গোপালগঞ্জে
গোপালগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২১
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দির লাম-মিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নিহতরা হলেন- উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের বাশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫), একই গ্রামের হাসান শেখ (২৯) ও দিগনগর গ্রামের ইয়ার আলী (৩৮)।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। আর আহত অটোরিকশাচালক হাসান শেখকে (২৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও হাসান শেখ মারা যান।
আরও পড়ুন: জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত
৮০৬ দিন আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ নির্মাণ শ্রমিক নিহত
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে যাত্রীবাহী বাস ও নছিমনের মধ্যে সংঘর্ষে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
২৪৩৬ দিন আগে
যশোর, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
যশোর ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
২৪৬৩ দিন আগে