যুবলীগ সভাপতি
মাগুরায় কারামুক্ত হওয়ার পরই গ্রেপ্তার উপজেলা যুবলীগ সভাপতি
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া জেল ফটক থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলা পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় দীর্ঘ কারাভোগের পর গত মঙ্গলবার তিনি জামিন পান। তবে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে নতুন অন্য মামলা থাকায় আইনগত প্রক্রিয়ায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মাগুরার রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে ডিবি পুলিশ তাকে প্রথমবার আটক করেছিল। সে সময় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ছিল।
১১০ দিন আগে
কুমিল্লায় যুবলীগ সভাপতি হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জামাল উদ্দিনকে হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া আরও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রবিবার (১২ মে) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছমাইল হোসেন বাচ্চুর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় জামাল উদ্দিনকে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণ করে গুলি ও কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের বড় বোন জোহরা বেগম ২১ জনকে এবং কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করে।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে এজহার নামীয় ২১ জন ও তদন্ত প্রাপ্ত ২ জনকেসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।
এ মামলায় ৪৩ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন ছাড়া বাকিরা সবাই পলাতক।
আরও পড়ুন: অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন
হত্যা মামলায় বাবা, ছেলে ও ছেলের বউসহ ৫ জনের যাবজ্জীবন
৮২৮ দিন আগে
ফতুল্লায় ধর্ষণ মামলায় যুবলীগ সভাপতি ও তার সহযোগী গ্রেপ্তার
ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ধর্ষক তুর্জ ও সহযোগিতা করায় যুবলীগ নেতা আনিসুর রহমান শ্যামলকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪০১ দিন আগে