পন্টুন
পন্টুন সংকটে চাঁদপুরের পুরানবাজার, ঝুঁকিতে ব্যবসা-বাণিজ্য ও শ্রমিক জীবন
চাঁদপুরের বাণিজ্যিক হাব পুরানবাজারে মেঘনা ও ডাকাতিয়া নদীতে পর্যাপ্ত পন্টুন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও দিনমজুররা। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
পুরানবাজারের নদীপাড়ের বিভিন্ন ঘাটে দীর্ঘদিন ধরে পন্টুনের অভাব রয়েছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মালামাল লোড-আনলোড করতে হচ্ছে শ্রমিকদের। ইতোমধ্যে এ কাজে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় প্রবীণ ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমল থেকে পুরানবাজার চাঁদপুরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন ভূঁইয়ার ঘাট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানিকৃত পণ্য লোড-আনলোড করা হয়। তবে বর্তমানে সেখানে মাত্র একটি পন্টুন রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বিশেষ করে শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে পন্টুনটি প্রায় অকার্যকর হয়ে পড়ে। নদীর পাড় প্রশস্ত হয়ে যাওয়ায় ট্রলার বা জাহাজ থেকে গুদামে মালামাল পরিবহনে ব্যবসায়ী ও শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে প্রবীণ চাল ব্যবসায়ী নকীব চৌধুরী, মাইনুল ইসলাম কিশোর, নাজমুল আলম পাটোয়ারী এবং লবণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ উদ্বেগ প্রকাশ করেছেন।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, পুরানবাজারের ব্যবসা সম্প্রসারণে ২০১৭ সালের মে মাসে বিআইডব্লিউটিএর উপপরিচালকের কাছে দেওয়ানঘাট, ১ নম্বর ঘাট এবং জনতা লবণ মিল-সংলগ্ন এলাকায় তিনটি পন্টুন স্থাপনের জন্য আবেদন করা হয়েছিল। সে সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, পন্টুনের অভাবে শ্রমিকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। জনস্বার্থে দ্রুত নতুন পন্টুন স্থাপন জরুরি।
চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী বলেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জনতা লবণ মিলসের মালিক আবুল কালাম আজাদ বলেন, ভূঁইয়ার ঘাটের পন্টুনটি পুরানবাজারের ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখান দিয়েই অধিকাংশ পণ্য লোড-আনলোড হয়। তাই দ্রুত নতুন পন্টুন স্থাপন প্রয়োজন।
এ বিষয়ে বন্দর কর্মকর্তা কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি নতুনভাবে জেনেছেন। শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং সেখানে জেটি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে পুরানবাজারের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে।
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারে প্রতিদিন গড়ে প্রায় ৪০ কোটি টাকার চাল, ডাল, লবণ, তেল, চা পাতা, ভুষিসহ বিভিন্ন পণ্যের লেনদেন হয়। ব্রিটিশ আমল থেকেই নৌপথ, রেলপথ ও সড়কপথে এই বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
১১ দিন আগে
লঞ্চ ও পন্টুনের চাপা খেয়ে নারীর পা প্রায় বিচ্ছিন্ন
বরিশালের মেহেন্দীগঞ্জে লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে রিনা আক্তার নামে (২৯) এক নারীর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার উলানিয়া কালীগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের চিকিৎসকরা।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, যতটুকু জেনেছি রিনা আক্তারকে প্রথমে উদ্ধার করে রবিবার রাতেই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে থেকে রাতেই শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
তবে এখন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর রাখছি। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, আহত রিনা আক্তার তার মা ফাতেমা বেগমকে ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দিতে লঞ্চঘাটে গিয়েছিলেন। এমভি ফারহান-৪ লঞ্চটি ঘাটে ভিড়লে রিনা আক্তার তার মা ফাতেমা বেগমকে নিয়ে লঞ্চে উঠছিলেন।
এসময় লঞ্চ ও পল্টুনের মাঝে চাপা লেগে বাম পা গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি হাটুর নিচের অংশ চামড়ার সঙ্গে ঝুলছিল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে এখানে রাখা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, রিনা আক্তারের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এই ঘটনায় লঞ্চ চালক, মাস্টার বা স্টাফদের কোনো ধরনের গাফলতি কিংবা অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, রবিবার রাত ১১টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছিল রিনা বেগমকে। ক্ষতিগ্রস্ত পায়ের হাটুর নিচে থেকে হাড় গুড়োগুড়ো হয়ে গেছে।
তারপরও পা না কেটে সবকিছু ম্যানেজ করে ব্যাক স্লাব দিয়ে রাখা হয়েছিল। পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে কমল ১৫ পয়সা
ঝড়ের কবলে লঞ্চ, ৭০ যাত্রী উদ্ধার
১৩১০ দিন আগে
সদরঘাটে পা হারানো কবিরকে এক কোটি টাকা দিতে রুল
সদরঘাটে লঞ্চ ও পন্টুনের মাঝে পা হারানো কবির হোসেনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (১৫ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
নৌপরিবহন মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও পূবালী-১২ লঞ্চের মালিক আলী আজগর খালাসীসহ মোট ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সদরঘাটে লঞ্চ ও পন্টুনের মাঝে চাপ খেয়ে পা হারানো খিলগাঁওয়ের মো. কবিরকে চিকিৎসা ও মানসিক ক্ষতি বাবদ এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে গত ৯ জুন বুধবার হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর।
তার আগে ১৮ মে একটি জাতীয় দৈনিকে ‘‘এই সংসার চলবে কী করে : লঞ্চের ধাক্কায় পা হারানো কবিরের স্ত্রী’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেটি সংযুক্ত করে ওই নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, রাজধানীর নবাবপুরে বৈদ্যুতিক পাখার দোকানে দিনমজুরের কাজ করতেন কবির হোসেন (২৮)। ঈদুল ফিতরের এক দিন আগে ১ মে সকালে স্ত্রী, মেয়ে ও তিন বোনকে নিয়ে সদরঘাটে আসেন কবির হোসেন। ঘাটে পটুয়াখালীর একটি লঞ্চ থাকলেও সেটি কানায় কানায় ভরা থাকায় স্বজনদের নিয়ে লঞ্চে উঠতে পারেননি তিনি। অপেক্ষার পর পূবালী-১২ নামের এক লঞ্চ ঘাটে ভিড়তে শুরু করে। বেশি গতি থাকায় এটি পন্টুনে এসে জোরে ধাক্কা দেয়। অন্যদিকে যাত্রীর প্রচণ্ড চাপ পন্টুনে। এ সময় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপ খেয়ে কবির হোসেনের বাম পা হাঁটুর নিচ থেকে প্রায় আলাদা হয়ে যায়। কেটে ফেলতে হলো ওই পায়ের হাঁটুর নিচের অংশ। আর শাহজালাল নামে আরেক ব্যক্তির ডান পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পড়ুন: এবি ব্যাংকের অর্থ আত্মসাত: আসামিদের গ্রেপ্তারে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
হারুনসহ ডেসটিনির ৪৫ জনের সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আবেদন
১৪২০ দিন আগে