৪ জনের মৃত্যু
রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু, অসুস্থ আরও ৪
রাজশাহীতে মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও চারজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে মোহনপুর উপজেলায়এ ঘটনা ঘটে। অসুস্থ চারজনকে রামেক হাসপাতালে নীবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নিহতরা হলেন- মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী, ময়েজ মন্ডলের ছেলে টুটুল, মোংলার ছেলে একদিল ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল।
রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু, মৃত জাহান আলীর ছেলে আকবর, সাঈদ আলীর ছেলে মোনা ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘তার সবাই মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন, যাদের মধ্যে হাসপাতালে দুজন মারা যান আর হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়।’
আরও পড়ুন: মাগুরায় অতিরিক্ত মদ্যপানে ২ যুবকের মৃত্যু
জাহানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘উপজেলা ধোরর্সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে মদ কিনে মন্তাজের বাড়িতে বসে মদ্যপান করেন হতাহতরা। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশের অনুমতিতে চারজনের লাশ দাফন করা হয়েছে।’
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, এ ঘটনায় নিহত মন্তাজের ছেলে মাসুম রানা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- উপজেলার মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’
৪৩১ দিন আগে
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৯৩ জন রোগী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৪৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৭ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৮ হাজার ১৮৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।
৪৫৯ দিন আগে
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৪
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন।
বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৮৬ জন রোগী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৩
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৩৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৭ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৭ হাজার ৬০৩ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।
৪৬১ দিন আগে
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। তাদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলাম নগরে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন নগর এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন ওই চারজন। এসময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেনের শব্দ টের না পাওয়ায় ট্রেনে কাটা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।
পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
৪৯১ দিন আগে
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন।
বুধবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৭০
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৫ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৫৩৪ জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৫ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬৮ হাজার ২৪৭ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
৪৯৬ দিন আগে
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৬
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০৬ জন।
রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬৬
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৬৩০ জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৩ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬৪ হাজার ৪৭১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
আরও পড়ুন: চলতি বছরে ডেঙ্গুতে ৩০০ জনের মৃত্যু
৪৯৯ দিন আগে
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫৪
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৪ জন।
বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১২
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৫১৮ জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৬ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ১ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬০ হাজার ৫৭৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৭
৫০৩ দিন আগে
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১২১
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ জন।
শনিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪১১
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৩ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৮৮ জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৪১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৭ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪৮ হাজার ৫৮২ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০০
৫১৪ দিন আগে
কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত ৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহতরা হলেন- গড়েরপাড়ার আওলাদ হোসেন (৬০), নিজাম হোসেন (৪২), তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুরের জহুরা খাতুন (৪০)।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত থেকে আটজন কৃষক মাঠে কাজ করার বজ্রপাতের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে আহত হন জহুরা খাতুন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
৫২৪ দিন আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২৫ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৭
রবিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৯৩ জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৯ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৫০ দশমিক ৫ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বর নিয়ে আরও ৩১৭ রোগী হাসপাতালে ভর্তি
৫২৭ দিন আগে