বাড্ডা
বাড্ডায় নির্মীয়মাণ ভবনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মীয়মাণ ভবনে স্যানিটারির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহাম (১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অন্য শ্রমিকরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহাম চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ি গ্রামের চান মিয়া গাজীর ছেলে। সে পরিবারের সঙ্গে আফতাবনগরের এফ-ব্লকের পাসপোর্ট অফিস এলাকায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।
নিহামের সঙ্গে কাজ করা আল-আমিন জানান, তারা ভবনটির আটতলায় স্যানিটারির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি নিচে নামেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সহকর্মীরা নিহামকে অচেতন অবস্থায় নিচে নামিয়ে আনছেন। তারা তাকে জানান, কাজ করার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
তিনি আরও জানান, নিহামকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দুপুরের দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
৭ দিন আগে
বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডা থানাধীন হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকার ৩৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
রানা নোয়াখালী জেলার মাইজদী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুর রব। তিনি বর্তমানে ভাটারা থানার নতুন বাজার কাজীবাড়ি এলাকায় থাকেন। পেশায় তিনি একজন গাড়িচালক।
গুলিবিদ্ধ রানা বলেন, ‘আমি গতকাল (শনিবার) দুপুর ৩টার দিকে উত্তর বাড্ডায় এক ভাই জয়ের বাসায় দাওয়াত খেয়ে একটি রুমে ঘুমিয়ে গিয়েছিলাম। সঙ্গে আমার এক ছোট ভাই ছিল। সেই সঙ্গে জয় ভাইও ছিলেন ।
তিনি বলেন, ‘রাত ১০টার দিকে বাসার দরজায় নক করা হয়। এ সময় ভেতর থেকে জিজ্ঞেস করা হয়—কে? কিন্তু বাইরে থেকে কোনো সাড়াশব্দ আসেনি। আমি বিছানায় শুয়েই ছিলাম। এরপর জয় ভাই দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মেইন দরজার কাছে চলে যান। এমন সময় হঠাৎ বাসার ভেতরের দরজা দিয়ে তিনজন প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার ডান পায়ে গুলি করে। গুলিটি আমার ডান পায়ের হাঁটুর ওপর লাগে। গুলি করেই তারা দ্রুত পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘একই এলাকার বাসিন্দা তামিম নামের এক ব্যক্তি আমাকে লক্ষ্য করে গুলি চালান। এতে আমার ডান পায়ে হাঁটুর উপরে গুলি লাগে।’
পরবর্তীতে স্বজনরা তাকে দিবাগত রাত ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
আহত রানার স্বজনরা বলেন, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা চাইতেন। একপর্যায়ে রানা তামিমকে বলে দেন, কোনো চাঁদা দেওয়া হবে না। সেই চাঁদা না দেওয়ায় এই গুলির ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তামিমের নামে বাড্ডায় একটি খুনের মামলা রয়েছে বলেও দাবি করেন তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় বাড্ডা থেকে রানা নামে একজনকে নিয়ে আসা হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
১৫ দিন আগে
দক্ষিণ বাড্ডায় গুলিবিদ্ধ লঞ্চ ব্যবসায়ী ঢামেকে ভর্তি
রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দারোগাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সাত্তার।
গুলিবিদ্ধ উজ্জ্বলের ভাই যুবরাজ জানান, রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু গুলি লাগার কথা জানান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাড্ডা থেকে উজ্জ্বল নামে একজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
১৭ দিন আগে
বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্ত আটক
রাজধানীর বাড্ডায় একটি বাসার সামনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজাউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বাড্ডার ডিআইটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝুমুর আক্তারের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার তিতকাটা গ্রামে। তার বাবার নাম জাফর হাওলাদার।
নিহতের স্বজন অজিফা আখতার জানান, ঝুমুর কিছুদিন আগে পটুয়াখালী থেকে বাড্ডায় তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় বাজার করে বাসায় ফেরার পর ঝুমুরের সাবেক স্বামী রেজাউল ফোনে তাকে গালমন্দ করেন এবং বাসার নিচে এসে ডাকেন।
একপর্যায়ে ঝুমুর নিচে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রেজাউল ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ছুরির আঘাতে ঝুমুরের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রেজাউলকে আটক করে বাড্ডা থানা পুলিশের হাতে তুলে দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, ঝুমুরের প্রথম স্বামীর সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়। সেই সংসারে তার ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরে রেজাউলের সঙ্গে প্রেম করে বিয়ে হলেও তিন বছর পর তাদের সংসার ভেঙে যায়। এরপর তিনি প্রবাসী একজনকে বিয়ে করে বসবাস করছিলেন। তার তৃতীয় সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৭৫ দিন আগে
বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: দুই শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
রাজধানীর বাড্ডা থানার পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার একটি চিপস ফ্যাক্টরি থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) ভোরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন: মো. মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। মোস্তফা রংপুর জেলার তারাগঞ্জ থানার বড় কুমারপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। মাহমুদুল হাসান ওই থানার কাজীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তারা ওই কারখানায় থাকতেন বলে জানা গেছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে আমরা ভোর ৪টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোডে আমির হোসেনের চিপস কারখানায় পৌঁছাই। এরপর কারখানার ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে পারি, নিহত দুই যুবক ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
১২৬ দিন আগে
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. নাজমুল (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভবনটির রড মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে নিহতের খালাতো ভাই জয়নাল আবেদীন জানান, আমার ভাই ওই নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজ করছিলেন। আজ (বুধবার) দুপুরে অসাবধানতাবশত পাঁচতলা তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
১৬৬ দিন আগে
বাড্ডার ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
রাজধানীর উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার একটি বাসার দ্বিতীয় তলার কক্ষে তাহিয়া আক্তার মিন্নি (২০) নামে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
নিহত তাহিয়া আক্তার দক্ষিণখান আইনুসবাগ এলাকার আব্দুল আউয়ালের মেয়ে ছিলেন। বর্তমানে স্বামীর সঙ্গে মিশ্রিটোলার মীর কাশেম আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের বাবা আব্দুল আউয়াল বলেন, আমরা খবর পেয়ে বাড্ডার ওই বাসায় গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো, ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার মেয়ে আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর কলহের জেরে অভিমানে আমার মেয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
২৭৫ দিন আগে
রাজধানীর উত্তর বাড্ডায় করাতকলের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তর বাড্ডায় আজ একটি করাতকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে করাতকল থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত সংলগ্ন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: ডেমরায় সুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে ফোম কারখানায় আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি
৯৪৪ দিন আগে
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(১০ জানুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।
কয়েকজন সহকর্মী বায়েজিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
নিহত বায়েজিদ (২০) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মমিনপুর জোংরা গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই শাহীন জানান, বায়েজিদ একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে পড়ে যান।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রয়েছে এবং বাড্ডা থানায় খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাকৃবি অধ্যাপক আব্দুল কাফির মৃত্যু, বগুড়ায় দাফন
৯৯২ দিন আগে
রাজধানীর বাড্ডায় বাসে আগুন
রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে মধ্যরাতে বাসে আগুন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, বুধবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৮টা ১২ মিনিটে পুলিশের পাহারায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঢাকার আশুলিয়ায় বাসে আগুন
রাজধানীর খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন
১০২৭ দিন আগে