বাংলাদেশের জলসীমা
বাংলাদেশের জলসীমায় ট্রলারসহ আটক ১৪ ভারতীয় জেলে
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে ওই জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। আজ রোববার আটক জেলেদের বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ওই ১৪ জেলেকে আটক করা হয়।
আরও পড়ুন: প্রজনন মৌসুমে ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ডিত
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শুক্রবার রাতে ‘এফ, বি শুভযাত্রা’ নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন।
ট্রলারটিতে ১৪ জন ভারতীয় জেলে রয়েছে। তারা বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিভিন্ন এলাকায়। এ সময় ট্রলারটিতে ইলিশসহ বিভিন্ন ধরনের প্রায় ৫০০ কেজি মাছ পাওয়া গেছে বলে জানান মোহাম্মদ জাহিদুল।
তিনি আরও জানান, ওই মাছ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। আটক জেলেদের নৌবাহিনীর মাধ্যমে মোংলা থানায় হস্তান্তর করা হবে।
৩৮৫ দিন আগে
বাংলাদেশের জলসীমা থেকে আটক ভারতীয় ২৬ জেলে কারাগারে
বাংলাদেশের জলসীমা থেকে নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ২৬ জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠিয়েছে আদালত।
২৪৮৪ দিন আগে