিক ও ব্যয় নিরীক্ষা বাস্তবায়নের দাবি আইসিএমএবির
র্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা আযম খান সরকারি কর্মাস কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, সেক্রেটারি হাবিবুর রহমান শেখ, কোষাধ্যক্ষ কে এম নেয়ামুল হক প্রমুখ।
র্যালিটি শহরের শিববাড়ী হয়ে সিএমএ ভবনে এসে শেষ হয়।
আরও পড়ুন: আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
৯৩১ দিন আগে
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ইসলামিক অপারেশন ক্যাটাগরিতে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে 'বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২২' পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বুধবার(৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: `কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’পেল ইসলামী ব্যাংক
মঙ্গলবার(৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আইসিএমএবি কর্পোরেট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলার হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. হামিদ উল্লাহ ভূঁইয়া, আইসিএমএবির সভাপতি মো. আব্দুর রহমান খান, আইসিএমএবির কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আরিফ খান, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএসসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো উপস্থিত ছিল।
আরও পড়ুন: ইসলামী ব্যাংক-মেডিক্স স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি সই
সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক
৯৩৪ দিন আগে
অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা আনতে আর্থিক ও ব্যয় নিরীক্ষা বাস্তবায়নের দাবি আইসিএমএবির
অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা আনতে আর্থিক নিরীক্ষার পাশাপাশি ব্যয় নিরীক্ষা বাস্তবায়নের দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
আইসিএমএবি সভাপতি মো. মামুনুর রশীদ বলেন, প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে এটি বাধ্যতামূলক করা হয়েছে।
শনিবার বাজেট পরবর্তী সংস্থাটির প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ বছর ভ্যাট আইনে অনেক বাস্তব ও ব্যবসা-বান্ধব পদক্ষেপ নেয়া হলেও ব্যবসা সহজ, স্বচ্ছ ও রাজস্ব বাড়াতে সিএমএ অন্তর্ভুক্ত করে আরও পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: বাজেট বাস্তবায়নে সুশাসন বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই
একটি সঠিক ও স্বচ্ছ অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য এবং রাজস্ব বৃদ্ধির জন্য, অ্যাকাউন্টিং স্টেটমেন্টে সিএমএ দ্বারা প্রত্যয়িত পণ্য বিক্রির মূল্য থাকা উচিত বলে মন্তব্য করেছেন মামুনুর রশীদ।
আইসিএমএবি সভাপতি বলেন, যদি ইনপুট আউটপুট সহগ (মুসক ৪.৩)সিএমএ দ্বারা প্রত্যয়িত হয়, তাহলে সঠিক মূল্যে ভ্যাট সংগ্রহ করা হবে। সিএমএ-এর সার্টিফিকেশন নিশ্চিত করবে কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া পণ্যের মূল্যের পুনঃনিরীক্ষার প্রয়োজন হবে না।
তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে এই বিশাল বাজেট অর্জন করা সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ, তবে এটি অসম্ভব নয়।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেটের কয়েকটি কর প্রস্তাব পুনর্বিবেচনা করা দরকার: ড. আতিউর
সভাপতি বলেন, প্রবীণ নাগরিক যাদের আয়ের একমাত্র উৎস হলো পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ তাদের রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেয়া উচিত।
তিনি খাদ্য নিরাপত্তা, কৃষি নিরাপত্তা, চিকিৎসা ও স্বাস্থ্য নিরাপত্তা, জাতীয় দুর্যোগ মোকাবিলা, শিল্পায়ন, ব্যবসা সম্প্রসারণ ও পুঁজিবাজার উন্নয়ন, গার্মেন্টস খাতের বিশেষ সুবিধা, পরিবহন শিল্প ও বিমান শিল্পের বিশেষ সুবিধার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন।
আইসিএমএবি সভাপতি বলেন, সবাই শেয়ার বাজার বোঝে না, তাই ডিপিএসের সীমা ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকা করা উচিত।
আরও পড়ুন: বাজেট অর্থনীতিকে শক্তিশালী করবে: অর্থমন্ত্রী
১৪৪৯ দিন আগে